Featured Post Today
print this page
Latest Post
ই-মেইল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ই-মেইল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

এবার হাজার হাজার মেইল হবে এক ক্লিক এই...........

আজ আপনাদের জন্য নিয়ে এলাম BytesBD Mail Bomb v1.0 যার সাহায্যে আপনি হাজার হাজার মেইল করতে পারবেন এক ক্লিক এই।
প্রথমেই এখান থেকে ডাউনলোড করে করুন।


১। আপনে যে মেইল এড্রেস এ পাঠাবেন তা এখানে লিখুন।
২। Gmail হলে এখান থেকে Gmail সিলেক্ট করুন Yahoo হলে Yahoo সিলেক্ট করুন অথবা Oullook মেইল হলে Outlook সিলেক্ট করুন।
৩। আপনার মেইল এর সাবজেক্ট লিখুন।
৪। আপনার মেইল টি এখানে লিখুন।
৫। আপনে যে মেইল এড্রেস থেকে মেইল পাঠাতে চাচ্ছেন তা এখানে লিখুন।
৬। Gmail হলে এখান থেকে Gmail সিলেক্ট করুন Yahoo হলে Yahoo সিলেক্ট করুন অথবা Oullook মেইল হলে Outlook সিলেক্ট করুন।
৭। আপনে যে মেইল থেকে মেইল পাঠাচ্ছেন তার Password টা এখানে লিখুন।
৮। এক সাথে কতো গুলা মেইল পাঠাতে চাচ্ছেন সেই সংখ্যা টা এখানে লিখুন।
৯। এবার সেন্ড করুন।
এবার কিছু ক্ষণ অপেক্ষা করুন, আপনার মেইল সেন্ড হওয়ার নোটিফিকেশান দেখাবে।


বি.দ্র.ঃ Gmail থেকে মেইল পাঠানোর ক্ষেত্রে প্রথমেই (অন্য সার্ভার এর ক্ষেত্রে কিছু  করার দরকার নেই)
https://www.google.com/settings/security/lesssecureapps?pli=1 থেকে নিচের মত Access for less secure apps টা Enable করুন।



0 comments

ইমেইল সেন্ড করার পর তা প্রত্যাহার/আনডু করুন জিমেইলে!

প্রতিদিন কত প্রয়োজনেই তো আমরা বিভিন্নজনের নিকট ইমেইল প্রেরণ করে থাকি। পড়াশোনা, ব্যবসা, নেটওয়ার্কিং আরও অনেক কাজে ব্যবহৃত হচ্ছে ইলেকট্রনিক মেইল। একটু অসাবধান হলেই ভুল ঠিকানায় বা ত্রুটিপূর্ণ মেইল চলে যেতে পারে। ধরুন, আপনি আপনার শিক্ষক/সুপারভাইজারের কাছে আপনার থিসিস পেপারের কপি রিভিউ করার জন্য পৌঁছাতে চাচ্ছেন। তিনি আপনার অবস্থান থেকে দূরে হলে তাঁকে ইমেইলেই আপনার কাজটি দেখাতে পারেন। এক্ষেত্রে মেইলে থিসিস ডকুমেন্ট অ্যাটাচ করে দিয়ে সেন্ড করলেই হল।
এবার আপনি ইমেইলের বডিতে আপনার সুপারভাইজারের উদ্দেশ্যে থিসিসের অগ্রগতি ও অন্যান্য তথ্য লিখে অ্যাটাচ করা ফাইলটি দেখার অনুরোধ করলেন। কিন্তু ফাইল অ্যাটাচ করতেই বেমালুম ভুলে গেলেন এবং মেইল সেন্ড করে দিলেন!
এরকম একটি ভুলের পরবর্তী পরিস্থিতি কল্পনা করতে পারেন? নিঃসন্দেহে এটি আপনার জন্য বিব্রতকর হবে। কিন্তু আপনি যেহেতু ‘সেন্ড’ বাটনে প্রেস করে ফেলেছেন, তাই ঐ মেইল আর আপনার নিয়ন্ত্রণে নেই। এখন আপনি নিশ্চয়ই মনে মনে বলবেন ‘যদি সেন্ড করা ইমেইল আবার ফিরিয়ে আনা/ আনডু/ ক্যানসেল করা যেত তবে কত ভাল হত’;
অনেকেই হয়ত জানেন না, জিমেইলে এই গুরুত্বপূর্ণ ফিচারটি পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে আপনি মেইল পাঠানোর পর ৩০ সেকেন্ড পর্যন্ত সেটি ‘আনডু’ করার সুযোগ পাবেন। এই সময়টুকুই অনেক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর জন্য যথেষ্ট।

কিন্তু ফিচারটি ব্যবহার করতে চাইলে প্রথমেই আপনাকে সেটি চালু করে নিতে হবে। জিমেইলের স্ট্যান্ডার্ড ভিউ চালু থাকা অবস্থায় (কম্পিউটারে সরাসরি www.gmail.com ভিজিট করে) উপরের দিকে ডানপাশে একটি গিয়ার/ খাঁজ কাঁটা চাকার মত যে আইকনটি দেখবেন সেখানে ক্লিক করুন। এবার যে অপশনগুলো আসবে সেখান থেকে ‘সেটিংস’ বাছাই করুন। সেটিংসের মধ্যে উপরের লাইনে শেষের দিকে ‘ল্যাবস’ অপশন ভিজিট করুন। এখন যে পেজটি আসবে তাতে একটি তালিকায় অনেকগুলো ফিচার দেখতে পাবেন। মোটামুটি শেষের দিকে ‘আনডু সেন্ড’ নামের ফিচারের সামনে থাকা ‘এনাবল’ বাটনে ক্লিক করে পেজের নিচে থাকা ‘সেভ চেঞ্জেস’ অপশনে ক্লিক করুন।
ব্যাস, এখন থেকে আপনি ইমেইল পাঠানোর সময় সেটি আনডু করার অপশন পাবেন। ডিফল্টভাবে সেন্ড করার ১০ সেকেন্ড পর্যন্ত ইমেইলটি ফিরিয়ে আনার (ক্যানসেল বা আনডু করার) সুবিধা চালু হবে। কিন্তু আপনি চাইলে এই সেটিংস পেজ থেকে ক্যান্সেলেশন পিরিয়ড ৩০ সেকেন্ড পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন।
এটি একটি জিমেইল ল্যাবস ফিচার, যা মূলত পরীক্ষামূলকভাবে চালু আছে। আপনার জিমেইল একাউন্টে এটি উপলভ্য হওয়ার কথা, কিন্তু ফিচারটি যেকোনো সময় বন্ধও হয়ে যেতে পারে।
0 comments

হ্যাকিংয়ের হাত থেকে রক্ষা করুন জিমেইল একাউন্ট! (২-স্টেপ ভেরিফিকেশন)


গুগলের ইমেইল সেবা ‘জিমেইল’ বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়। গুগলের সকল সেবা ব্যবহারের জন্য একটি জিমেইল একাউন্টই যথেষ্ট। এজন্য একে ‘গুগল একাউন্ট’ও বলা হয়ে থাকে। সম্প্রতি অ্যাপলের আইক্লাউড হ্যাক হয়েছে এবং বেশ কয়েকজন সেলিব্রেটির ব্যক্তিগত ছবি ফাঁস হয়ে গেছে। ঐ ঘটনার পর এখন সবাই নতুন করে তাদের নিজ নিজ অনলাইন সেবার নিরাপত্তা বৃদ্ধির উপায় খুঁজছেন। এই পোস্টে জিমেইল একাউন্টের নিরাপত্তামূলক ফিচার ‘টু-স্টেপ ভেরিফিকেশন’ চালুর উপায় আলোচনা করা হবে। চলুন শুরু করি।
টু-স্টেপ ভেরিফিকেশন পদ্ধতিতে বিভিন্ন ওয়েবসাইট সেগুলোর ব্যবহারকারীদের ইউজারনেম-পাসওয়ার্ড ছাড়া দ্বিতীয় একটি উপায়ে পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়। এটি ব্যবহার করলে প্রতিবার নতুন ডিভাইস/ব্রাউজারে আপনার কাঙ্ক্ষিত সেবায় (উদাহরণস্বরূপ জিমেইলে) সাইন ইন করার সময় ইউজারনেম-পাসওয়ার্ড ইনপুট করার পরেও সেখানে আরেকটি পিন কোড দিতে হবে। এই কোডটি মোবাইলে এসএমএসের মাধ্যমে আসে। এগুলোকে সিক্যুরিটি কোডও বলা হয়, যা প্রতিবারই সার্ভার থেকে পাঠানো হয়।
টু-স্টেপ ভেরিফিকেশন একটিভ থাকা যেকোন একাউন্ট হ্যাক করতে চাইলে কমপক্ষে তিনটি বিষয় দখলে থাকতে হবে। সেগুলো হচ্ছে ইউজারনেম, পাসওয়ার্ড এবং যে মোবাইল নাম্বারে সেবাটি রেজিস্ট্রেশন করা আছে/ সিক্যুরিটি কোড। ইউজারনেম-পাসওয়ার্ড নিয়ে নিলেও একই সময়ে আপনার মোবাইল ফোনটি হ্যাকারের হাতে যাওয়ার সম্ভাবনা কম। তাই জিমেইলে সাইন-ইন করার সময় সিস্টেম যখন মোবাইলে এসএমএসে আসা পিন চাইবে তখন সেটি তাদের পক্ষে দেয়া সম্ভব হবেনা। আর এই যাত্রা আপনার একাউন্টটিও হ্যাকিংয়ের হাত থেকে রক্ষা পাবে।
জিমেইলে টু-স্টেপ ভেরিফিকেশন চালু করতে চাইলে প্রথমেই আপনার জিমেইল একাউন্টে লগইন করুন। এরপর https://accounts.google.com/SmsAuthConfig লিংক ভিজিট করুন।

এখানে আপনার জিমেইল একাউন্টে টু-স্টেপ ভেরিফিকেশন চালু আছে কিনা তা দেখা যাবে। যদি চালু না থাকে তবে ‘স্টার্ট সেটআপ’ বাটনে ক্লিক করুন।

এখন আপনার কাছে মোবাইল নম্বর চাওয়া হবে। মোবাইল নম্বর লিখে ‘সেন্ড কোড’ বাটনে ক্লিক করলে নতুন একটি পেজ আসবে এবং মোবাইলেও একটি কোড নাম্বার আসবে।

এবার ‘এন্টার ভেরিফিকেশন কোড’ লেখা বক্সে কোডটি লিখে ‘ভেরিফাই’ বাটনে ক্লিক করুন।

আপনি যে কম্পিউটারে এই কাজগুলো করছেন, সেটি যদি আপনার নিজের/বিশ্বস্ত কম্পিউটার হয়ে থাকে, তাহলে ‘ট্রাষ্ট দিজ কম্পিউটার’ বক্সে টিক চিহ্ন দিয়ে ‘নেক্সট’ বাটনে ক্লিক করুন।

সবশেষে ‘টার্ন অন ২-স্টেপ ভেরিফিকেশন’ অপশনে ‘কনফার্ম’ বাটনে ক্লিক করে ফিচারটি চালু করে নিন।
টু স্টেপ ভেরিফিকেশন সফলভাবে চালু হলে এরপর থেকে নতুন কোন ব্রাউজারে লগইন করতে গেলে সিক্যুরিটি কোড চাইবে এবং সেটি এন্টার করার পর ব্রাউজারটি “ট্রাষ্ট” করার অপশন আসবে। অর্থাৎ, আপনার নিজের পিসি বা মোবাইল হলে এর ব্রাউজার গুগল সার্ভারে “ট্রাষ্ট”/ “সেভ” করে নিতে পারবেন। এতে প্রতিবার লগইন করার সময় এসএমএস কোড দিতে হবেনা। শুধু ইউজারনেম (বা ইমেইল)- পাসওয়ার্ড দিলেই চলবে।
কিছু কিছু অ্যাপস্‌ টু-স্টেপ ভেরিফিকেশন চালু থাকা জিমেইলে সাইন-ইন সাপোর্ট করেনা। সেক্ষেত্রে অ্যাপ স্পেসিফিক পাসওয়ার্ড সেট করে নিন। টু স্টেপ ভেরিফিকেশন চালু থাকা অবস্থায় যদি মোবাইলে কোনো সমস্যা হয় কিংবা সিম কার্ড হারিয়ে যায়, তাহলে এসএমএসে কোড পেতে সমস্যা হতে পারে। এজন্য ফিচারটি চালু থাকা অবস্থায়https://accounts.google.com/SmsAuthConfig ঠিকানা ভিজিট করে আরেকটি ব্যাকআপ মোবাইল নম্বর যোগ করে নিতে পারেন। এছাড়া এখান থেকে ব্যাকআপ ভেরিফিকেশন কোডও ডাউনলোড করে নেয়া যাবে। ফলে এসএমএসের জন্য অপেক্ষা না করে আপনার কাছে থাকা ব্যাকআপ কোড দিয়েই লগইন করতে পারবেন।
0 comments

Gmail এবং yahoo ইমেইলে অটো রিপ্লাই Vacation সেটিংস্‌ যেভাবে অন করবেন ! দারুন কাজের সবাই দেখবেন

আমি টাইটেলে বলেছি Gmail এবং yahoo ইমেইলে অটো রিপ্লাই Vacation সেটিংস্‌ কিভাবে অন করবেন । এখুন আপনাদের মনে প্রশ্ন Vacation সেটিংস্‌  এটা আবার কি জিনিস ! ঠিক প্রশ্ন যারা নতুন তাদের জন্য বলি Vacation হছে অটো রিপ্লাই সিস্টেম করার একটি সেটিংস্‌ যেটা ব্যবহার করে আপনি একটি সময় সিলেক্ট করে রাখলেন এবং একটি ম্যাসেজ লিখে রাখলেন এবং এটাকে অন করে রাখলেন তাহলে আপনি যখুন ইমেলে অন থাকবেন না বা ছুটি কাটাতে বাইরে যাবেন সেই সময় আপনাকে কেউ মেল করলে আপনার সিলেক্ট করে লিখে রাখা মেলটি তার কাছে অটো চলে যাবে এই হছে অটো রিপ্লাই সিস্টেম যাকে বলছে Vacation তাহলে নিচে থেকে দেখে নিন কিভাবে এই সেটিংস্‌ অন করবেন ।



         Gmail অটো রিপ্লাই যেভাবে অন করবেন 





প্রথমে আপনার গিমেল অ্যাকাউন্ট লগইন করুন এবং সেটিংস্‌ গিয়ারে ক্লিক করুন এবং সেটিংস্‌ এ ক্লিক করুন ।



এবার একটি পেজ আসবে সেখান থেকে সব নিচে দেখুন Vacation responder off আছে ।
ওখানে Vacation responder on করে দিন এবং কত দিন এই অটো রিপ্লাই চালু থাকবে সেটা সিলেক্ট করুন । এবং নিচে দেখুন ম্যাসেজ লিখার বক্স আছে সেখানে আপনি যে ম্যাসেজ লিখে রাখতে চান টা লিখুন ।




ব্যাস হয়েগেল গিমেলে অটো রিপ্লাই অন করা এখুন থেকে আপনি অফ লাইনে থাকলে আপনাকে কেউ মেল করলে আপনি এখুন যে ম্যাসেজ লিখে রাখলেন সেটা সেই মেল প্রেরকের কাছে চলে যাবে ।



Yahoo! অটো রিপ্লাই যেভাবে অন করবেন 



প্রথমে আপনার ইয়াহু অ্যাকাউন্ট লগইন করুন এবং ডান পাশ থেকে সেটিংস্‌ গিয়ারে ক্লিক করে Settings এ ক্লিক করুন



এবার ডান পাশে দেখুন Holiday Response আছে তাতে ক্লিক করুন তাহলে বাম পাশে একটি পেজ আসবে সেখানে ডেট টাইম সিলেক্ট করে দিন এবং আপনার দরকারি ম্যাসেজ লিখে রাখুন ।



ব্যাস হয়েগেল এবার থেকে আপনি এই ভাবে অন রেখে দিয়ে বাইরে থাকলে আপনার লিখে রাখে ম্যাসেজ যে আপনাকে মেল করবে তার কাছে অটো রিপ্লাই হয়ে যাবে ।

তাহলে আজকের মত এই পর্যন্ত ভাল থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে এই রকম নতুন কিছু নিয়ে । 
0 comments

আপনার ই-মেইল আইডি চুরি হয়েছে?? চিন্তা করবেন না..............সমাধান নিন এখান থেকে..............

আজকাল ই-মেইল ঠিকানা ও পাসওয়ার্ড চুরি বা হ্যাকড হওয়ার কথা প্রায়ই শোনা যায়। যারা হ্যাকিংয়ের শিকার হয়েছেন তাদের ভালোই জানা আছে তখন কী দুর্ভোগ পোহাতে হয়। তবে স্বস্তির কথা হলো ই-মেইল ঠিকানা চুরি হয়ে গেলে খুব সহজেই সেটা উদ্ধার করা যায়।
ইয়াহুর ক্ষেত্রে:
ইয়াহুতে ঢোকার সময় যখন ‘লগ-ইন’ করতে পারবেন না, তখন লগ-ইনের নিচে
I can’t access my account-এ ক্লিক করুন। নতুন পেজ এলে My password doesn’t work নির্বাচন করে Next-এ ক্লিক করুন। এরপর My Yahoo! ID-এ আপনার ই-মেইল ঠিকানা (আইডি) লিখে Enter the code shown বক্সে নিচের সংকেতগুলো লিখে Next-এ ক্লিক করুন। নতুন পেজ এলে My alternate email-এ আপনার বিকল্প ই-মেইল ঠিকানাটি লিখে Next-এ ক্লিক করুন। আপনার বিকল্প ঠিকানায় একটি ই-মেইল যাবে এবং সেই মেইলে একটি লিংক থাকবে। ওই লিংকে ক্লিক করলে নতুন পাসওয়ার্ড চাইবে। তখন নতুন পাসওয়ার্ড দিয়ে ই-মেইল ঠিকানা উদ্ধার করতে পারবেন। আপনার ই-মেইল অ্যাকাউন্টে যদি বিকল্প ই-মেইল না দেওয়া থাকে বা আপনার alternate ই-মেইল আইডিও যদি হ্যাক হয়ে যায়, তাহলে My alternate email-এর নিচের অপশনটি I can’t access any of the above নির্বাচন করে Next-এ ক্লিক করুন। নতুন পেজ এলে আপনাকে দুটি প্রশ্ন করা হবে (যে প্রশ্নগুলো ই-মেইল ঠিকানা তৈরি করার সময় নির্বাচন করে দিয়েছিলেন)। প্রশ্নগুলোর সঠিক উত্তর দিলেই নতুন পাসওয়ার্ড চাইবে। তখন নতুন পাসওয়ার্ড দিয়ে আপনার ই-মেইল ঠিকানা পুনরুদ্ধার করতে পারবেন।
জিমেইলের ক্ষেত্রে:
জিমেইলে ঢোকার সময় যখন লগ-ইন করতে পারবেন না, তখন লগ-ইনের নিচে Can’t access your account?-এ ক্লিক করুন। নতুন পেজ এলে E-mail address-এ আপনার ই-মেইল ঠিকানা লিখে Submit করুন। এখন কোড বক্সে ওপরের সংকেত লিখে Continue করুন। নতুন পেজ এলে আপনার বিকল্প ই-মেইল ঠিকানার অপশনটি নির্বাচন করা থাকবে, না থাকলে নির্বাচন করে Continue-এ ক্লিক করুন। আপনার alternate ই-মেইল আইডিতে একটি মেইল যাবে এবং সেই মেইলে একটি লিংক থাকবে। ওই লিংকে ক্লিক করলে নতুন পাসওয়ার্ড চাইবে। তখন নতুন পাসওয়ার্ড দিয়ে আপনার ই-মেইল ঠিকানা উদ্ধার করতে পারবেন। আপনার ই-মেইল আইডিতে যদি alternate ই-মেইল না দেওয়া থাকে তাহলে Answer your security question নির্বাচন করে Continue-তে ক্লিক করুন। নতুন পেজ এলে আপনাকে একটি প্রশ্ন করা হবে (যে প্রশ্নটি ই-মেইল ঠিকানা তৈরি করার সময় নির্বাচন করে দিয়েছিলেন)। প্রশ্নটির সঠিক উত্তর দিলেই নতুন পাসওয়ার্ড চাইবে। তখন নতুন পাসওয়ার্ড দিয়ে আপনার ই-মেইল আইডি ফিরে পাবেন। প্রশ্নটির উত্তরও যদি ভুলে যান বা কেউ পরিবর্তন করে ফেলে তাহলে I can’t answer my security questionনির্বাচন করে Continue-তে ক্লিক করুন বা সরাসরি এখানে ক্লিক করে এই ঠিকানায় যান। এখানে একটি ফরম পাবেন, সেটি পূরণ করে Submit-এ ক্লিক করুন। ফরম পূরণ করার সময় সবগুলো প্রশ্নের উত্তর সঠিক দিয়ে থাকলে ২৪ ঘণ্টা পর আপনার অন্য ই-মেইল ঠিকানায় (যেটি ফরম পূরণ করার সময় দিয়েছেন) একটি মেইল যাবে। সেটির লিংকে ক্লিক করলে নতুন পাসওয়ার্ড চাইবে। তখন নতুন পাসওয়ার্ড দিয়ে আপনার ই-মেইল আইডি ফিরে পেতে পারেন।
0 comments

আপনি কি একটু ভিন্ন রকমের মেইল আইডি খুলতে চান?

আপনি কি একটু ভিন্ন রকমের মেইল আইডি খুলতে চান? যেমন ধরুনঃ
someone@student.com অথবা
 someone@engineer.com অথবা
someone@usa.com
ইমেইল সেন্ড করুন যেকোনো আইডি থেকে!!!
এরকম মেইল আইডি খুলার দুই ধরনের উপায় আছে।
  • ১। আপনাকে ঐ ডোমেইন টি কিনতে হবে এবং আপনার মেইল আইডি টা কনফিগার করতে হবে। অথবা
  • ২। আপনি ফ্রীতে এরকম আইডি পেতে পারেন। এর জন্য আপনাকে Mail.com (মেইল.কম)  এই সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
এবং আপনার কাঙ্খিত ডোমেইন সিলেক্ট করতে হবে। তাহলে আপনার মেইল আইডি তৈরি হবে আপনার সিলেক্ট করা ডোমেইন এর webmail service এ ।
তাহলে আর দেরী কেন? আজই নিয়ে নিন এরকম একটি  ফ্রী মজার মেইল আইডি।
 
Helped By : WWW.KASPERWINDOW.TK | KasperWindowTemplate | Download This Template
Copyright © 2011. আমার কথা ঘর - All Rights Reserved
Template Created by Aehtasham Aumee Published by KasperWindow
Proudly powered by Blogger