Featured Post Today
print this page
Latest Post
টিপস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
টিপস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

গ্রামীণফোনের সকল সিমের (বন্ধ ও সচল) লোভনীয় ইন্টারনেট অফার।


# ২০ টাকায় ২০০০ এমবি
এই অফারটা গ্রামীণফোনের নতুন একটা অফার।এই অফারটি তারাই পাবেন,যারা দারুন অফার থেকে ম্যাসেজ পেয়েছেন তারা।তবে যারা ম্যাসেজ পাননি,তারাও ট্রাই করে দেখতে পারেন। এতে আপনি ২০ টাকায় পাবেন মোট ২০০০ মেগাবাইট ইন্টারনেট। Active করতে ডায়াল করুন *৫০০০*৭৬# এই ২০০০ Mb এর মেয়াদ ৭ দিন। এটা রাত ১২.০০-সকাল ১০.০০টা পর্যন্ত।

# ৪৪ টাকায় ৮ জিবি
এটা গ্রামীনফোন বন্ধ সিমের অফার। এটা আপনার ৯০ দিন বন্ধ থাকা সিমের জন্য প্রযোজ্য।আপনার বন্ধ সিম এই অফারের আওতায় আছে কিনা তা জানতে আপনার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন BHK 017xxxxxxxxxxx আর পাঠিয়ে দিন 9999 নাম্বারে। (BHK স্পেস আপনার নাম্বার) যদি আপনার সিম ঐ অফারের আওতায় থাকে তবে আপনাকে মেসের মাধ্যমে জানানো হবে।তখন আপনি *১১১*৯০# ডায়াল করে ১১ টাকায় ২ জিবি করে মোট ৪ বার নিতে পারবেন।এটার মেয়াদ থাকবে ১৫ দিন পরে আপনি চাইলে মেয়াদ বাড়াতে পারবেন।


# ৯ টাকায় ১ জিবি
এটা গ্রামীনফোন সিমের যারা নিজেদের সিম বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিষ্ট্রেশন করবে তাদের জন্য। আপনার জিপি সিমটি বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিষ্ট্রেশন করে আপনার জিপি সিমে ১১ টাকা রেখে ডায়াল করুন *৫০০০*৯৯# এটার মেয়াদ থাকবে ৭ দিন ব্যবহার করতে পারবেন রাত ২.০০ টা থেকে দুপুর ১২.০০ টা পর্যন্ত।


# ৬৪ টাকায় ১ জিবি
এটা গ্রামীনফোনের সকল সিমের জন্য।এই অফারটি নিতে ডায়াল করুন *৫০০০*১৯২# এটার মেয়াদ থাকবে ৫ দিন।


# ৫০ এমবি ইন্টারেট একদম ফ্রী
এটা যারা গ্রামীনফোন সিমের একটা অফার। যারা গত ৬ ডিসেম্বর এর পর থেকে ১৫০ কেবির উপর ইন্টারনেট ব্যবহার করেননি তারা এই অফারটি পাবেন। অফার টি Active করতে আপনার ৬ ডিসেম্বর ২০১৫ইং এরপর থেকে ইন্টারনেট ব্যবহার সিম থেকে ডায়াল করুন *৫০০০*১১৩#


# ৭০ এমবি ইন্টারনেট
এটা গ্রামীনফোন সিমের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য একটা অফার। এতে আপনি পাবেন ৫০ এমবি ইন্টারনেট। এর জন্য আপনাকে নিচের Flexiplan অ্যাপটি ইন্সটল করতে হবে।অ্যাপটি ডাউনলোড করে সাইন আপ করলেই পাবেন পুরো ৫০ এমবি। Flexiplan এ কোন কিছু কেনার পর সেটা Facebook শেয়ার করলেই পেয়ে যাবেন ২০ mb। প্রতিবার শেয়ারে পাবেন ২০ mb করে।ডাউনলোড করুন।


# ২০ এমবি ইন্টারনেট
এটা গ্রামীনফোন সিমের সকল ব্যবহারকারীদের জন্য সাপ্তাহিক একটা অফার। প্রতি সপ্তাহে একবার নেয়া যাবে অফারটি। Active করতে ডায়াল করুন *৫০০০*১৬৮#


# ২০ এমবি ইন্টারনেট
এটা গ্রামীনফোন সিমের সকল ব্যবহারকারীদের জন্য। অফারটি Active করতে ডায়াল করুন *৫০০০*১৩৮# (কোন ভ্যাট লাগবেনা)।

সকল মেগাবাইটের মেয়াদ জানতে এবং একাউন্ট চেক কররতে ডায়াল করুন- *১২১*১*২#
সকল অফার প্যাকেজের জন্য ভ্যাট ও এসডি যুক্ত থাকবে। 

বিঃদ্রঃ-  কেউ কোন অফার নিয়ে সমস্যায় পড়েন তবে লেখক দায়ী হবেনা। কারণ অফার নিয়মিত পরিবর্তনশীল। ধন্যবাদ।
0 comments

বাংলা লেখা দেখতে যাদের সমস্যা তাদের জন্য আমার এই টিউন

বাংলা দেখতে সমস্যা হলে:

উইন্ডোজ এক্সপির জন্য :


আপনি কি নিচের মত বাংলা দেখছেন?
১. [] [] [] [] [] [] [] [] [] [] [] [] [ ] [] [] [] []
২. াঅমরা সেোন াবলংা

### যদি আপনি উপরের মত বাংলা দেখেন তাহলে বুঝতে হবে আপনার কম্পিউটারে icomplex নেই।এজন্য এখান থেকেicomplex ডাউনলোড করে সেটআপ করে নিন।

### যদি তারপর ও সমস্যা হয়, তাহলে আপনি এখান থেকে iComplex এর মূল কপি নামিয়ে নিন এবং সেটআপ দিন. রিস্টার্ট দেয়ার পর আশা করি সমস্যা সমাধান হয়ে যাবে.

উইন্ডোজ সেভেন , এইট ও টেন এর জন্য :

পরিষ্কার পরিচ্ছন্ন বাংলা পড়ার জন্য SolaimanLipi ফন্ট্র প্রয়োজন।এজন্য প্রথমে এখানে ক্লিক  করে SolaimanLipi  ডাউনলোড করে আপনার কম্পিউটারে সেটআপ করুন।

উপরের দুই পন্থায় কাজ না হলে নিজেই ফন্ট ইন্সটল করে নিন, প্রথমে নামান সোলায়মানলিপি ফন্ট, এরপর Control panel > Fonts এ গিয়ে Paste করে দিন ফন্ট টি. যদি খুঁজে  না পান, তাহলে C:\WINDOWS\Fonts এ গিয়ে Paste করুন. ব্রাউজার রিস্টার্ট দিন।বাংলা এবার “ঝকঝকে তকতকে” দেখুন।
0 comments

জানার আছে অনেক কিছু...........................

(১). প্রশ্ন : আমি Wapka তে Tunerpage.com এরমতো সাইট বানাতে চাই এটার নিয়ম পাব কোথায়?
উত্তর : কোনো সাইটের প্রতিরূপক ওয়েবসাইট বানানোর নিয়ম কোথাও লিখিত থাকেনা। 
সাইট নকল করতে হলে আপনার ওয়েব ডিজাইনিং এর নুণ্যতম জ্ঞানটা থাকতে হবে। তাহলে আপনি সোর্স কোড ফলো করে যে কোনো সাইটের প্রতিরূপ বানাতে পারবেন।
সোর্স কোড পেতে ভিজিট করুনঃ  www.iwebtool.com/code_viewer
খালি ঘরে যে সাইটের প্রতিরূপ বানাবেন তার লিঙ্ক দিয়ে সাবমিট করুন।


(২) প্রশ্ন : সাহায্য চাই কি ভাবে ফেসবুক ফ্যান পেজে অন্য ফ্যান পেজ বা কোন ওয়াপ সাইট এর লিংক দিব যেখানে ulr দেখা যাবেনা?
উত্তর : অন্য ফ্যান পেজের লিঙ্ক দিতে @[id_no:] id_no হলো কাঙ্ক্ষিত পেজের numeric ID e.g: @[69449379584:]  http://findmyfbid.com এ গিয়ে ইনপুট বক্সে পেজের URL বসিয়ে সাবমিট করে আপনি কোডটি পেতে পারেন।তবে ওয়েবলিঙ্ক এভাবে দেয়া যাবেনা।


(৩) প্রশ্ন : ফেসবুক ফ্যান পেজ-এ কিভাবে ইউজার নেম যোগ দেয়া যায়?
উত্তর : web ভার্সন থেকে আপনার পেজে যান। About >> Page Info >> Page URL (Edit এ ক্লিক করুন) >> ইনপুট বক্সে ইউজার নেম দিন। এবার সাবমিট করুন।ইউজার নেম অবশ্যই ইউনিক হতে হবে, শুধু A-Z, a-z, dot ব্যাবহার করা যাবে।

(৪) প্রশ্ন : ফেসবুক থেকে দেয়া officeal ইমেইল কি পরিবতর্ন করা যায়?

উত্তর : আপনি মাত্র এক বার পরিবর্তন করতে পরবেন । যদি এখনো পরিবর্তন না করে থাকেন লিঙ্কhttps://facebook.com/username

(৫) প্রশ্ন : ফেসবুক পেজের ইউজার নেম চেন্জ করব কিভাবে?

উত্তর : পিসি বা লেপটপ দিয়ে Edit page এ যান..
তারপর Change করুন।
(৬) প্রশ্ন : ফেসবুক পেজের লিংক কিভাবে চেন্জ করা যায় ?
উত্তর : ডেস্কটপ ভার্সন থেকে http://web.facebook.com/username এখানে যান। ড্রপডাউন মেনু থেকে কাঙ্ক্ষিত পেজ সিলেক্ট করে ইউজার নেম দিন >> পাসওয়ার্ড দিন >> সেভ করুন। শুধু একবারই চেঞ্জ করা যাবে।

(৭) প্রশ্ন : ফেসবুক account কে কি কোনভাবে fan page এ রূপান্তর করা যায় এবং কিভাবে ?
আপনার প্রোফাইল এ  লগিন অবস্থায় নিছের লিঙ্কে যান।
https://www.facebook.com/pages/create.php?migrate
এরপর যে কোন একটা ক্যাটেগরি নির্বাচন করুন।এরপর এখানে একটা ক্যাটেগরি নির্বাচন করে Get Started বাটন এ ক্লিক করুন।
এখন যেসব তথ্য চায় সেসব তথ্য দিন বাস কাজ শেষ।তবে সাবধান, একবার পেজ হিসেবে রুপান্তর হয়ে গেলে আর একাউন্ট হিসেবে ফিরে আসতে পারবেন না । তাই ভেবে চিন্তে সিদ্ধান্ত নিবেন । যেহেতু ছবি এবং বন্ধু ছাড়া কোন ডাটা আর ব্যবহার করতে পারবেন না, তাই সেগুলো ডাউনলোড করে নিতে ভূলবেন না যেন ।

(৮) প্রশ্ন : আমি আমার ফোনকে রেস্টর দিতে চাই। কিন্তু আমার ওপেরা মিনি ও ওপেরা ব্রাউজার এ অনেক সেভ পেজ ও বুকমার্ক আছে? এটা কিভাবে রক্ষা করা যাবে?
উত্তর : সেভ পেজ ও বুকমার্ক ব্যাকআপ করতে হলে আপনার ফোন রুট হতে হবে।রুট ফোনে Xplore বা ES File Explorer দিয়ে Root >> data >> data >>com.opera.browser.android ও  com.opera.mini.android এই ফোল্ডার দুটি মেমরিতে কপি করে নিন।Android >> data >>  com.opera.browser.android ও com.opera.mini.android এ দুটোও কপি করে নিন।এবার রেস্টোর দিন, অপেরা ইন্সটল করুন, ফোল্ডারগুলো সব আগের জায়গায় Overwrite করুন।

(৯) প্রশ্ন : Android মোবাইলে যে সকল Browser এর সাহায্যে পেইজ PDF করা যায়৷ সে সকল Browser এর তালিকা দিন?
উত্তর : Uc browser দিয়ে পেইজকে PDF করা যায়।তবে বাড়তি Add on ইন্সটল করতে হবে।http://apk-dl.com/files/563209ede2e168185487522e এই Add On ইন্সটল করুন। তারপর মেনুতে PDF করার একটা অপশন পাবেন।

(১০) প্রশ্ন : ফেসবুকে বিভিন্ন রকম group এ add দিয়ে দেয়,এখন সেসব group গুলোremove করর কিভাবে?
উত্তর : আপনি যদি সেই গ্রুপ এ না থাকতে চান তাহলে প্রথমে সেই গ্রুপ এ প্রবেশ করুন।এরপর info তে যান এবার নিচে leave group তে ক্লিক করুন এবং নিজেকে leave নিন।

(১১) প্রশ্ন : গণিতের অনেক অনেক শর্টকাট টেকনিক জানতে চাই। কোন ওয়েবসাইট আছে কি যেখান থেকে জানা যাবে? কোন ভাই কি এই ব্যাপারে সহযোগিতা করবেন?
উত্তর : নিচের লিংকে ভিজিট করুন=>http://shorttechnique.blogspot.com/2015/05/blog-post.html

(১২) প্রশ্ন : কোন কোন Website থেকে পড়ালেখা করতে পারবো জানতে চাই?
উত্তর : ওয়েব সাইট সম্পর্কে জানতে www.msstp.com ,www.shikkhok.com , www.bdword.com পাঠ্য পস্তুক সম্পর্কে  জানতে ..................যেহেতু এখন প্রায় সব বিষয় শ্রীজনশীল তাই এ সম্পর্কে ভালভাবে জানতে এবং পডাশোনা করতে www.srijonshil.com এ প্রবেশ করুন। অনেক কিছু শিখতে পারবেন।

3 comments

ব্যঙ্গ বা কার্টুন ছবি বানিয়ে আপনার বন্ধুদের চমকে দিন।



ফটোশপ নিয়ে যারা কাজ করেন বা ছবি নিয়ে কাজ করতে যারা ভালবাসেন তাদের জন্য আজকের লেখা। প্রফেশনালী কাজ করতে গিয়ে ক্লাইন্টের চাহিদা অনুযায়ি অনেক সময় কিছু ছবিকে কার্টন বানাতে হয়, আবার কিছু ছবিকে কাটতে হয় । যারা এই কাজগুলো করেন অথবা মজা করার জন্যও ব্যবহার করতে পারেন।

MORONFACE

১. এটি একটি ফান সাইট। এই সাইটে আপনি যে কোনো ছবি এডিড করার পর সহজ পদ্ধতিতে ছবিটিকে বিকৃত করে আনন্দ উপভোগ করতে পারবেন।
http://www.moronface.com/

EASY GRAFFITY TEXT

২. আপনার কি গ্রাফিটি টেক্স বাদে ওয়ালের ছবি চাই ?তাহলে চলে আসুনএই সাইটে, এখানে হাজারো রকমের সুন্দর ডিজাইন রয়েছে যা অত্যান্ত সহজ পদ্ধতিতে প্রয়োগ করে আপনার পছন্দনীয় গ্রাফিটি টেক্সবাদে ওয়ালের ছবি বানিয়ে আপনারবন্ধুদের অবাক করে দিতে পারবেন।
http://www.easygraffititext.com/

BEFUNKY

৩. এই সাইটে আপনি নতুন ও পুরাতন ছবি এডিড করে ছবিতে অতি সহজে কার্টুনের প্রভাবদান করাসহ, পোট্রেট বানানো এবং নানা রকমের শৈলী কার্যে ব্যবহার করতে পারবেন।
http://www.befunky.com/

CLEVERBOT

৪.এই সাইটটিকে আরেক অর্থে নিঃসঙ্গের সঙ্গী বলা যেতে পারে। যদি আপনার কখনও নিজেকে নিঃসঙ্গ বা একাকিত্ব মনে হয় তাহলে বিজ্ঞানের এই মহান আবিষ্কার ক্লেভার্বট সাইটটিতে চলে যান। ক্লেভার্বত এমন একটি ভার্চুয়াল চরিত্র যার সাথে আপনি নিজের উদাস ভাব কাটাতে ইচ্ছানুযায়ী কথাবলা ও কথোপকথন চালিয়ে নিতে পারবেন।
http://www.cleverbot.com/

TUMBLR

৫. জনপ্রিয় সাইডটা ম্ব্লারকে নিয়ে বিস্তারিত লেখার কিছুই নেই। এই সাইডে আপনি সব রকমের ছবি আপলোড করা থেকে শুরু করে বিশ্বের অন্যান্য ইউজারদের সাথে ছবি শেয়ার করা ,অন্যদের অনুসরণ করা, ব্যক্তি স্কোর শেয়ার করা এবং বিশ্বের অন্যান্য মানুষের সাথে পরিচয় এবং আলাপচারিতার মাধ্যমে তাদের জীবন ধারা সম্পর্কে ধারণা লাভ করতে পারবেন।
https://www.tumblr.com/

CAN YOU RUN IT?

৬.আপনি যদি আপনার কম্পিউটারের সাহায্যে খেলাধুলা করেথাকেন, আর সেই খেলাটি আপনার সিস্টেমের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা সেটি জানতে হলে এই সাইটটিতে ভিজিট করুন।
http://cyri.systemrequirementslab.com/CYRI/

LOQUEANDO

৭. লোকেন্ডো একটি উন্নত মানের ভয়েস এমুলেটর।এখানে যেকোনো টেক্স খুবই ভালো মানের শব্দের সাহায্যে সাবলীল ভাষায় শোনানো যায়।
http://www.loquendo.com/en/

RED DODO

৮.আপনার পছন্দের ওয়ালপেপার বানানোর জন্য এই সাইটটি তেহাজারো ডিজাইন সম্পূর্ণ বিনামূল্যে দেয়া আছে।
http://reddodo.com/

Empressr

৯. আপনি এম্প্রেসর এ দেয়া সরঞ্জাম এর সাহায্যে পছন্দ সই ডিজাইন প্রয়োগ করে চমৎকার উপস্থাপনার মাধ্যমে বিভিন্ন ধরনের শৈলী সৃষ্টি করতে পারবেন এবং বিশ্বের অন্যান্যদের সাথে সেটা শেয়ার ও করতে পারবেন।
http://www.empressr.com/Default.aspx

TAAZ

১০. আপনি কি চুল কাটাতে যাচ্ছেন? আপনার চুল কেমন কাটা হবে এবং চুল কাটার পর কেমন দেখাবে সেটা নরসুন্দরের কাছে যাবার আগে এই সাইটের কৃপায় ভার্চুয়ালি দেখে নিতে পারবেন।
http://www.taaz.com/

সবার কাছে ভাল লাগবে আশা করি।
0 comments

জেনে নিন গুগল এ ফাইল খোঁজার কয়েকটি গোপন টিপস। এবার যেকোন ফাইল খুজে বের করুন সহজেই।



অনলাইনে কাজ করবেন, কিন্তু গুগল ব্যবহার করেননা, সেটা হতেই পারেনা। নিয়মিত সবাই গুগলে প্রয়োজনীয় অনেক কিছু সার্চ করি। কিন্তু গুগলের অনেক গুপ্ত টেকনিক না জানা থাকার কারনে আমরা দৈনন্দিন কাজে গুগলের সার্চের উপর ১০০% নির্ভর করতে পারছিনা। আজকে 15টি টিপস দিব। পুরোটুকু পড়ে দেখেনতো, কোন কিছুর জন্য আর অন্য কারও নির্ভর করতে                                                            হবে কিনা আর কোন দিন।                                                                                      

১। পছন্দের গান কিংবা মুভি খুজবেন, টেকনিকটি জেনে নিনঃ

বিভিন্ন ফরম্যাটের গান খুজে বের করা, নির্দিষ্ট বিশেষ কোন গান খোজা, কিংবা গানের পুরো অ্যালবাম খুজে বের করবেন, এ ক্ষেত্রেও গুগলের বিকল্প কেউ আছে কিনা জানা নাই।
পদ্ধতিঃ আপনি জেমসের গান খুজছেন। তাহলে গুগলের সার্চ বক্সে গিয়ে লিখুন, intitle:”index of” (mp3|mp4|avi) James”। যদি বিশেষ কোন গান খুজবেন , ফরমেটটি হবে: “index of” (mp3|mp4|avi) bangladesh james” কোন গানের পুরো অ্যালবাম লাগবে তখন লিখুন “index of” (mp3|mp4|avi) piano james ।  অন্যান্য ক্ষেত্রেও এই টিপস কাজে লাগানো যাবে।

 ২। পিডিএফ ফাইল খুজে বের করুনঃ

বিভিন্ন কাজে পিডিএফ ফাইল খুজে বের করার প্রয়োজন হয়। এই কাজটিও গুগল অত্যন্ত ভালভাবেই করে দেয়।
পদ্ধতিঃ যে সম্পর্কিত পিডিএফ খুজতে চাচ্ছেন, সেটি লিখে fileType:pdf লিখতে হবে। যেমন: seo fileType:pdf

 ৩। কোন কিছুর অর্থ জানতে চানঃ

কোন কিছুর অর্থ বুঝছেননা। অন্য কারও কাছ থেকে সাহায্য না চেয়ে গুগলের কাছ থেকেই সাহায্য নিন।
পদ্ধতিঃ শুধু শব্দটির পূর্বে define  লিখে দিন। যেমনঃ define: scholarship

 ৪। বিভিন্ন ইউনিট পরিবর্তনে গুগলকে ডাকুনঃ

 উচ্চতা, ওজন এবং আয়তন ইত্যাদি রাশির এককের রূপান্তর করতে গুগল ব্যবহার করতে পারেন।
পদ্ধতিঃ সার্চ বক্সে যেরকম পরিবর্তন করতে চান সেটি লিখুন।। যেমনঃ kg in pound, inch in km

 ৫। কারেন্সি কনভার্টের কাজেও গুগলের সাহায্য নিনঃ

প্রায়ই সময়ই ডলার রেট জানার জন্য অন্যের কাছ হতে সাহায্য নিতে হয়। এখন থেকে এ কাজটির জন্য গুগলকে ডিস্টার্ব করবেন।
পদ্ধতিঃ সার্চ বক্সে প্রয়োজনীয় মুদ্রা লিখে সার্চ দিন। ফরমেট টি হবেঃ USD in BDT

 ৬. কোন এলাকার সময় জানতে গুগলঃ

কোন এলাকার স্থানীয় সময় জানতে কারো সহযোগিতার দরকার নাই কিংবা কোন সংখ্যা দিয়ে ক্যালকুলেশন করারও দরকার নাই। গুগল এ কাজে আপনাকে সাহায্য করবে।
পদ্ধতিঃ গুগলে গিয়ে নির্দিষ্ট স্থানের নামের আগে “time” শব্দটি লিখুন। যেমনঃ time ‍Sydney লিখে সার্চ করুন।

৭. ঘরে বসে যেকোন জায়গার আবহাওয়ার রিপোর্ট খুজুনঃ

স্থানীয় সময় বের করার মতই যেকোন এলাকার আবহাওয়ার তথ্য জানতে গুগল আপনাকে বন্ধুর মত সাহায্য করবে।
পদ্ধতিঃ গুগলে গিয়ে নির্দিষ্ট স্থানের নাম লিখুন এবং নামের আগে “weather” শব্দটি লিখুন। যেমনঃ weather ‍Sydney লিখে সার্চ করুন।

 ৮. যেকোন এলাকার সূর্যদয় ও সূর্যাস্তের সময় জানুনঃ

ঢাকাতে বসে অন্য দেশের অন্য কোন শহরের সূযদয় এবং সূযাস্তের সময় জানতে চান। গুগলকে জিজ্ঞাসা করুন।
পদ্ধতিঃ যে শহরে সূযদয় ও সূযাস্তের সময় জানতে চান, সার্চবক্সে সেই শহরের নাম লিখুন, তার আগে Sunrise বা Sunset শব্দটি লিখুন। যেমনঃ sunset : sydney

 ৯। ক্যালকুলেটরের কাজ করা যাবে গুগলের মাধ্যমেঃ

হিসেব নিকেশ সহ যা যা কাজ করতে ক্যালকুলেটর প্রয়োজন হয় আপনার, সেই কাজগুলো এখন থেকে গুগলের সাহায্য নিয়েই করতে পারবেন। কাজটি অনেক সহজও।
পদ্ধতিঃ গুগলের সার্চে একটি হিসাব টাইপ (200 + 500 =) করুন, তাহলে গুগল ক্যালকুলের হাজির হবে।

 ১০. নির্দিষ্ট একটি সীমানাকে টার্গেট করে খুজে বের করুনঃ

আপনি যদি মিরপুরে অবস্থিত সকল রেস্টুরেন্ট খুজে বের করতে চান। তাহলে সেটি খুব সহজে বের করা সম্ভব।
পদ্ধতিঃ  প্রথমে লিংকটিতে যেতে হবে। https://plus.google.com/local। এবার সার্চের ঘরে restaurant এবং ঠিক পাশেই লোকেশন লেখার জায়গা রয়েছে। সেখানে লিখুনঃ Mirpur, Dhaka, Bangladesh  লিখে সার্চ করুন। মিরপুরে অবস্থিত সকল রেস্টুরেন্টগুলোর তথ্য খুজে পেয়ে যাবেন।

১১. ফোন নাম্বারের মাধ্যমে এর মালিকের পরিচয় খুজে বের করুনঃ

কোন ফোন নাম্বার জানা থাকলে তার মালিকের নাম খুজে বের করার ক্ষেত্রে গুগল
পদ্ধতিঃ কোন ফোন নাম্বার এবং তার আগে শুধুমাত্র এরিয়া কোড যোগ করে গুগলে সার্চ করুন। সেই নাম্বারের মালিকের নাম ও ঠিকানা খুজে বের করে দিবে এই গুগল।

 ১২।বিমানের ফ্লাইট শিডিউল এবং মালপত্র খুজতেও গুগলের সাহায্য নিনঃ

যেকোন ফ্লাইটের বর্তমান অবস্থা জানতে গুগলই যথেষ্ট। এবং একইভাবে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো মালপত্রে অবস্থান সম্পর্কেও জানতে চাইলে গুগল আপনাকে হতাশ করবেনা।
পদ্ধতিঃ সার্চের বক্সে প্লেন এবং তার ফ্লাইটের নাম্বার প্রবেশ করিয়ে এর বর্তমান অবস্থান এবং পৌছানোর সময় সম্পর্কে জানা যায়। আর কুরিয়ার সার্ভিসের ক্ষেত্রে UPS, FedEx অথবা USPS  এবং সাথে এর ট্রাকিং নাম্বারটি লিখে সার্চ দিন। পেয়ে যাবেন তথ্য। ফরমেটটি হবেঃ fly dubai 456

 ১৩. যেকোন ভাষাতে ট্রান্সলেট করুনঃ

Google Language Tools (https://translate.google.com.bd) এর সাহায্যে যেকোন ভাষার লেখাকে অন্য যেকোন ভাষাতে পরিবর্তন করে দেখার জন্য গুগলের বিকল্প কোথাও নাই।
 পদ্ধতিঃ translate.google.com.bd  এ গিয়ে বামের খালি ঘরে মুল লেখাটি পোস্ট করুন। তারপর যে ভাষাতে ট্রান্সলেট করতে চান, সেটি সিলেক্ট করে Translate এ ক্লিক করলেই ডান পাশের খালি ঘরে সেটি দেখাবে।

১৪.  হুবহু কীওয়ার্ড ব্যবহার করা ওয়েবসাইটের লিস্ট খুজে বের করাঃ

এসইওর কাজে নির্দিষ্ট কীওয়ার্ড ব্যবহারকারীদের লিস্ট বের করে কম্পিটিশনের অবস্থা বুঝে তারপর র‌্যাংকিংয়ের পরিকল্পনা করা হয়। হুবহু সেই কীওয়ার্ড ব্যবহার করেছে, এরকম ওয়েবসাইট খুজে বের করতে গুগলই যথেষ্ঠ, অন্য কোন টুলস ব্যবহার করার প্রয়োজন নাই।
পদ্ধতিঃ কীওয়ার্ডটির দু’পাশে কোটেশন মার্ক ব্যবহার করুন। যেমনঃ “seo course in Bangladesh” দিয়ে গুগলে সার্চ করলে এই কীওয়ার্ড যেই যেই ওয়েবসাইট হুবহু ব্যবহার করেছে, গৃগল তাদের লিস্ট রেজাল্টে প্রকাশ করবে।

 ১৫। নির্দিষ্ট একটি ওয়েবসাইটের নির্দিষ্ট কীওয়ার্ড সম্পর্কিত সকল পোস্ট খুজে বের করাঃ

শুধুমাত্র কোন নির্দিষ্ট একটি ওয়েবসাইট হতে নির্দিষ্ট কীওয়ার্ডের সকল পোস্ট খুজে বের করার প্রয়োজন হয় অনেক সময়। কাজটি খুজে বের করার জন্য গুগল আপনাকে সহযোগিতা করবে।
পদ্ধতিঃ গুগলে গিয়ে সার্চে কীওয়ার্ডটি লিখুন, তারপর একটি স্পেস নিন। তারপর site:domain name লিখে সার্চ করুন।যেমনঃ seo  site:itmela24.com এটা লিখে সার্চ করুন।
0 comments

এখন নি‌জে ন‌ি‌জে ফ্রিতে তৈরি করুন UK Number । আশা ক‌রি এবার আপনিও পারবেন।

অনে‌কে আছে UK নাম্বার বানাত‌েচোন।‌কিন্তু নি‌জে নি‌জে বানা‌তে পার‌ছেন না। আজ আমি আপনাদের দেখাব কিভা‌বে ফ্রি তে UK নাম্বার বানাবেন।

প্রথমে এখানে যান 

তারপর নিচে গিয়ে ডান দিকে দেখবেন লেখা আছে Register with Email আপনি এটাতে Click করুন । তারপর দেখবেন লেখা আছে Name, Email, Repeat Email । Name-এর জাগায় যে কোন নাম দিন। Email এর জায়গায় আপনি যেকোনো বা যেকারো Email দিতে পারবেন । কারন এটাতে Email ভেরিভাই করা লাগেনা । এরপর Password: দিয়ে নীচে দেখুন একটা Captcha কোড ।কোডটি সঠিকভাবে বসাবেন সবকিছু ঠিকমত বসিয়ে Register ক্লিক করেন । রেজিঃ কমপ্লিট
হয়ে গেলে । দেখবেনবক্সের মধ্যে লেখা USA । আপনি ঐ বক্স গিয়ে Bangladesh সিলেক্ট করবেন ।
তারপর ২ টা Box পাবেন । ১ম টাতে 880 লেখা আছে এবং দ্বিতীয়টি ফাঁকা । আপনি ফাঁকা বক্সে 0 (শুণ্য) বাদ দিয়ে আপনি যে নাম্বারটার সাথে UK নাম্বার
যোগ করতে চান ঐ নাম্বারটা দিন। তারপর Agree to the terms বক্সে টিক মার্ক দিয়ে Create UK Number এ ক্লিক করুন । এবার দেখুন
আপনার নাম্বারের পাশে একটা UK নাম্বার । এখন আপনি যদি ঐ UK নাম্বারে কল দেন তাহলে
কলটি চলে যাবে আপনার নাম্বারে । আর যে কল দিবে তার নাম্বার দেখা যাবেনা । তবে কল করতে অবশ্যই আপনার সিমে ৫ টাকার বেশি থাকতে হবে । এইযে
আমার UK নাম্বার +447509750549 ।
পোস্ট টি ভাল লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না !! 
0 comments

নতুন বছরকে স্বাগত জানান Happy New Year_ Wallpaper এর মাধ্যমে।

নিচ থেকে আপনার পছন্দ মত Wallpaper দিয়ে ফেইসবুক, গুগল প্লাস, ব্লগ ইত্যাদিতে শুভেচ্ছা জানান আপনার বন্ধুদের।























































2 comments
 
Helped By : WWW.KASPERWINDOW.TK | KasperWindowTemplate | Download This Template
Copyright © 2011. আমার কথা ঘর - All Rights Reserved
Template Created by Aehtasham Aumee Published by KasperWindow
Proudly powered by Blogger