Featured Post Today
print this page
Latest Post
শিক্ষা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শিক্ষা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

PSC/EBT এবং JSC/JDC রেজাল্ট দেখুন কোনরৃপ ঝা‌মেলা ছাড়া।সব লিঙ্ক এক সা‌থে



Server Busy থাকার কারনে যারা PSC এবং JSC এর ফলাফল দেখতে পারছেন না তাদের জন্য বিকল্প উপয়ে ফলাফল দেখুন।

PSC রেজা‌ল্টের জন্য

http://180.211.137.51:2811/

http://www.dpe.gov.bd/

JSC/JDC রেজাল্ট দেখুন

http://eboardresults.com/app/stud/

http://www.educationboardresults.gov.bd/regular/index.php

http://114.130.64.23/regular/index.php

http://114.130.66.131/lite/result.php

http://www.educationboardresults.gov.bd/

SMS এর মাধ্য‌মে দেখুন :


প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার রেজালট জানতে টাইপ করুন

DPE<>STUDENT ID এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে
যেমন: DPE 123456

ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার রেজালট জানতে টাইপ করুন

EBT<>STUDENT ID এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে
যেমন: EBT 123456

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার রেজালট জানতে টাইপ করুন

JSC>বোর্ডের প্রথম তিন অক্ষর<>ROLL এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে যেমন: JSC DHA 123456

জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষার রেজালট জানতেটাইপ করুন

JSC<>MAD<>ROLL এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে
যেমন: JSC MAD 123456


চার্জ Tk2.44/SMS.
3 comments

প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল ২০১৬ ।মার্ক‌শিটসহ



প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল ২০১৬  এখা‌নে ক্লিক করুন


পরীক্ষার নামঃ PSC/EBT

পরীক্ষার সন: ২০১৬

বিভাগঃ অাপনার স্কুল‌টি যে বিভা‌গে অব‌স্থিত এখা‌নে লেখুন

জেলাঃ অাপনার স্কুল‌টি যে জেলা‌তে অব‌স্থিত এখা‌নে লেখুন

উপজেলা/থানাঃ অাপনার স্কুল‌টি যে উপ‌জেলা/থানা‌তে অব‌স্থিত এখা‌নে লেখুন

রোল নম্বরঃ এখা‌নে অাপনার রোল নম্বর‌টি লেখুন

এখন সমর্পন করুন এই লেখা‌তে ক্লিক করুন

এখন দেখুন মার্ক‌শিটসহ রেজাল্ট এসে‌ছে

2 comments

এইচ এস সি (HSC)/আলিম/ভোকেশনাল ২০১৫ পরীক্ষার রেজাল্ট আপনার মোবাইলে পান সবার আগে (নতুন পদ্ধতিতে)।

আপনি আপনার ফলাফল পাবেন সবার আগে ফলাফল প্রকাশিত হবার সাথে সাথেই। এ পদ্ধতিতে রেজাল্টের দিন কোন ঝামেলা পোহাতে হবে না। আপনাকে একটি ছোট ফর্ম পূরন করতে হবে। এটা আপনি আজ বা কাল রেজাল্টের আগে যখন খুশি পূরন করতে পারেন। তারপর রেজাল্ট প্রকাশিত হবার সাথে সাথেই আপনার দেয়া নাম্বারে আপনার রেজাল্টের এস এম এস চলে আসবে।
এখন এটা করতে আপনাকে যা যা করতে হবেঃ

.star. প্রথমে এখানে প্রবেশ করুন।
এখন নিচের স্ক্রিশটের মত আসবে।


সব গুলো বক্স যথাযত ভাবে পূরন করুন (নাম, রোল এডমিট দেখে পূরন করবেন) ও আপনার পরীক্ষা, বোর্ড নির্বাচন করুন। একদম নিচের বক্সে আপনার মোবাইল নাম্বার দিন।
এবার ৯ তারিখ পর্যন্ত অপেক্ষা করুন। রেজাল্ট প্রকাশিতি হবার সাথে সাথেই আপনার নাম্বারে এস এম এস আসবে।

1 comments

SSC Result 2015 দেখুন বিস্তারিত ভাবে.......................আপডেটেড.............

আজ এস.এস.সি (SSC) পরীক্ষার রেজাল্ট দেয়া হবে।কিন্তু বাংলাদেশ সরকারের ওয়েবসাইট গুলো নিম্নমানের হওয়াতে অল্প চাপেই সার্ভার ডাঊণ হয়ে যায়।তাই এস.এস.সি পরীক্ষার রেজাল্ট এই পোস্ট থেকেই আরামসে পেতে এই লিঙ্কে ক্লিক করুন।

ই-মেইলের মাধ্যমে :

আবার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ই-মেইল এর মাধ্যমে ফলাফল পাঠানো হবে। শিক্ষাবোর্ড সমূহের প্রতিটি প্রতিষ্ঠানের জন্য ভিন্ন ভিন্ন ই-মেইল আইডি তৈরী করা হয়েছে।ই-মেইলটি এরকম হবে.....
আপনার বোর্ডের প্রথম তিনটি অক্ষর,আপনার স্কুলের EIIN NUMBER@educationboard.gov.bd
যেমন :-
কুমিল্লা বোর্ডের ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের রেজাল্ট জানতে হবে নিম্নোক্ত ভাবে
com103211@educationboard.gov.bd
এই উপায়ে সবচেয়ে তাড়াতাড়ি ফলাফল পাবার আশা করতে পারেন।
এই জন্য, আপনি নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে...
  • 1. প্রথমে এখানে ক্লিক করুন ।
  • 2. তারপর আপনার জেলার উপর ক্লিক করে ডাউনলোড করুন EIIN নাম্বার।
  • 3. ডাউনলোড করে ফাইলটি খুলে দেখে নিন আপনার শিক্ষা প্রতিষ্ঠান এর EIIN NUMBER টি .
  • 4. এবার এখানে ক্লিক করুন। ইমেল ঠিকানা ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
[ইমেল ঠিকানা ও পাসওয়ার্ড এরকম হবেঃ
com103211@educationboard.gov.bd


এখানে, COM = আপনার বোর্ড প্রথম তিনটি অক্ষর লিখুন।
103211 = আপনার স্কুলের EIIN NUMBER টি লিখুন।
PASSWORD = আপনার কলেজের EIIN NUMBER টিই হবে পাসওয়ার্ড, উপরোক্ত ক্ষেত্রে, 103211

  • 5. লগ ইন করার পর ইনবক্স দেখুন। নতুন মেইল থাকবে attachment (PDF) সহকারে।
  • 6. ATTACHMENT এর উপর ক্লিক করে পিডিএফ ডাউনলোড করুন।

অথবা এভাবে করুন :

১). প্রথমে এখানে ক্লিক করুন।
২). Board  এর ঘরে আপনার বোর্ড সিলেক্ট করুন।
৩). EIIN ঘরে আপনার স্কুলের EIIN NUMBER দিন।
৪). Type of result এর ঘরে ‍SSC সিলেক্ট করে দিন।
৫). Get Institution Result এ ক্লিক করুন।


এসএমএস এর মাধ্যমে আপনার এইসএসসি ২০১৪ এর ফলাফল টি পেতে পারেন :

  • প্রথমে আপনার ফোন এর মেসেজ অপশন এ যান ।
  • নতুন মেসেজ তৈরি করার অপশন এ যান ।
  • প্রথমে HSC লিখুন এবং একটি স্পেস দিন ।
  • তারপরে, আপনার বোর্ড এর প্রথম তিন টি অক্ষর লিখুন। যেমন-
  • Dhaka: DHA 
  • Madrasah: MAD বা ALIM
  • Comilla: COM
  • Chittagong: CHI
  • Jessore: JES
  • Rajshahi: RAJ
  • Dinajpur: DIN
  • Barisal: BAR 
  • and Sylhet: SYL
  • এরপরে,  একটি স্পেস দিন এবং আপনার রোল নাম্বার টি লিখুন ।
  • এবার একটি স্পেস দিন এবং 2015 লিখুন ।
  • এবার মেসেজ টি সেন্ড করুন 16222 নাম্বার এ ।
  • উদাহরণ...
SSC DHA 123456 2015
SSC COM 123456 2015
SSC RAJ 123456 2015
SSC CHI 123456 2015
SSC JES 123456 2015
SSC SYL 123456 2015
SSC BAR 123456 2015
SSC DIN 123456 2015
SSC TECH 123456 2015
DAKHIL MAD 123456 2015

মোবাইল রেজিস্ট্রেশন করতেঃ
Reg (স্পেস) SSC (স্পেস) first 3 latter of your Board Name (স্পেস)your Roll Number 2012
পাঠিয়ে দিন 16222 নাম্বারে।

0 comments

১১তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ আজ বিকালে



বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ১১তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আজ বিকালে।
এনটিআরসিএ সূত্র জানায়, ফলাফল তৈরীর কাজ শেষ হয়েছে। আজ বিকালে ফলাফল প্রকাশ করা হবে।

১১তম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) শিক্ষক নিবন্ধন পরীক্ষা গত ১২ ও ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হয়।

এ পরীক্ষায় স্কুল পর্যায়ে দুই লাখ ৯০ হাজার ৮৯ জন ও কলেজ পর্যায়ে এক লাখ ৫০ হাজার ৯৮৮ জন পরীক্ষার্থী অংশ নেন।

পরীক্ষার ফলাফল http://ntrca.teletalk.com.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।অথবা এখানে ক্লিক করেও জানা যাবে। তা ছাড়া কৃতকার্য প্রার্থীদের ফল টেলিটক বিডি লিঃ কর্তৃক SMS-এর মাধ্যমেও জানিয়ে দেওয়া হবে।
0 comments

বোর্ড পরীক্ষার সার্টিফিকেট হারিয়ে গেলে আপনার করনীয়



একটি ছাত্রের শিক্ষাজীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ সার্টিফিকেট আর তা হারিয়ে গেলে ভীষণ চিন্তায় পড়ে যান অনেকেই। কী করবেন, কিভাবে সার্টিফিকেট ফিরে পাবেন তা বুঝতে পারেন না। সার্টিফিকেট বা এ ধরনের মূল্যবান শিক্ষাসংক্রান্ত কাগজপত্র হারালে বা নষ্ট হয়ে গেলে ঘাবড়ানোর কিছু নেই।

প্রথমে যা করবেনঃ

সার্টিফিকেট, নম্বরপত্র বা প্রবেশপত্র হারিয়ে গেলে দেরি না করে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। এর জন্য প্রথমে আপনার এলাকার নিকটবর্তী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে।

জিডির একটি কপি অবশ্যই নিজের কাছে রাখতে হবে। এরপর যেকোনো একটি দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে। বিজ্ঞপ্তিতে নাম, শাখা, পরীক্ষার কেন্দ্র, রোল নম্বর, পাসের সাল, বোর্ডের নাম এবং কিভাবে আপনি সাটিফিকেট, নম্বরপত্র অথবা প্রবেশপত্র হারিয়েছেন তা সংক্ষেপে উল্লেখ করতে হবে।

থানায় জিডি ও পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পর আপনাকে যেতে হবে যে বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন সেই শিক্ষা বোর্ডে। শিক্ষাবোর্ডের ‘তথ্যসংগ্রহ কেন্দ্র’ থেকে আবেদনপত্র সংগ্রহের পর নির্ভুলভাবে পূরণ করতে হবে। এরপর নির্ধারিত ফি সোনালী ব্যাংকের ডিমান্ড ড্রাফটের মাধ্যমে বোর্ডের সচিব বরাবর জমা দিতে হবে। টাকা জমা হওয়ার পর আবেদন কার্যকর হবে। আবেদনপত্রের সঙ্গে মূল ব্যাংক ড্রাফট, পত্রিকায় বিজ্ঞপ্তির কাটিং ও থানার জিডির কপি জমা দিতে হবে।

আবেদনপত্রে যা পূরণ করতে হবেঃ

আবেদনপত্র পূরণের ক্ষেত্রে প্রথমেই উল্লেখ করতে হবে আপনি কোন পরীক্ষার (মাধ্যমিক না উচ্চমাধ্যমিক) কী হারিয়েছেন এবং কী কারণে আবেদন করছেন। আবেদনপত্রের বিভিন্ন অংশে ইংরেজি বড় অক্ষরে এবং বাংলায় স্পষ্ট অক্ষরে পূর্ণ নাম, মাতার নাম, পিতার নাম, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম, রোল নম্বর, পাশের বিভাগ/জিপিএ, শাখা, রেজিস্ট্রেশন নম্বর, শিক্ষাবর্ষ এবং জন্মতারিখ সহ বিভিন্ন তথ্য লিখতে হবে।

পরবর্তী অংশে জাতীয়তা, বিজ্ঞপ্তি যে দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে সেটির নাম ও তারিখ এবং সোনালী ব্যাংকের যে শাখায় ব্যাংক ড্রাফট করেছেন সে শাখার নাম, ড্রাফট নম্বর ও তারিখ উল্লেখ করতে হবে। আবেদনপত্রে প্রতিষ্ঠান প্রধানের সুপারিশের প্রয়োজন হবে। এতে তার দস্তখত ও নামসহ সিলমোহর থাকতে হবে। আর প্রাইভেট প্রার্থীদের আবেদনপত্র অবশ্যই গেজেটেড কর্মকর্তার স্বাক্ষর ও নামসহ সিলমোহর থাকতে হবে।

নষ্ট হয়ে যাওয়া সনদপত্র/নম্বরপত্র/একাডেমিক ট্রান্সক্রিপ্টের অংশবিশেষ থাকলে পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে না বা থানায় জিডি করতে হবে না। এ ক্ষেত্রে আবেদনপত্রের সঙ্গে ওই অংশবিশেষ জমা দিতে হবে। তবে সনদে ও নম্বরপত্রের অংশবিশেষে নাম, রোল নম্বর, কেন্দ্র, পাশের বিভাগ ও সন, জন্ম তারিখ ও পরীক্ষার নাম না থাকলে তা গ্রহণযোগ্য হবে না। আর বিদেশি নাগরিককে ব্যাংক ড্রাফটসহ নিজ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করতে হবে।

কত টাকা লাগবেঃ

সাময়িক সনদ, নম্বরপত্র, প্রবেশপত্র ফি (জরুরি ফিসহ) ১৩০ টাকা। এ ছাড়া ত্রি-নকলের জন্য ১৫০ টাকা এবং চৌ-নকলের জন্য ২৫০ টাকা ব্যাংক ড্রাফটের মাধ্যমে জমা দিতে হয়।
0 comments

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স Admission Test এর 2nd Merit List Result 2014-15 প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমের ১ম মেধা তালিকার বিষয় পরিবর্তন ও ২য় মেধা তালিকা ০৪/০২/২০১৫ তারিখ বুধবার প্রকাশ করা হবে৷ ২ ফেব্রুয়ারি সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা বিষয়ক স্কুলের ভারপ্রাপ্ত ডীন প্রফেসর ড. মোবাশ্বেরা খানম কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো বলা হয় ০৪/০২/২০১৫ তারিখ বুধবার বিকাল ৪টা থেকে এস.এম.এস এ এবং রাত ৯টা থেকে অনলাইনে ফলাফল পাওয়া যাবে৷ অনলাইনে ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে দেখা যাবে।



চলুন কিভাবে এডমিশন রেজাল্ট দেখা যাবে।
রেজাল্ট দেখা যাবে দুই ভাবে।
1.অনলাইনের মাধ্যমে।

2. SMS এর মাধ্যমে। 


1.অনলাইনের মাধ্যমে :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল জানতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে গিয়ে আপনার ভর্তি পরীক্ষার আবেদন করার সময় প্রাপ্ত রোল নম্বর ও পিন নম্বর টাইপ করে লগিন করুন। অথবা সহজে রেজাল্ট দেখতে  এখানে ক্লিক করে আপনার রোলনম্বর ও পিন নম্বর দিয়ে লগইন করুন।

2. SMS এর মাধ্যমে:
SMS এর মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল জানতে.........
NU<space>AT<space>Roll No লিখে ১৬২২২ নম্বরে মেসেজ দিয়ে ফল জানা যাবে ।
0 comments

ও প্রথম যা শিখবে

প্রত্যেকের মানুষ হয়ে গড়ে ওঠার মজবুত ভিত রচিত হয় তার ছোটবেলায়। সে যখন থেকে নিজের ইচ্ছায় হাত-পা নাড়তে শেখে, প্রয়োজনবোধে চলতে শেখে, অভাব মেটাতে পূরণের তাগিদ বোঝে তখনই তাকে দেয়া চাই উপযুক্ত শিক্ষা। দেহের সক্ষমতা আসলে হাত-পা নাড়বে, সুবিধার জন্য এক স্থান থেকে অন্যস্থানে যাবে, শীত-গরম আর খুধা নিবারণে অস্থির হবে তখন থেকেই আচরণে আসতে হবে শৈল্পিক শিক্ষা। আর এই মহান দায়িত্ব পালনে বাইরের কোনো প্রতিষ্ঠান নয়, দরকার বাবা-মায়ের পর্যাপ্ত সচেতনতা। আসুন জেনে নেয়া যাক, আপনার সন্তানকে পূর্ন মানবতাবোধে জাগ্রত করার শিক্ষার হাতেখড়িটা কেমন হতে পারে…
- বাচ্চারা যত্ন না বোঝায় নিজের শখের জিনিসটি নষ্ট করবে এটা স্বাভাবিক, তাই বলে তাকে বকাঝকা করা ঠিক নয়। বোঝার বয়স না হলেও তাকে জিনিসের প্রতি যত্নশীল হতে শেখাতে হবে। খেলা শেষে তাকে দিয়ে খেলনাগুলো গোছানোর অভ্যাস গড়ে তুলুন। নিজের জুতার ফিতা বাঁধাসহ ব্রাশ করার অভ্যাস গড়তে পারেন।  প্রথমদিকে সম্ভব না হলেও আস্তে আস্তে তার মধ্যে দায়িত্ববোধ জাগ্রত হবে। এভাবে সে নিজের জিনিসের প্রতি যত্নশীল হবে।
- সমবয়সী কেউ পাশে থাকলে নিজের খাবার ভাগ করে খাওয়ার অভ্যাস গড়ে তুলতে পারেন। ভিক্ষুককে বা কোথাও দান করার সময় তার হাত দিয়ে করার অভ্যাস গড়ে তুলুন। দেখবেন বাচ্চাটি উদার মানসিকতার হতে শুরু করেছে।
- তাচ্ছিল্য নয়, আপনার শিশুর মতামতকে গুরুত্ব দিন। এতে তার আত্মবিশ্বাস ও শ্রদ্ধা বাড়বে। সে নিজেকে সম্মানিত ভাববে, অপরকেও যথার্থ সম্মান দিতে শিখবে। বন্ধুদের সঙ্গে সদ্ব্যবহারের প্রবণতা বাড়বে।
- তার সামনে বই নিয়ে আলোচনা করুন। মজার মজার বই উপহার দিন। বইয়ের গল্পগুলো মজা করে পড়ে তাকে আনন্দ দিন। বার বার আপনার মুখে গল্প শুনে সে নিজেই পড়ার আগ্রহ দেখাবে। এভাবে তার পড়ার অভ্যাস সৃষ্টি হবে।
- আপনার সন্তানকে প্রকৃতির রূপ রঙের সঙ্গে পরিচয় ঘটান। তাকে নানা প্রাণী সম্পর্কে জ্ঞান দিন। তার মধ্যে প্রকৃতি প্রেম জাগিয়ে তোলার সঙ্গে দৌড়দৌড়ি করতে দিন। তাতে শারীরিক ব্যায়াম হবে খেলাধুলার প্রতি আগ্রহী হবে।
- আপনার শিশুর স্কুলের প্রথম বছরটা খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে স্কুলের ব্যাগ নিজে গুছিয়ে নেয়ার অভ্যাস তৈরি করতে পারেন। ছোটবেলা থেকেই বই খাতা গোছানোর মধ্য দিয়ে মানসিকভাবে গোছানো মনের অধিকারী হবে।
0 comments

সরকারি চাকরির আবেদনে আর লাগবে না সত্যায়ন


সরকারি চাকরির আবেদনের সঙ্গে ছবি বা কাগজপত্র সত্যায়িত করার বিধান বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন নিয়মে সরকারের নির্ধারিত একটি ফরমে আবেদন করতে হবে প্রার্থীদের।
সঙ্গে দিতে হবে শুধু দুই কপি ছবি। আর কোনো কাগজপত্র দিতে হবে না। তবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় ছবি ও মূল কাগজপত্র যাচাই করা হবে।
এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে।
চাকরি, বিশ্ববিদ্যালয়ে ভর্তি-জাতীয় নানা কাজে সদ্য তোলা কয়েকটি ছবি জমা দিতে হয়। বিস্ময়কর ব্যাপার হলো, প্রার্থীর নিজের রঙিন ছবিও অবিশ্বাস করা হয় উল্টো পাশে সরকারি কর্মকর্তার সিল-স্বাক্ষর না পড়লে।
অথচ সব ক্ষেত্রেই সরাসরি ও স্বচক্ষে প্রার্থীর চেহারা ছবির সঙ্গে মিলিয়েই পরীক্ষা দেওয়া, চাকরিতে নিয়োগ বা অন্যান্য বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
একইভাবে শিক্ষাগত যোগ্যতার মূল সনদ যাচাই-বাছাই না করে কোনো শিক্ষার্থীকে ভর্তির সুযোগ দেয় না কোনো বিশ্ববিদ্যালয়। মৌখিক পরীক্ষার সময় চাকরিপ্রার্থীর মূল সনদগুলো যাচাই-বাছাই করে কয়েক জোড়া চোখ।
তবু প্রতিটি জায়গায় আবেদনের সময় মূল সনদগুলো ফটোকপি করে তা সত্যায়িত করতে ঘুরতে হয় প্রথম শ্রেণির সরকারি গেজেটেড কর্মকর্তাদের পেছনে।
প্রার্থীদের মতো চাকরিদাতা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও এজন্য কম ভোগান্তি পোহাতে হয় না। প্রতি আবেদনের সঙ্গে জমা দেওয়া কয়েক ফর্দ কাগজ আর ছবি উল্টেপাল্টে দেখতে হয় সত্যায়িত করা আছে কি না জানার জন্য। এতে তাদেরও কষ্ট যেমন হয়, তেমনি হয় সময়ক্ষেপণ।
এসব বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আবেদনের সঙ্গে কোনো কাগজপত্র দিতে না বলা হলেও আবেদনপত্রের অঙ্গীকারনামায় প্রার্থীকে স্বাক্ষর করতে হবে, যেখানে বলা থাকবে, ‘আমি এ মর্মে অঙ্গীকার করছি যে ওপরে বর্ণিত তথ্যাবলি সম্পূর্ণ সত্য। মৌখিক পরীক্ষার সময় উল্লিখিত তথ্যগুলো প্রমাণের জন্য সব মূল সার্টিফিকেট ও রেকর্ডপত্র উপস্থাপন করব। কোনো তথ্য অসত্য প্রমাণিত হলে আইনানুগ শাস্তি ভোগ করতে বাধ্য থাকব।’
পরিপত্রে বলা হয়েছে, ‘বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের শূন্যপদে নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তিতে প্রার্থীদের আবেদনপত্রের সঙ্গে নানা ধরনের কাগজপত্রের সত্যায়িত অনুলিপি চাওয়া হয়। নিয়োগপ্রক্রিয়ায় এসব কাগজপত্রের সত্যায়িত অনুলিপি সংরক্ষণ ও পর্যালোচনা অনেক শ্রম এবং সময়সাপেক্ষ।
এর পরিবর্তে আবেদনপত্রে আবেদনকারীর ছবি এবং প্রয়োজনীয় তথ্যসংবলিত এক পাতার নির্ধারিত ফরমে আবেদন গ্রহণ ও মৌখিক পরীক্ষার সময় তথ্য যাচাই বাছাই করা হলে প্রার্থীদের ভোগান্তি কমবে এবং নিয়োগপ্রক্রিয়াকরণ সহজ হবে।’
এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী জানান, জনস্বার্থে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্য দিয়ে চাকরিপ্রার্থীদের ভোগান্তি ও জটিলতার অবসান হবে।
0 comments

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের ফল আজ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১২ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফল আজ মঙ্গলবার প্রকাশ হবে। এই প্রথম স্বল্প সময়ের রেকর্ডে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফল প্রকাশ হচ্ছে।
মঙ্গলবার বেলা ৩টায় অন-লাইনসহ বিভিন্ন মাধ্যমে ফল জানা যাবে। এ পরীক্ষায় অনার্সের সাতাশটি বিষয়ে সারাদেশে দুইশত পাঁচটি কলেজের এক লাখ ত্রিশ হাজার পরীক্ষার্থী একশত চল্লিশটি কেন্দ্রে অংশ নেয়।
জাতীয় বিশ্ববিদ্যালয় জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম জানান, গত ১১ নভেম্বরে লিখিত এবং ২৪ ডিসেম্বরে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা শেষ হয়। লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর দুই মাসে পোস্টাল সার্ভিসেস এর পরিবর্তে আঞ্চলিক কেন্দ্রসমুহের মাধ্যমে গৃহীত নতুন ব্যবস্থাপনায় এ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হচ্ছে। যেসব শিক্ষার্থী ২০১২ সালের ৩য় বর্ষে মানোন্নয়ন পরীক্ষায় অংশ নিয়েছে তাদের সংশোধিত ফলাফল আগামী ২ সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে।
প্রকাশিত ফলাফল www.nu.edu.bd এবং www.nubd.info ওয়েব থেকে জানা যাবে।
এছাড়াও মোবাইলে মেসেজ করেও ফল জানা যাবে। এজন্য মেজেস গিয়ে লিখতে হবে nu<স্পেস>h4 <স্পেস> Roll  লিখে  ১৬২২২ নাম্বারে পাঠাতে হবে।
-----------------------------------------------------------------------------------------------------------------------------
সকলেই আজ তাদের রেজা্ল্ট দেখার চেষ্টা করবে।এজন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটটিকেই সবাই ব্যবহার করার চেষ্টা করে।আপনি যদি কোন ঝামেলা ছাড়া তারাতারি রেজাল্ট জানতে বা দেখতে চান তাহলে আমার কথা ঘরের মেন্যুবার থেকে পরীক্ষার রেজাল্ট থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্লিক করুন।
অথবা  এখানে আমার কথা ঘর লেখাটিতে ক্লিক করে দেখুন।
0 comments

কিছু শিক্ষা বিষয়ক ওয়েব সাইটের ঠিকান সমূহ...........


Education

0 comments

সবার আগে জানুন জেএসসি রেজাল্ট (এক্সক্লুসিভ ট্রিকস) JSC, PSC, & JDC Result 2014-15

SMS এর মাধ্যমে JSC, PSC, & JDC এর রেজাল্ট জানতে-

*** প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার রেজাল্টঃ
DPE<space>Thana/Upazila Code Number<space>Roll Number<space>2014

*** ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার রেজাল্টঃ
EBT<space>Thana/Upazila Code Number<space>Roll Number<space>2014

*** জেএসসি পরীক্ষার রেজাল্টঃ
JSC <space> First 3 letters of board <space> Roll Number <space> 2014

*** জেডিসি পরীক্ষার রেজাল্টঃ
JDC <space> MAD <space> Roll Number <space> 2014

এবার মেসেজটি 16222 নাম্বারে পাঠিয়ে দিন। ফিরতি এসএমএসে ফলাফল জানতে পারবেন।


এক্সক্লুসিভ ট্রিকস:

প্রথমে এই সাইটে http://dhakaeducationboard.gov.bd/institution/admin  ঢুকে আপনার কাঙ্ক্ষিত বিদ্যালয়ের EIIN নাম্বারটি জানুন।তারপর ঐ বিদ্যালয়ের সম্পূর্ন রেজাল্ট পেতে http://result.dhakaeducationboard.gov.bd/  এ ভিজিট করে EIIN বক্সে EIIN Number দিয়ে Login এ ক্লিক করে পেয়ে জান বিদ্যালয়ের পূর্ন রেজাল্ট।
_________________________________________________________________________________
সহজে যেভাবে পাওয়া যাবে জেএসডি-জেডিসির ফলঃ
ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে জেএসসি এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে সমাপনি/ এবতেদায়ী  ও জেএসসি/ জেডিসি পরীক্ষার ফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান হতে সংগ্রহ করার পাশাপাশি পরীক্ষার্থীরা মোবাইলে এসএসএম, শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটের (www.educationboardresults.gov.bd) এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবে।

যেভাবে পাওয়া যাবে প্রাথমিক সমাপনীর ফল
প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীর ফল http://www.dpe.gov.bd  ও http://dpe.teletalk.com.bd  এবং এসএমএসের মাধ্যমে সংগ্রহ করা হবে। এসএমএসের মাধ্যমে ফল পেতে যে কোনো মোবাইল থেকে ডিপিই, (dpe) উপজেলা কোড, রোল নম্বর এবং পাসের বছর (২০১৪) লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি মেসেজে ফল জানানো হবে।
0 comments

বাংলাদেশের ইউনিভার্সিটি সমূহের ওয়েব ঠিকানা

  বাংলাদেশের ইউনিভার্সিটি সমূহের ওয়েব ঠিকানা:


Jahangirnagar University
University of Information Technology & Sciences (UITS)
Islamic University of Technology
International Islamic University Chittagong
British School Of Law
East West University
Daffodil International University
United International University
Premier University
IUBAT
Manarat university
Institute of Business Administration (IBA), University of Dhaka
Bangladesh University of Engineering and Technology
Stamford University of Bangladesh
American International University - Bangladesh
Independent University Bangladesh
North South University
Brac university
University of Dhaka
Ahsanullah University of Science & Technology (AUST)
Radiant Institute of Design
Darul Ihsan University
Institute of Marine Sciences (IMS) in Bangladesh
Islamic University
Metropolitan University, Sylhet
Inspiration School of Design and Technology
Asian University for Women
Southeast University
The National Polytechnic Institutes
Sylhet International University
Eus Old Boys
Uattara University
Sher-E-Bangla Agriculture University
University of Liberal Arts Bangladesh (ULAB)
Bimsbd
Asian University of Bangladesh
Northern University Bangladesh
State University of Bangladesh
National Institute of Fashion Technology (NIFT)
National University
International Islamic University Chittaging(IIUC)
Bangladesh University
Directorate of Secondary & Higher Education
Rajshahi University of Engineering and Technology (RUET)
Institute of Science, Trade & Technology (ISTT)
University of Science and Technology Chittagong (USTC
Satkhira Govt. Mohila College
Bhuiyan Academy 
Shiksa Education Portal
BGMEA Institute of Fashion & Technology
School of Business IUB
British Council - Bangladesh
Prime University
American Alumni Association (AAA)
ITET Institution fo Textile Engineering & Technologists.
Shanto-Mariam University of Creative Technology
Association of Comilla Old Cadets(ACOC)
The Institute of Chartered Accountants of Bangladesh(ICAB)
ASA University Bangladesh
University Of Liberal Arts Bangladesh (ULAB)
Khulna Polytechnic Institue
Green University Bangladesh
Bangladesh Institute of Bank Management (BIBM)
University of Development Alternative (UODA)
Daffodil Institute of IT
Khulna University
Bangladesh Islami University
NSU MBA Club
Pharmacy Department of khulna University
ECE Department of khulna University
Dhaka International University 
Noakhali Science and Technology University
The University of Asia Pacific
Civil Service College Dhaka
Aeronautical College of Bangladesh
London School of Commerce Dhaka
Bhuiyan Institute of Technology(BIT)
The Depaartment of Computer Science & Engineering University of Dhaka
Bangladesh Open University (BOU)
The University Grants Commission (UGC) of Bangladesh
Computer Science & Engineering Discipline
Govt. Suhrawardi College, Pirojpur
Bangladesh Technical Education Board
Bangladesh Society For Biochemistry & Molecular Biology
Southern University Bangladesh 
Institute of Tourism & Hotel Management
Engineering Staff College
IBA Alumni Association 
Rajshahi University, Bangladesh
Dhaka University of Engineering and Technology (DUET)
Bangladeshi students at the University of Alberta
Hajee Mohammad Danesh Science and Technology University
Chittagong University of Engineering & Technology CUET
College of Textile Technology, Dhaka
Shahjalal University of Science & Technology
Dhaka City College
Chittagong University
BRAC University
0 comments

ফেসবুক ফ্যানপেজের ফ্যান / লাইক বারিয়ে নিন আনলিমিটেড ফ্রীতে


১০০ শত ভাগ নিরাপদে আপনি আপনার ওয়েবসাইট এর ভিসিটর, ফেসবুক লাইক অথবা টুইটার, গুগল এর লাইক বারিয়ে নিতে পারেন ইছেমত আনলিমিটেড। এটি নিরাপদ এই জন্য কারন এখানে কোন প্রকার ফেসবুক প্রোফাইলের এর সাথে কোন প্রকার অ্যাপ্লিকেশান এর যুক্ত করতে হয়না। মানে আপনার ফেসবুকের প্রোফাইলের সাথে এই সাইটের কোন কানেকশন নেই। তাই এখুনি ক্লিক করুন এখানে

কাজ শুরু করার আগে জেনে নিনঃ

এখানে আপনাকে অন্যদের সাইট ভিসিট, ফেসবুক পেজ লাইক অথবা গুগল এর পেজ গুলো লাইক দিয়ে দিয়ে পয়েন্ট সংগ্রহ করতে হবে। একেকটি পেজে আপনি একেক রকম পয়েন্ট পাবেন বেশীর ভাগ পেজে লাইক দিয়ে আপনি ৯ পয়েন্ট পেতে পারেন। এভাবে যত পয়েন্ট সংগ্রহ করবেন আপনার পেজের বা ওয়েবসাইটের জন্য সেগুলো ব্যবহার করতে পারবেন। মনে করুন আপনি ৫০০ পয়েন্ট সংগ্রহ করেছেন (২০মিনিট লাগবে ৫০০ পয়েন্ট পেতে) এখন এই পয়েন্ট গুলো অন্যদের দিবেন যদি আপনার ওয়েবসাইট ভিসিট অথবা ফ্যানপেজ লাইক করে। সেজন্য আপনি ইচ্ছে মত পয়েন্ট দিতে পারবেন ২ থেকে ৯ পর্যন্ত। মানে আপনি ঠিক করে দিতে পারবেন আপনার ফ্যানপেজ লাইক দিলে অন্যদের আপনি কত পয়েন্ট দিবেন। যদি ২ করে দেন তাহলে আপনি ৫০০ পয়েন্ট দিয়ে ২৫০ লাইক পাবেন নিজের ফ্যানপেজে।

রেজিস্ট্রেশন করে লাইক দেয়া নেয়া শুরু করুনঃ

২। এবার Try for free তে ক্লিক করে ই মেইল password দিয়ে registration করে ফেলুন

৩। এবার উপরে বাম পাশে দেখুন   লিখা আছে add site/page সেখানে ক্লিক করে নিজের পেজ অথবা website এর লিঙ্ক যুক্ত করে দিন.


৩। এবার উপরে বাম পাশে দেখুন   লিখা আছে add site/page সেখানে ক্লিক করে নিজের পেজ অথবা website এর লিঙ্ক যুক্ত করে দিন.

৫। তারপর অনেক গুলো ফেনপেজ পাবেন জেখানে ক্লিক করলে আপনি পয়েন্ট পাবেন এভাবেই লিক করতে থাকুন আর পয়েন্ট পেতে থাকুন
facebook add4 ফেসবুক ফ্যানপেজের ফ্যান / লাইক বারিয়ে নিন আনলিমিটেড ফ্রীতে
3 comments

HSC পরীক্ষার রেজাল্ট জানুন Amar Kotha Ghor থেকে


আগামীকাল পরীক্ষার রেজাল্ট দেয়া হবে , কিন্তু বাংলাদেশ সরকারের ওয়েবসাইট গুলো নিম্নমানের হওয়াতে অল্প চাপেই সার্ভার ডাঊণ হয়ে যায়, এইচএসসি পরীক্ষার রেজাল্ট এই পোস্ট থেকেই আরামসে পেতে পারেন অথবা JSC,SSC ও HSC পুরনো ফলাফল গুলো আবারো চেক করে নিতে পারেন ।

রেজাল্ট জানতে এখানে ক্লিক করুন
বক্সে বিস্তারিত তথ্য দিয়ে সাবমিট করুন এবং  ফলাফল জানুন ।
বক্সটি আসতে বা  ফলাফল দেখতে  সমস্যা হলে পেজ রিলোড করবেন ।
এসচএসসি ফলাফল প্রকাশ করা হবে বেলা ২ টায়, শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ডাউন হয়ে গেলেও বিশেষ পদ্ধতিতে এখান থেকেই এসএসসি ফলাফল পাবেন ।

PDF TOTAL RESULT:

এই উপায়ে সবচেয়ে তাড়াতাড়ি ফলাফল পাবার আশা করতে পারেন।
এই জন্য, আপনি নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে...
  • 1. এখানে ক্লিক করুন, ডাউনলোড করুন আপনার কলেজের EIIN নাম্বার।
  • 2. ডাউনলোড করে ফাইলটি খুলে দেখে নিন আপনার শিক্ষা প্রতিষ্ঠান এর EIIN NUMBER টি .
  • 3. এবার এখানে ক্লিক করুন। ইমেল ঠিকানা ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
[ইমেল ঠিকানা এরকম হবেঃ
com103294@educationboard.gov.bd

এখানে, COM = আপনার বোর্ড ,
103294 = আপনার কলেজের EIIN NUMBER টি,
PASSWORD = আপনার কলেজের EIIN NUMBER টি, উপরোক্ত ক্ষেত্রে, 103294 ]
  • 4. লগ ইন করার পর ইনবক্স দেখুন। নতুন মেইল থাকবে attachment (PDF) সহকারে।
  • 5. ATTACHMENT এর উপর ক্লিক করে পিডিএফ ডাউনলোড করুন।

এসএমএস এর মাধ্যমে আপনার এইসএসসি ২০১৪ এর ফলাফল টি পেতে পারেন :

  • প্রথমে আপনার ফোন এর মেসেজ অপশন এ যান ।
  • নতুন মেসেজ তৈরি করার অপশন এ যান ।
  • প্রথমে HSC লিখুন এবং একটি স্পেস দিন ।
  • তারপরে, আপনার বোর্ড এর প্রথম তিন টি অক্ষর লিখুন। যেমন-
  • Dhaka: DHA 
  • Madrasah: MAD বা ALIM
  • Comilla: COM
  • Chittagong: CHI
  • Jessore: JES
  • Rajshahi: RAJ
  • Dinajpur: DIN
  • Barisal: BAR 
  • and Sylhet: SYL
  • এরপরে,  একটি স্পেস দিন এবং আপনার রোল নাম্বার টি লিখুন ।
  • এবার একটি স্পেস দিন এবং 2014 লিখুন ।
  • এবার মেসেজ টি সেন্ড করুন ১৬২২২ নাম্বার এ ।
  • উদাহরণ...
HSC DHA 123456 2012
HSC COM 123456 2012
HSC RAJ 123456 2012
HSC CHI 123456 2012
HSC JES 123456 2012
HSC SYL 123456 2012
HSC BAR 123456 2012
HSC DIN 123456 2012
আপনি যদি আলীম পরীক্ষার্থী হন, তাহলে ALIM লিখুন HSC এর জায়গায়।
আপনি যদি ভকেশনাল পরীক্ষার্থী, তাহলে TECH লিখুন HSC এর জায়গায।
অন্যান্য সব একই রকম হবে।

দেরি না করে ফেসবুকে শেয়ার করে বন্ধুদের আগাম জানিয়ে দিন এই সংবাদ ।

0 comments

এইচএসসি তে আশানুরুপ ফলাফল না পেয়ে হতাশ? জেনে নিন ফলাফল পুনঃমূল্যায়ন এর প্রক্রিয়া।






ফলাফল পুনঃমূল্যায়ন  কিঃ

আপনারা সবাই জানেন যে পরীক্ষার ফলাফল প্রকাশের পর পরই  শিক্ষা বোর্ডগুলো যাদের ফলাফল আশানুরুপ না হওয়াতে মনের মধ্যে অনিশ্চয়তা থাকে তাদের অনিশ্চয়তা দূর করতে খাতা পুনঃমূল্যায়ন এর সুযোগ দিয়ে থাকে যা “ফলাফল পুনঃমূল্যায়ন”, “পুনঃনিরীক্ষণ”, “পরীক্ষার খাতা চ্যালেঞ্জ”, “Rescrutiny” ইত্যাদি নামে পরিচিত। অনেকের ধারণা  বোর্ড কতৃপক্ষ খাতা পুনঃমূল্যায়ন করে। কিন্তু আসলে এই প্রক্রিয়ায় বোর্ড থেকে যা করা হয় তা হল , নম্বর গণনা কিংবা কোথাও নম্বর প্রদানে ভুল ভ্রান্তি ভ্রান্তি হয়েছে কিনা সেসব বিষয় মিলিয়ে দেখা হয়।

কিভাবে ফলাফল পুনঃমূল্যায়ন করবেনঃ

ফলাফল পুনঃমূল্যায়ন করতে বোর্ড এ যাওয়ার কোন প্রয়োজন নেই। চাইলে ঘরে বসে মোবাইল থেকেই ফলাফল পুনঃমূল্যায়ন এর জন্যে আবেদন করতে পারবেন।
পুনঃনিরীক্ষণের জন্য এসএমএসের মাধ্যমে ১৪ আগস্ট থেকে ২০ আগস্টর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।
তার জন্যে যা যা লাগবেঃ
এজন্য শুধু টেলিটক মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে বিষয় কোড লিখে স্পেস দিয়ে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
প্রতিটি বিষয় বা পত্রের জন্য ১৫০ টাকা ফি প্রযোজ্য।
ফিরতি এসএমএসে আবেদন ফি বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন নম্বর দেওয়া হবে। আবেদনে সম্মত থাকলে মেসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে পিন নম্বর লিখে স্পেস দিয়ে মোবাইল নম্বর দিয়ে পূণরায় ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
যেসব বিষয়ের দুটি পত্র (যেমন: বাংলা ও ইংরেজি) রয়েছে, সেসব বিষয়ে একটি বিষয় কোডের বিপরীতে আবেদন দুটি পত্রের আবেদন হিসেবে বিবেচিত হবে এবং আবেদন ফি ৩০০ টাকা ফি নেওয়া হবে।
একই এসএমএসে একাধিক বিষয়ের আবেদন করা যাবে, এক্ষেত্রে বিষয় কোড পর্যায়ক্রমে কমা দিয়ে লিখতে হবে।




0 comments

ছাত্র জীবনে সফলতা অর্জনের কৌশল

শিক্ষার্থী মেধাবী হোক আর দুর্বল হোক পড়াশুনা নিয়ে তার কিছু সমস্যা থাকেই। কিছু সমস্যা আছে যা সে নিজেই সমাধান করতে পারে আর কিছু সমস্যা সে নিজে সমাধান করতে পারেনা। সমস্যা সমাধানের জন্য শিক্ষক কিংবা ভাল কোচিং সেন্টারের সহায়তা নিতে হয়। সমস্যা যাই হোকনা কেন কিছু সমস্যা সৃষ্টি হয় অসচেতনতা প্রসূত, আবার কিছু সমস্যা মানসিকও বটে। সমস্যাগুলো পারিবারিক কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানগতও হতে পারে। “মেধাবী ছাত্র মানে ভাল ছাত্রনয়।”  ভাল ছাত্র হতে হলে কিছু সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট কৌশল অবলম্বন করতে হয়। যদি আমরা প্রতিভাবানদের জীবনি লক্ষ করি তাহলে দেখতে পাব তারা ছাত্র জীবনে নানা রকম সমস্যায় ভুগেছিলেন। যেমন:
  • টমাস আলভা এডিসন ছেলেবেলায় এতই বোকা ছিলেন যে, মাস্টার মশাই তার মাকে লিখেছেন, ‘আপনার টমি এত বোকা যে তার পক্ষে লেখাপড়া শেখা সম্ভব নয়। তাকে স্কুল থেকে ছাড়িয়ে নিন।’
  • বিজ্ঞানী আইনস্টনকে ছোট বেলায় বলা হতো গবেট। স্মৃতিশক্তির দুর্বলতার কারণে তার লেখাপড়া শুরু করতে করতেই নয় বছর পেরিয়ে যায়। স্মৃতিশক্তি দুর্বলতার কারণে তিনি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। এরপর তার আপ্রাণ চেষ্টায় দুবছরে তার স্মুতিশক্তির অসাধারণ উন্নতি হয়। বাকি কথা তো সবারই জানা।
ছাত্র-ছাত্রীরা কি কি ধরনের সমস্যার মুখোমুখি হয় এবং এগুলোর সমাধান কি?  এই সকল সমস্যার সমাধান নিয়ে নিবন্ধটি লেখা হয়েছে:

ভাষায় দক্ষতা অর্জন

 পরীক্ষায় ভাল রেজাল্ট করতে হলে বাংলা ও ইংরেজিতে দক্ষ হতে হবে। এই দক্ষতা অর্জনের জন্য গ্রামারের প্রতি লক্ষ রাখতে হবে। বেশির ভাগ গবেষণা হতে দেখা যায় ছাত্র-ছাত্রীরা গ্রামারে যেমন দুর্বল হয় তেমনি তারা এ বিষয়ে জ্ঞান অর্জন করতে ভয় পায়। একে মানসিক দুর্বলতা বলা যায়। এ সমস্যা থেকে উত্তরণের জন্য একজন ভাল শিক্ষকের পরামর্শ নিতে হবে এবং নিয়মিত চর্চা চালিয়ে যেতে হবে। নির্ভুলবানান, সুন্দর ও ঝকঝকে খাতা উচ্চনম্বরের নিশ্চয়তা দেয়।

লেখা পড়ায় লেগে থাকা

 জীবনে যা করনা কেন, তার পিছনে লেগে থাকতে হবে। তোমার পড়াশুনার বিভিন্ন সমস্যাগুলো চিহ্নিত করো এবং অন্যরা কিভাবে তার সমাধান করেছে তা থেকে ধারণা নিতে পার। পড়াশুনা কে ভালবাস দেখবে সফলতা আসবেই ইনশাআল্লাহ।

বুঝে পড়া ও লিখা

“১০০ বার অমনোযোগী হয়ে পড়ার চেয়ে ১ বার বুঝে পড়া উত্তম আর ৩০ বার বুঝে পড়ার চেয়ে ১ বার লিখা উত্তম। যা পড়না কেন তা আবার লিখবে।মনে রাখবে অতিমূল্যবান ব্রেনের চেয়ে ৫ টাকার কলম অনেক বেশি মূল্যবান।


শিক্ষকের উপদেশ মেনে চলা

তোমরা সবর্দা শিক্ষকের উপদেশ মেনে চলবে।শিক্ষক তোমার গুরুজন এবং অভিজ্ঞব্যক্তি তিনি জানেন কিভাবে লেখাপড়া করলে সফলতা অনিবার্য।

দলগত ভাবে লেখা পড়া করা

 লেখাপড়া সহজ ভাবে মনে রাখা এবং দীর্ঘস্থায়ী করার একটি পরীক্ষিত পদ্ধতি হল গ্রুপ স্টাডি বা দলগতভাবে লেখা পড়া করা। একে ডিসকাস থেরাপিও বলা হয়। লেখাপড়ায় সফলতা অর্জনের জন্য এ পদ্ধতি খুবই কার্যকর। তোমার সহপাঠীদের সাথে দলবদ্ধ হয়ে যে কোন কঠিন বিষয় সহজেই আয়ত্ত করতে পার।

ভাল নোট সংগ্রহ

“ভাল ছাত্র মানে ভাল নোট, ভাল নোট মানে ভাল পরীক্ষা, ভাল পরীক্ষা মানে ভাল রেজাল্ট।” উন্নত নোট সংগ্রহের জন্য শিক্ষকের গাইডলাইন, ভাল বই ও ভাল ছাত্রদের নোট সংগ্রহ করা যেতে পারে।

ইতিবাচক চিন্তা করা

“ইতিবাচক চিন্তা সমস্যার সমাধান দেয় ।”  হতাশ না হয়ে, সবসময় ইতিবাচক চিন্তা কর। তোমার চেষ্টা ও বিশ্বাস তোমাকে ইতিবাচক লেখাপড়ার দিকে ধাবিত করবে। 3

রুটিন মাফিক জীবন পরিচালনা

বিশৃঙ্খল জীবন ব্যবস্থায় কখনো সফলতা আসেনা।তোমাকে সুনির্দিষ্ট রুটিন তৈরি করে সে অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। রুটিন কয়েক ধরনের হতে পারে, যেমন- স্কুলের রুটিন, গৃহশিক্ষকের রুটিন, বাড়িতে পড়ার রুটিন, খেলাধুলার রুটিন, অবসরকালীন পড়ার রুটিন ইত্যাদি।

আগামীকালের পড়া দেখে নেয়া

টিচার যে পড়াটি পড়াবেন তা পূর্বেই দেখে রাখলে, টিচারের পড়া সহজেই বুঝতে পারবে।এটি একটি অসাধারণ কৌশল। বিশেষ করে যারা অনেক ছাত্র-ছাত্রীর মাঝে পড়া বুঝতে পারেনা কিংবা দুর্বল, তাদের অবশ্যই এ কৌশল অবলম্বন করা উচিত।

পড়ার ফাঁকে ফাঁকে খাওয়া ও বিশ্রাম 

তুমি কি ভেবে দেখেছ, বছরের পর বছর কিভাবে হৃৎপিণ্ড অক্লান্তভাবে তোমাকে বাঁচিয়ে রেখেছে? আসলে হৃৎকম্পনের প্রতিবারই সে বিশ্রাম নেয়, তাই সে কখনো ক্লান্ত হয়না।তোমাকে ও এপদ্ধতি অনুসরণ করে সফল হতে হবে। অর্থাৎ পড়াশুনা করলে যথেষ্ট শারীরিক ও মানসিক শক্তি ব্যয় হয়। পড়ার ফাঁকে ফাঁকে ক্ষুধা লাগতে পারে। তাই পর্যাপ্ত পরিমাণের খাবার গ্রহণ ও বিশ্রাম নিতে হবে।

নিজে নিজে পরীক্ষা দেয়া

প্রাতিষ্ঠানিক পরীক্ষা দেয়ার পূর্বে বাসায় নিজে নিজে পরীক্ষা দিতে হবে। এটিকে পরীক্ষার মহড়া ও বলা যেতে পারে।

পরীক্ষার প্রস্তুতি নেয়া

ফাইনাল পরীক্ষার আগে দরকার পরীক্ষার প্রস্তুতি। খেয়াল রাখতে হবে সব বিষয়ে যেন ভাল প্রস্তুতি থাকে। প্রস্তুতি সন্তোষজনক হলে পরীক্ষাও ভাল হয়।

যখনকার পড়া তখনই শেখা

সময়ের কাজ সময়ে শেষ কর, পুনঃরায় ফিরে এসে সে কাজ করার সময় পাবেনা। পড়া জমিয়ে না রেখে সাথে সাথে শেষ করেফেল। 4

সকল বিষয়কে সমান গরুত্ব দেয়া

বর্তমান শিক্ষাব্যবস্থায়  A+  পেতে হালে প্রতিটি বিষয়ে সমান ভাবে দক্ষ হতে হবে।তাই কেবল ইংরেজিও অংক বিষয়ে বেশি সময় দিতে গিয়ে অন্যান্য বিষয়ের কথা ভুলে যেয় না।

দ্রুত পড়ার অভ্যাস করা

ধীর গতিতে পড়লে সময় বেশি লাগে, ফলে বেশি পড়া- শুনা করা যায়না। আবার অনেকেই একই বাক্য দুবার পড়ে, কোন কঠিন শব্দের কাছে এসে থেমে যায়, পড়ায় মনোযোগ নেই, কেউ বিড় বিড় করে পড়ে ইত্যাদি বদঅভ্যাস পড়ার গতি কমিয়ে দেয়। পড়ার সময় প্রতিটি বিষয়ের সারাংশ বোঝার চেষ্টা কর, উদ্দেশ্য সম্পর্কে সচেতন হও।বইয়ের গুরুত্বপূর্ণ অংশ দাগ দেবে বা নোট করবে। প্রয়োজনে অন্যকোন বইয়ের সহায়তা নেবে। সহজ ও কঠিন বিষয় পড়ার সময় প্রয়োজনমত সময় হ্রাস-বৃদ্ধি করবে। Cartoon-SleepyStudent

হতের লেখা সুন্দর ও দ্রুত কর

সুন্দর হাতের লেখার প্রশংসা সবাই করে। লেখা আকর্ষণীয় হলে শিক্ষক ধরে নেন এটি একজন ভাল ছাত্রের খাতা।শিক্ষাক্ষেত্রের সকল স্তরেই হাতের লেখার উপর গুরুত্ব আরোপ করা হয়।হাতের লেখা সুন্দর ও দ্রুত করার জন্য সুন্দর কোন হাতের লেখা অনুসরণ করতে পার। এছাড়া এই ব্যাপারে একজন অভিজ্ঞ শিক্ষকের ও পরামর্শ নিতে পার। 7

অধ্যয়নপদ্ধতি

ছাত্রজীবনে ভাল ফলাফল করতে হলে সঠিক নিয়মে অক্লান্ত পরিশ্রম করতে হয়। পড়া-শোনার ব্যাপারে কৌশলি ও নিয়ম মেনে চলতে হয়। Robinson অধ্যয়নের শ্রেষ্ঠ নিয়মাবলি প্রণয়ন করেছেন। তার পদ্ধতিকে বলা হয় S Q 3 R পদ্ধতি।এর পূর্ণরূপ হল Survey (জরিপকর), Question(প্রশ্নকর), Read(পড়), Recite(আবৃত্তিকর), Review(পুনরায়স্মরণকর)।অধ্যয়নকালে এই কয়েকটি ধাপ অনুসরণ করলে অবিশ্বাস্য ফলাফল পাওয়া যায়। বর্তমানে অধ্যয়নের কৌশল সম্পর্কে বলা হয় সতর্কতার সাথে বই পড়বে, যাতে গ্রহণযোগ্য কিছুই বাদ না পড়ে। 
1 comments
 
Helped By : WWW.KASPERWINDOW.TK | KasperWindowTemplate | Download This Template
Copyright © 2011. আমার কথা ঘর - All Rights Reserved
Template Created by Aehtasham Aumee Published by KasperWindow
Proudly powered by Blogger