Featured Post Today
print this page
Latest Post
ইসলাম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ইসলাম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

নামাজের দোয়া সমুহ


জায়নামাজের দোয়াঃ
জায়নামাজে দাঁড়িয়ে নামাজ শুরুর পূর্বেই এই দোয়া পড়তে হয়,
বাংলা উচ্চারন-ইন্নি ওয়াজ্জাহ তু ওয়াজ্ হিয়া লিল্লাজি, ফাত্বরস্ সামা-ওয়া-তি ওয়াল্ আরদ্বঅ হানি-ফাওঁ ওয়ামা-আনা মিনাল মুশরিকী-ন।


অর্থ-নিশ্চই আমি তারই দিকে মুখ করলাম, যিনি আসমান ও যমীন সৃষ্টি করেছেন এবং বাস্তবিকই আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই ।


এরপর নামাজের নিয়াত ও তাক্ বীরে তাহঃরীমা
নামাজের ইচ্ছা করাই হচ্ছে নামাজের নিয়াত করা। মুখে উচ্চারণ করা জরুরী নয়, তবে মুস্তাহাব।
সমস্ত নামাজেই ,নাওয়াইঃতু আন্ উছাল্লিয়া লিল্লাহি তায়া'লা


(২ রাকাত হলে) রাক্ 'য়াতাই ছালাতিল
(৩ রাকাত হলে) ছালাছা রাক্ 'য়াতাই ছালাতিল
(৪ রাকাত হলে) আর্ বায় রাক্ 'য়াতাই ছালাতিল


(ওয়াক্তের নাম) ফাজ্ রি/ জ্জুহরি/আ'ছরি/মাগরিবি/ইশাই/জুমুয়া'তি


(কি নামাজ তার নাম) ফারদ্বুল্ল-হি/ওয়াজিবুল্ল-হি/সুন্নাতু রসূলিল্লাহি/নাফলি।


(সমস্ত নামাজেই) তায়া'লা মুতাওয়াজ্জিহান্ ইলা জিহাতিল্ কা'বাতিশ শারীফাতি আল্ল-হু আক্ বার।




বাংলায় নিয়াত করতে চাইলে বলতে হবে,
আমি আল্ল-হ্'র উদ্দেশ্যে ক্কেবল মুখী হয়ে,
ফজরের/জোহরের/আসরের/মাফরিবের/ঈশার/জুময়ার/বি'তরের/তারঅবি/তাহাজ্জুদের (অথবা যে নামাজ হয় তার নাম)
২ র'কাত/৩র'কাত/৪ র'কাত (যে কয় রাকাত নামাজ তার নাম)
ফরজ/ওয়াজিব/সুন্নাত/নফল নামাজ পড়ার নিয়াত করলাম, আল্ল-হু আকবার ।




তাকবীরে তাহরীমা- আল্লাহু আক্ বার, অর্থ-আল্লাহ মহান ।


সানাঃ (হাত বাধার পর এই দোয়া পড়তে হয়)
উচ্চারণ : সুবহা-না কাল্লা-হুম্মা ওয়া বিহাম্ দিকা ওয়াতাবারঅ কাস্ মুকা ওয়াতা’ আ-লা জাদ্দুকা ওয়া লা-ইলা-হা গাইরুক।
অর্থ-হে আল্লাহ ! আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি এবং আপনার মহিমা বর্ণনা করছি। আপনার নাম বরকতময়, আপনার মাহাত্ম্য সর্বোচ্চ এবং আপনি ভিন্ন কেহই ইবাদতের যোগ্য নয় ।


তাআ’উজঃ
উচ্চারণ- আউযুবিল্লা-হি মিনাশ শাইত্বা-নির রাজীম ।
অর্থ-বিতশয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি ।


তাসমিয়াঃ বিসমিল্লাহির রাহমানির রাহিম ।
অর্থ-পরম দাতা ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি ।


এরপর সূরা ফাতিহা পাঠ করতে হয়, সূরা ফাতিহা তিলাওয়াতের পর পবিত্র কোর আনের যে কোন জায়গা থেকে তিলাওয়াত করতে হয় ।


রুকুর তাসবীহঃ
উচ্চারণ-সুবহা-না রব্ বি ইঃয়াল্ আ'জ্বীম। অর্থ-মহান প্রতিপালকের পবিত্রতা ও মহাত্মতা ঘোষণা করছি ।


তাসমীঃ (রুকু থেকে দাঁড়ানোর সময় পড়তে হয়) সামি আল্লা হুলিমান হামিদাহ,
অর্থ-প্রশংসাকারীর প্রশংসা আল্লাহ শোনেন ।


তাহমীদঃ(রুকু থেকে দাঁড়িয়ে পড়তে হয়) রাব্বানা লাকাল হামদ । অর্থ-হে আমার প্রভু, সমস্ত প্রশংসা আপনারই ।


সিজদার তাসবীহঃ
উচ্চারণ-সুবহা-না রাব্বিয়াল আ'লা। অর্থ-আমার প্রতিপালক যিনি সর্বশ্রেষ্ট, তারই পবিত্রতা বর্ণনা করছি ।


দু'সিজদার মাঝখানে পড়ার দোয়াঃ
উচ্চারণ-আল্লাহু ম্মাগ ফিরলী ওয়ার হামনি ওয়ার যুক্কনী ।
অর্থ- হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমাকে রহম করুন, আমাকে রিজিক দিন ।
তাশাহুদ বা আত্তাহিয়্যাতুঃ
উচ্চারণঃ আত্তাহিয়্যাতু লিল্লা-হি, ওয়াছ ছালা-ওয়াতু, ওয়াত-তাইয়্যিবা তু, আচ্ছালা মু আ'লাইকা, আইয়্যুহান নাবিয়্যু, ওয়ারাহ মাতুল্লাহি ওয়া বারাকাতুহ, আচ্ছালামু আলাইনা, ওয়া আ'লা ইবাদিল্লা হিছ-ছা লিহীন। আশহাদু আল লা-ইলা-হা ইল্লাল্লাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু ।


অর্থঃ আমাদের সব সালাম শ্রদ্ধা, আমাদের সব নামাজ এবং সকল প্রকার পবিত্রতা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। হে নবী, আপনার প্রতি সালাম, আপনার উপর আল্লাহর রহমত এবং অনুগ্রহ বর্ষিত হউক । আমাদের ও আল্লাহর নেক বান্দাদের উপর আল্লাহর রহমত এবং অনুগ্রহ বর্ষিত হউক। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া আর কেউ নেই, আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, হযরত মুহাম্মদ (সঃ) আল্লাহর বান্দা এবং রাসুল ।
দরুদ শরীফঃ
উচ্চারণ-আল্লহুম্মা ছাল্লি আ'লা মুহাম্মাদিওঁ ওয়া আ'লা আ-লি মুহাম্মাদিন কামা ছাল্লাইতা আ'লা ইব্রহীমা ওয়া আ'লা আ-লি ইব্রহীমা ইন্নাকা হামীদুম মাজী-দ্ ।আল্লাহুম্মা বারিক্ আ'লা মুহাম্মাদিওঁ ওয়া আ'লা আ'লি মুহাম্মাদিন, কামা বা-রাকতা আ'লা ইব্রহীমা ওয়া আ'লা আ'লি ইব্রহীমা ইন্নাকা হামিদুম মাজীদ ।


অর্থ-হে আল্লাহ, দয়া ও রহমত করুন হযরত মুহাম্মাদ (সঃ) এর প্রতি এবং তার বংশধরদের প্রতি, যেমন রহমত করেছেন হযরত ইব্রাহীম (আঃ) ও তার বংশধরদের উপর। নিশ্চই আপনি উত্তম গুনের আধার এবং মহান। হে আল্লাহ, বরকত নাযিল করুন হযরত মুহাম্মাদ (সঃ) এর প্রতি এবং তার বংশধরদের প্রতি, যেমন করেছেন হযরত ইব্রাহীম (আঃ) ও তার বংশধরদের উপর।নিশ্চই আপনি প্রশংসার যোগ্য ও সম্মানের অধিকারী ।


দোয়ায়ে মাসূরাঃ
উচ্চারন-আল্লা-হুম্মা ইন্নী জ্বলামতু নাফসী জুলমান কাছীরও ওয়ালা ইয়াগফিরু যুনূবা ইল্লা আনতা ফাগ্ ফিরলী মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ার হামনী ইন্নাকা আনতাল গাফুরুর রাহীম।



অর্থ-হে মহান আল্লাহ, আমি আমার নিজের উপর অনেক জুলুম করেছি (অর্থাৎ অনেক গুনাহ/পাপ করেছি) কিন্তু আপনি ব্যতীত অন্য কেহ গুনাহ মাফ করতে পারে না। অতএব হে আল্লাহ অনুগ্রহ পূর্বক আমার গুনাহ মাফ করে দিন এবং আমার প্রতি সদয় হোন; নিশ্চই আপনি অতি ক্ষমাশীল ও দয়ালু ।


দোয়ায়ে কুনুতঃ (বিতরের নামাজের পর ৩য় রাকায়াতে সূরা ফাতিহা ও অন্য কিরআত পড়ার পর এই দোয়া পড়তে হয় )।


উচ্চারণ-"আল্লাহুম্মা ইন্না নাসতা'ঈনুকা ওয়া নাসতাগ ফিরুকা, ওয়া নু'মিনু বিকা ওয়া না তা ওয়াক্কালু আলাইকা ওয়া নুছনি আলাইকাল খাইর। ওয়া নাশকুরুকা, ওয়ালা নাকফুরুকা, ওয়া নাখ লা, ওয়া নাত রুকু মাইয়্যাফ জুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়ালাকা নুছাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাস'আ, ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখ'শা আযাবাকা ইন্না আযা-বাকা বিল কুফফা-রি মুল হিক ।"


অর্থ-হে আল্লাহ, আমারা আপনার নিকট সাহায্য চাই। আপনার নিকট গোনাহের জন্য ক্ষমা প্রার্থনা করি। আপনার প্রতি ঈমান এনেছি। আমরা কেবল মাত্র আপনার উপরেই ভরসা করি। সর্বপ্রকার কল্যান ও মংগলের সাথে আপনার প্রশংসা করি। আমরা আপনার শোকর আদায় করি, আপনার দানকে অস্বীকার করি না।আপনার নিকট ওয়াদা করছি যা, আপনার অবাধ্য লোকদের সাথে আমরা কোন সম্পর্ক রাখব না-তাদেরকে পরিত্যাগ করব । হে আল্লাহ, আমরা আপনারই দাসত্ব স্বীকার করি। কেবলমাত্র আপনার জন্যই নামাজ পড়ি, কেবল আপনাকেই সিজদা করি এবং আমাদের সকল প্রকার চেষ্টা-সাধনা ও কষ্ট স্বীকার কেবল আপনার সন্ততুষ্টির জন্যই । আমরা কেবল আপনার ই রহমত লাভের আশা করি, আপনার আযাবকে আমাওরা ভয় করি। নিশ্চই আপনার আযাবে কেবল কাফেরগনই নিক্ষিপ্ত হবে।
0 comments

বাসর রাতে স্ত্রী তার স্বামির কাছে কি কি আশা করে?

বিয়ের পর প্রথম রাতটিই যেকোনো দম্পতির জীবনের সেরা মূহুর্ত৷ বিয়ের পর নবজীবনে পা রেখে একে অপরের সঙ্গে কাটানো প্রথম রাত হল এটি। আর বিয়ের প্রাকাল্লে এই রাত নিয়েই প্রত্যেকটা মানুষ বিভিন্ন রকমের স্বপ্ন দেখেন৷ কিন্তু আপনার সামান্য কিছু ভুলের কারণেই এই রাত সুখকর নাও হতে পারে৷ তাই বিয়ের পর এই রাতের জন্য চাই পুরুষদের বিশেষ প্রস্তুতি৷ 
- বিয়ের জন্য প্রত্যেক পুরুষকেই মানসিক ভাবে প্রস্তুত হতে নিতে হবে৷ বিয়ের পর জীবনের আমূল পরিবর্তন ঘটে৷ সে কারণেই অনেক পুরুষ নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন৷ কিন্তু নারীরা আত্মবিশ্বাসী পুরুষই বেশি পছন্দ করেন৷ তাই বিয়ের আগের থেকেই নিজেকে আত্মবিশ্বাসী করে তুলুন৷ সেই সঙ্গে বিয়ে নিয়ে অহেতুক ভীতিও মন থেকে মুছে ফেলুন৷ 
- নারীরা সুঠাম দেহের পুরুষই বেশি পছন্দ করেন৷ বিয়ের আগে আপনার স্ত্রী যখন আপনার প্রেমিকা ছিলেন তখন হয়ত আপনাকে আনেকবারই ভুঁড়ি বা মেদ ঝড়াতে বলেছেন৷ তখন তার কথা না শুনলেও বিয়ের আগে তার সেই কথা গুলো মেনে নিন৷ সঠিক ব্যায়াম ডায়েট মেনে চলুন৷ 
- বিয়ের আগে অবশ্যই প্রয়োজন ঠিকঠাক গ্রুমিংয়ের৷ যতদিন প্রেম করেছেন সেটা জীবনের আলাদা অধ্যায়৷ এবার আপনি বিয়ে করতে চলেছেন মশাই, বিয়ের সময়ে বৌয়ের পাশাপাশি আপনিও সমান আকর্ষণীয়৷ সে কারণেই ঠিকঠিক চুলের ছাঁট, ত্বকের যত্ন ও শারীরিক পরিচ্ছন্নতার দিকে নজর দিন৷ বিয়ের রাতে সুগন্ধি ব্যবহার করতে একেবারেই ভুলবেন না৷
 - জন্ম নিয়ন্ত্রণের বিষয়টাও কিন্তু পুরুষদেরই মাথায় রাখতে হয়৷ কারণ বিয়ের প্রথম রাতে অন্তত এই বিষয়ে স্ত্রীর উপর নির্ভর করবেন না৷ জন্ম নিয়ন্ত্রণের জন্য কোন পদ্ধতি গ্রহণ করবেন সেটি প্রথম রাতে আপনাকেই বেছে নিতে হবে৷ কারণ, ওই দিনে আপনিই একমাত্র যিনি নিজের মত করে বিষয়টি সামলে নিতে পারেন৷ 
- বিয়ের প্রথম রাতে হয়ত অনেক নারীই শারীরিক মিলনের জন্য মানসিক ভাবে প্রস্তুত হতে পারেননা৷ প্রেম বিবাহের ক্ষেত্রে এই বিষয়টি সহজ হলেও সম্বন্ধ দেখে বিয়ের ক্ষেত্রে নারীদের কাছে এই অনেকসময় সমস্যা হতে পারে৷ সেকারণেই এই বিষয়ে নারীরা মনে মনে তার স্বামী সহযোগিতা আশা করেন৷ তাই বিয়ের প্রথম রাতেই স্ত্রীর উপর জোর ফলাবেন না৷ তাকে মানসিক ভাবে সাহায্য করুন৷ কারণ প্রথম রাতেই জোর করে শারীরিক মিলনে লিপ্ত হলে এর পরের গোটা জীবন স্বাভাবিক নাও হতে পারে৷
 - বিয়ের প্রথম রাতের অভিজ্ঞতাই কিন্তু আপনার গোটা দাম্পত্য জীবন সুখেো কাটানোর মূল চাবিকাঠি৷ আর একটা কথা সব পুরুষরাই মানেন স্ত্রীকে খুশি রাখতে না পারলে জীবন সুখের হওয়া সম্ভব নয়৷ সে কারণেই স্ত্রী জন্য আগে থেকেই একটা উপহার কিনে রাখুন৷ আর এটি অবশ্যই বিয়ের প্রথম রাতেই স্ত্রী হাতে তুলে দেবেন৷ এক্ষেত্রে কম দামি জিনিস দিচ্ছেন সেটা মূল বিষয় নয়৷ উপহারের সঙ্গে আপনার ভালবাসা কতটা মিশে রয়েছে সেটাই আসল৷ নতুন জীবনের শুরুতেই আপনার এই ভালবাসার উপহারে মুগ্ধ হবেন আপনার স্ত্রী৷
1 comments

বাসর রাতে ছেলেদের প্রথম কি করা উচিত?

বাসর রাতের করনীয় । বাসর রাতে যা করতে হয়। বাসর রাতের নির্জন
পরিবেশে যখন বর-কণের মাঝে প্রচন্ড মিলন স্পৃহা সৃষ্টি হবে তখন সহবাসের
পূর্বক্ষণে তিনবার বিসমিল¬াহ সহ সূরায়ে ইখলাছ এবং সূরায়ে ফালাক ও সূরায়ে
নাছ পড়ার পর নিম্নোক্ত দোয়া পড়বে অতঃপর সহবাসে লিপ্ত হবে।
بِسْمِ
اللَّهِ ، اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ ، وَجَنِّبْ الشَّيْطَانَ
مَا رَزَقْتَنَا অর্থঃ আল্লাহর নামে শুরু করছি। হে আল্লাহ! আমাদেরকে শয়তানের
অনিষ্ট থেকে দূরে রাখুন। আমাদেরকে যে সন্তান-সন্ততি দান করবেন, তাদেরকে
শয়তানের অনিষ্ট থেকে দূরে রাখুন” তারপর বীর্যপাতের সময় বীর্যপাতের দোয়া মনে
মনে পড়বে। যার অর্থঃ “হে আল¬াহ! আমাদের যে সন্তান দান করবেন তাতে শয়তানের
কোন অংশ রাখবেন না।
তাহলে
হাদীসের ভাষ্যানুসারে সে সহবাস দ্বারা সন্তান জন্ম গ্রহণ করলে শয়তান তার
কোন অনিষ্ট সাধন করতে পারবে না। শায়খ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী (রহঃ)
বলেন, এ দ্বারা বুঝা যাচ্ছে যে, সহবাস-কালীন সময়ে এই দোয়া না পড়লে শয়তান
প্রভাব বিস্তার করে এবং সন্তান-সন্ততির ভেতর অশান্তি ও হানাহানি সৃষ্টি হয়।
-রিফাল মুসলিমীন সহবাসের সময় স্বামী-স্ত্রী একেবারে বিবস্ত্র হয়ে যাবে না।
কারণ
এতে সন্তান নির্লজ্জ হয়ে জন্মগ্রহণ করে। নবীজী (সঃ) সহবাসের সময় নিজেকে
এবং স্ত্রীকে আপাদ মস্তক চাদর কিংবা কোন কাপড় দিয়ে ঢেকে দিতেন। কথা বলতেন
ক্ষীণ কন্ঠে। আর স্ত্রীকে বলতেন, উত্তেজিত হবে না।
ধীরস্থির
থাকবে। নবীজী (সঃ) আরো বলেছেন, জানোয়ারের মত হঠাত করে স্ত্রীর উপর কেউ
ঝাঁপিয়ে পড়বেনা, বরং তার উচিত হলো প্রথমে চুমু খেয়ে আলিঙ্গন করে এবং মিষ্টি
মধুর কথায় তাকে আগ্রহী করে তোলা। বীর্যপাতের পর সাথে সাথে স্বামী সরে যাবে
না বরং ঐ অবস্থাতেই কিছুক্ষণ পড়ে থাকবে। যাতে স্ত্রীর চাহিদা পুরা হয়ে
যায়। কেননা কোন কোন মহিলার বীর্যপাত দেরীতে হয়। তারপর স্বামী-স্ত্রী উভয়েই
আলাদা আলাদা কাপড় দিয়ে লজ্জাস্থান মুছে পৃথক হয়ে যাবে।

*#*#*# 
প্রথম মিলন কালে আপনার স্ত্রী লজ্জায় আড়ষ্ট থাকেবেন এটাই স্বাভাবিক। বিশেষ করে পরিবারের ঠিক করা বিয়েতে অপরিচিত একজন পুরুষের সাথে একত্র বসবাস কেউ কি অতি সহজে নিতে পারবে? প্রথমবার শাররীক মিলনে নিচের বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনি হয়তো দ্বিতীয় কিংবা পরের বারের মিলনগুলো খেয়াল রাখবেন না – কিন্তু প্রথম মিলন সব যুগলেরই মনে থেকে যায়। প্রথম মিলন আশ্চর্য্যজনক ভালো কিংবা ফ্লপ যাই হোক স্বামী-স্ত্রী প্রথম মিলনকে ট্রেজেডি হিসেবেই মনে রাখে।
সঠিক সংকেতের জন্য অপেক্ষা করুন:-
প্রথম মিলন সর্বনাশা হতে পারে যদি মানসিক প্রস্তুতির সংকেত দেয়া-নেয়ায় ভুল বুঝাবুঝি থাকে। যেহেতু আপনারা দুইজনেই সারা জীবনের জন্য বিবাহের মাধ্যমে একটি সামাজিক বন্ধনে আবদ্ধ হয়েছেন তাই বাসররাতে কথা বলা কিংবা ভাব বিনিময়ের মাধ্যমে সম্পর্কের স্বাভাবিকতা এবং পরষ্পরের মানসিক দুরত্ব কমিয়ে আনুন। দুজন-দুজনের চিন্তা চেতনার একটি স্বরুপ জেনে নিন। তাড়াহুড়ো করবেন না। আমাদের দেশে “বাসর রাতে বিড়াল মারা” বলে একটা প্রবাদ প্রচলিত আছে। পুরুষ অনেকটা মরিয়া হয়ে যান নিজেকে বাঘ বলে জাহির করতে। কিন্তু বিড়াল মারার সুত্রটা আসলে আমাদের একপ্রকার ভুল ধারনার জন্ম দিচ্ছে। অনেক মেয়ে মানসিক ভাবে প্রস্তুত থাকেনা – সেই অবস্থায় যদি স্বামী বিড়াল মারতে যায় তাহলে বিষয়টি রেপ করার মত হয়ে যায়। ভারতের কয়েকটি অঙ্গরাজ্যে বাসররাতে স্বামী-স্ত্রী শাররীক মিলন না করা একটি শাস্তিযোগ্য অপরাধ। তবে আপনি কিভাবে আপনার জীবনসঙ্গীর সাথে স্বাভাবিক হবেন তা আপনার বিবেচনায় রাখবেন আগে থেকে।

জন্মনিরোধকের জন্য প্রস্তুতি নিয়ে রাখুন:-
প্রথমবারের শাররীক মিলনে বিবাহিত যুগলের জন্মনিরোধক ব্যবহার দুজনের জন্য সমানভাবে মঙ্গলজনক। হয়তো কনডম কিংবা খাবার বড়ি ব্যবহার না করার ফলে আপনাদের “যৌন বাহিত ছোঁয়াচে রোগ” কিংবা “গর্ভধারনের” ভয়ে মিলনের আসল আনন্দটাই মাটি হয়ে যেতে পারে। প্রথমদিন যৌন বাহিত ছোঁয়াচে রোগ থেকে রক্ষা পাবার জন্য কনডম ব্যবহারই সবছে ভাল – যদিও এটি ১০০% আত্মরক্ষা মুলক নয়। তাছাড়া আপনার স্ত্রী হয়তো মা হবার জন্য মানসিক ভাবে প্রস্তুত নয়। তাই বিয়ের পর পরষ্পরের শাররীক সমস্যার (যদি থাকে) ইতিহাস জেনে এবং সন্তান নেয়ায় দুই জনের মতামতের ভিত্তিতে পরবর্তী নিয়ন্ত্রনের পদক্ষেপ নেয়া যেতে পারে।
কোন ভাবেই স্বয়ং-সম্পুর্ন মিলনের প্রত্যাশা করবেন না:-
৮০% থেকে ৯০% ক্ষেত্রে প্রথম মিলনে যুগলের বিন্দুমাত্রও সফলতা থাকেনা। শাররীক মিলন যতটা না শরীরের; তার চেয়ে বেশি মানসিক মিলন। একজন মানুষ যখন অন্য মানুষের শরীর / ভাললাগার বিষয়বস্তু সম্পর্কে পুর্নমাত্রায় জানে – তখনি শুধু সুখকর যৌনমিলন সম্ভব। প্রথম মিলনে পরষ্পরের ভাললাগার অনুভুতিগুলোর সংমিশ্রন হয়না। তাছাড়া প্রথম মিলন সম্পর্কে পুরুষ/নারী এত বেশি দুশ্চিন্তা অথবা পুর্বপরিকল্পনা করে যে সে মূল কাজে এসে নার্ভাস হয়ে যায়। আর পরিকল্পনা অবস্থা/ব্যক্তি বেধে পার্থক্য হয় – তাই আগ থেকে করা প্ল্যান কার্যকর করা নাও যেতে পারে। তাই সময়ের সাথে চলুন। অন্তরঙ্গ মুহুর্তে অর্জিত ভাললাগাগুলো উপভোগ করুন। প্রথম রাতে আপনার প্রিয়জনের শরীর সম্পর্কে জানার চেয়ে বড় রোমাঞ্চকর আর কি হতে পারে। সম্পর্কে সময় দিন – পরষ্পরের শরীর সম্পর্কে যত জানবেন মিলন তত বেশি উপভোগ্য হবে।
গভীর নিঃশ্বাস নিন:-
প্রথমবারের মত কারো সাথে শাররীক মিলন করতে গেলে চিন্তিত এবং অস্বত্বিতে পড়তে পারেন। আপনার শরীর এবং মনকে প্রশান্ত করার জন্য বড় করে নিঃশ্বাস নিন এবং শ্বাস ছাড়ুন। ঠিকঠাক কাজ করার জন্য আপনার মস্তিস্কের প্রয়োজনীয় মাত্রায় অক্সিজেন দরকার। মানসিক চাপে ঠিকমত শ্বাস-প্রশ্বাস না নিলে অনেকগুলো সমস্যা যেমন মাথাধরা, মাথাব্যথা সহ দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন। এটি খুবই লজ্জাজনক হবে যদি আপনি সামান্যতম যৌনমিলনও করতে না পারেন। স্বাভাবিক নিঃশ্বাস নিন – মনকে চিন্তামুক্ত রাখুন। প্রথম মিলেনে বিড়াল মারার আইডিয়া বাদ দিন। স্বাভাবিক আচরন করুন – আপনি আপনার জীবনসঙ্গীর সাথে আছেন – যার সাথে আপনার সারাজীবন সামনে পড়ে আছে। প্রথম রাতকে স্বরনীয় করে রাখতে বিড়াল না মারলেও সমস্যা নেই। তাকে ভরসা দিন আপনি তার জন্য কতটা।
কোনভাবেই পুর্ন-যৌন-তৃপ্তির মিথ্যে ভান করবেন না:-
পুর্ন-যৌন-তৃপ্তির মিথ্যে ভান করা আপনার নিজের সাথে এবং আপনার সঙ্গীর সাথে প্রতারণা করার শামিল। এটি হয়তো পরবর্তীতে সমস্যার সৃষ্টি করতে পারে, কারন বস্তুত আপনি ভুল তথ্য আদান-প্রদান করেছেন “আপনার শরীর কি চায় এবং কিসে আপনাকে যৌন ক্ষুধার্ত করে তোলে?”

1 comments

যে গুণ মনুষ্যত্বকে বিকশিত করে হিদায়াতের আলোয়


আল্লাহ্‌র রাসূলের (সা.) প্রতিটি ভাষণই অতুলনীয়। কেননা এ ভাষণগুলো মানবজাতির হেদায়েতের জন্য তিনি প্রদান করেছেন বারবার। এখানে তিনি শুধু একটি উম্মাহ্‌র জন্যই এগুলো বলেছেন তা নয়; অবশ্যই তাঁকে পাঠানো হয়েছে পৃথিবীর মানুষের কল্যাণের জন্য। তিনি তাঁর কথা-বার্তা, কাজের মাধ্যমে মানুষকে সরল পথের দিকে আহ্বান করেছেন। এ কারণে প্রতিটি ক্ষণে প্রতীয়মান হয়- তিনি মানবতার প্রকৃত বন্ধু। আজ আমরা তাঁর এমন একটি খুতবা পেশ করছি, যা থেকে প্রতীয়মান হবে কীভাবে হিদায়াতপ্রাপ্ত হওয়া যাবে আর কীভাবে পথভ্রষ্টতার দিকে মানুষ ধাবিত হয়। অর্থাৎ হিদায়াত ও পথভ্রষ্টতার একটা মাপকাঠি আজকের আলোচ্য বিষয়। জুমাবারে এগুলো বেশি-বেশি বয়ান হওয়া প্রয়োজন। এই সম্ভাবনার জায়গা থেকেই আমাদের এই ধারাবাহিক আয়োজন। আজকের ভাষণটি বর্ণিত হয়েছে আবু দাউদ ও তিরমিজি শরীফে। আব্দুল কাইয়ুম নাদভী এটি নকল করেছেন। আল্লাহ্‌র প্রশংসা ও প্রশস্তি বর্ণনার পর রাসূল (সা.) বলেন, নিশ্চিতভাবে দুনিয়া একটি সবুজ সতেজ ও মিষ্ট বস্তু। অদূর ভবিষ্যতে আল্লাহ্‌ তায়ালা তোমাদের আপন খলিফা বানাবেন। অতঃপর দেখবে, তোমরা কিরূপ আমল কর। অতএব তোমরা দুনিয়া ও নারী সম্পর্কে সাবধান থাকবে। কিয়ামতের দিন প্রত্যেক প্রতিশ্রুতি ভঙ্গকারীর, তার অঙ্গীকার ভঙ্গের সম-পরিমাণ একটি পতাকা থাকবে। আর প্রতিশ্রুতি ভঙ্গকারী রাষ্ট্রনায়কের, প্রতিশ্রুতি ভঙ্গের চাইতে জঘন্য আর কিছু হবে না। তার পতাকা তার কটিদেশ বা কোমরের কাছে (নিচু) থাকবে। মানুষের ভয় তোমাদের কাউকে যেন সত্য কথা বলা থেকে বিরত না রাখে। বিভিন্ন স্তরের মানুষ সৃষ্টি করা হয়েছে। তাদের মধ্যে কেউ কেউ মু’মিনরূপে জন্মগ্রহণ করে মু’মিনরূপে জীবন অতিবাহিত করে এবং মু’মিনরূপেই মৃত্যু বরণ করে। আবার কেউ কেউ কাফিররূপে জন্মগ্রহণ করে কাফিররূপে জীবন অতিবাহিত করে এবং মু’মিনরূপে মৃত্যুবরণ করে। অতঃপর তিনি ক্রোধ সম্পর্কে বলেন, কিছু লোক এমন আছে, যারা খুব তাড়াতাড়ি ক্রোধান্বিত হয় আবার তাড়াতাড়ি তাদের ক্রোধ প্রশমিত হয়ে যায়। এই গুণ বা অবস্থা একটি অপরটির বিপরীত অর্থাৎ(সমান্তরাল)। কিছু লোক এমন আছে, যারা দেরিতে ক্রোধান্বিত হয় এবং দেরিতে তাদের ক্রোধ প্রশমিত হয়। এই অবস্থাও সমান্তরাল। তোমাদের মধ্যে ওরা হচ্ছে শ্রেষ্ঠতম লোক, যারা দেরিতে ক্রোধান্বিত হয় কিন্তু শিগগিরই তাদের ক্রোধ প্রশমিত হয়ে যায়। নিকৃষ্টতম লোক হচ্ছে ওরা, যারা তাড়াতাড়ি ক্রোধান্বিত হয় কিন্তু তাদের ক্রোধ প্রশমিত হয় দেরিতে। নবীজী (সা.) বলেন, তোমরা ক্রোধ থেকে নিজেদের রক্ষা কর, এটা মানুষের অন্তরে একটি অগ্নিস্ফুলিঙ্গ স্বরূপ। তোমরা কি দেখ না, যখন মানুষ ক্রোধান্বিত হয়, তখন তার চক্ষুযুগল রক্ত-রং ধারণ করে, এবং তার ঘাড়ের শিরা ফুলে ওঠে। অতএব যখন কারোর রাগ হয়, তখন সে যেন সঙ্গে সঙ্গে মাটিতে শুয়ে পড়ে। অতঃপর তিনি(সা.) ঋণ পরিশোধের ব্যাপারে বলেন, তোমাদের মধ্যে কিছু এমন লোক রয়েছে, সুষ্ঠুভাবে যারা নিজেদের ঋণ পরিশোধ করে। তবে তাদের কাছে কেউ ঋণী হলে সেই ঋণের তাগাদায় কঠোরতা অবলম্বন করে। এক্ষেত্রে প্রথম গুণ হচ্ছে দ্বিতীয় গুণের বিনিময়, (অর্থাৎ এখানে প্রশংসা পাবার কিছু নেই)। তাদের মধ্যে সেই ব্যক্তিই হচ্ছে শ্রেষ্ঠতম যে কারোর কাছে ঋণী হলে সুষ্ঠুভাবে পরিশোধ করে। কিন্তু কেউ, তার কাছে ঋণী হলে সে ঋণের তাগাদায় অত্যন্ত নম্রতা অবলম্বন করে। আর তোমাদের মধ্যে সেই ব্যক্তিই হচ্ছে নিকৃষ্টতম যে ঋণ আদায়ে হয় কঠোরতর।(তিরমিজি শরীফ) এই খুতবার সারবত্তায় মুহাদ্দিস বা হাদিস-বিশারদগণের বক্তব্য হচ্ছে, এখানে প্রতিফলিত হয়েছে প্রশাসনিক আইন-কানুন এবং রাষ্ট্র পরিচালনার রীতি-নীত। সময়ের দাবি অনুযায়ী এটির গুরুত্ব অত্যধিক। এ কথা ভুলে গেলে চলবে না যে, আমরা প্রত্যেকে আল্লাহ্‌র খলিফা বা প্রতিনিধি। যারা এই বিশ্বাসে স্থির মুসলিম তাদের অবশ্যই কর্তব্য হচ্ছে, ধর্ম-বর্ণ নির্বিশেষে তারা প্রত্যেকটি ব্যক্তি এবং প্রত্যেকটি সৃষ্টির উপকার সাধন করবে। প্রত্যেকের কাজে হচ্ছে, দুনিয়ার সেবা করা-দুনিয়া অর্জন করা নয়। দুনিয়ার প্রতি লোভ-লালসা, নারীদের প্রতি আসক্তি এই মর্যাদাকে বিনষ্ট করে দেয়, আর এটার উদাহরণ মধু আর সিরকার মতো। মধুকে যেমনভাবে সিরকার নষ্ট করে দিতে পারে। প্রায়শ ইতিহাসের এ উদাহরণ ইতিহাসের আলোকে পেশ করা হয়েছে যতক্ষণ মুসলমানরা রাসূলের (সা.) মূল্যবান উপদেশসমূহ মেনে চলেছে, তত সময় অবধি দুনিয়া তাদের পিছনে ছুটেছে। যখন তারা রাসূলের (সা.) বাণীনিচয় বিস্মৃত হয়েছে তখনই ঘটেছে বিপর্যয়। আর প্রত্যেকে পরিণত হয়েছে দুনিয়ার দাসে। প্রিয় পাঠক, নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন— এই হাদিসে যাপিত জীবনের জন্য কতগুলো ব্যাপারে পরিষ্কার নির্দেশনা রয়েছে। ঈমান, কুফর, ক্রোধ, সংযম এবং ঋণ পরিশোধ ও ঋণ আদায়ের প্রকৃত পদ্ধতির আলোকে মানুষের মনুষ্যত্ব সম্পর্কে সচেতন করা হয়েছে। পথভ্রষ্টতা যাতে আমাদের নষ্ট মানুষে পরিণত না করে সে জন্য সতর্ক করা হয়েছে। একইভাবে বান্দাহ্‌র সাথে সৃষ্টিকর্তার সম্পর্ক নিবিড় করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সুতরাং এই হাদিস থেকে আমাদের শিক্ষণীয় হল— মুসলমান হিসাবে জন্মগ্রহণ করে আবার প্রকৃত মুসলমানরূপেই মৃত্যু বরণ করতে হবে। ব্যবহারিক জীবনের প্রত্যেক পর্বে ক্রোধকে সংবরণ করা ও ঋণ পরিশোধে তাড়া থাকতে হবে। আমরা কেউই জানি না কখন আমাদের জীবন প্রদীপ নিভে যাবে! এ. কে. এম. মহিউদ্দীন : লেখক : প্রাবন্ধিক, পিএইচডি গবেষক

জাইনাব (সা.আ.)’র মাজারের অলৌকিক ঘটনা ও গির্জার বিজ্ঞান-বিরোধিতা


আজ হতে ২৮৩ সৌর বছর আগে খ্রিস্টিয় ১৭৩১ সালের এই দিনে ইন্তিকাল করেন সিরিয়ার বিশিষ্ট হানাফি আলেম ও ফিকাহবিদ আবদুল ঘানি আন নাবলুসি। তিনি একইসঙ্গে কাদিরিয়া ও নাকশবান্দি সুফি তরিকা অনুসরণ করতেন।
একবার দামেস্কের উপকণ্ঠে হযরত ইমাম হুসাইন (আ.)’র বোন ও কারবালার মহাবিপ্লবের ঘটনার অন্যতম প্রচারক এবং এর বিপ্লবী চেতনার সংরক্ষক মহীয়সী বীর নারী হযরত জাইনাব (সালামুল্লাহি আলাইহা)’র পবিত্র মাজার পরিদর্শন বা জিয়ারতের পর নাবলুসির মনে এই সন্দেহ জাগে যে এই মাজার হযরত জাইনাবের (সা. আ.) প্রকৃত মাজার নাও হতে পারে। এই ভাবনা বা সন্দেহ নিয়ে মাজার প্রাঙ্গণ ত্যাগ করার সঙ্গে সঙ্গে নাবলুসি তার ঘোড়া থেকে পড়ে যান এবং তার পা ভেঙ্গে যায়। এ অবস্থায় তিনি নিজের ভুল বুঝতে পারেন এবং প্রচণ্ড ব্যথা সত্ত্বেও সঙ্গে সঙ্গে এক পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে ফিরে যান ওই পবিত্র মাজারের সামনে।

 সেখানে নাবলুসি আবৃত্তি করেন: ‘জাইনাব বিনতে হাইদার, মা’দান আল-ইলম ওয়াল হুদা ইন্দাহা বাব হিত্তা, ফাআদখুলু আল বাব সুজ্জাদা।’ অর্থাৎ, ‘জাইনাব হাইদারের (তথা আলী-আ.’র) কন্যা, জ্ঞান ও হেদায়াতের খনি বাব হিত্তা তাঁর (মাজার) প্রাঙ্গণের প্রবেশ-পথ, তাই প্রবেশ কর এ দরজা দিয়ে (সম্মানার্থে) সিজদারত অবস্থায়।‘ এই আবৃত্তি শেষ হওয়ার পর পরই নাবলুসি অনুভব করেন যে তার ভাঙ্গা পা এমনভাবে ভালো হয়ে গেছে যে যেন তার পায়ে কিছুই ঘটেনি এবং কোনো ব্যথা ছাড়াই তিনি উঠে দাঁড়ান।

আজ হতে ৩৯৮ সৌর বছর আগে খ্রিস্টিয় ১৬১৬ সনের এই দিনে জ্যোতির্বিদ ও বিজ্ঞানী কোপার্নিকাসের লেখা বই ‘মহাকাশ বা তারকা জগতে বিপ্লব’ (On the Revolutions of the Celestial Spheres) নিষিদ্ধ করে খ্রিস্ট ধর্মের ক্যাথলিক চার্চ। কোপার্নিকাসের মৃত্যুর ৭৩ বছর পর ঘটে এই ঘটনা। এই বইয়ে উল্লেখিত বৈজ্ঞানিক সত্য বা তথ্যগুলো খ্রিস্ট ধর্মের প্রতি খ্রিস্টানদের বিশ্বাসকে প্রশ্নের মুখোমুখি করতে পারে-এমন আশঙ্কার কারণেই চার্চ ওই সিদ্ধান্ত নেয়। কোপার্নিকাস ইরানের প্রখ্যাত বিজ্ঞানী আবু রায়হান বিরুনিসহ মুসলিম বিজ্ঞানীদের লেখা বই থেকে নতুন বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করতেন।

বিশ্বনবী (সা.)’র শ্রেষ্ঠত্ব ও জন্মলগ্নের অলৌকিক ঘটনা


১৪৮৮ চন্দ্র বছর আগে হিজরি-পূর্ব ৫৩ সনের বা ৫৭০ খ্রিস্টিয় সনের এ দিন ছিল (আজ ১৭ ই রবিউল আউয়াল) মহান আল্লাহর সর্বশেষ অথচ সর্বশ্রেষ্ঠ রাসূল ও নবী বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)'র পবিত্র জন্মদিন। আর ৮৩ হিজরির ১৭ ই রবিউল আউয়াল তাঁর পবিত্র বংশধর বা আহলে বাইতের সদস্য ইমাম জাফর আস সাদিক (আ.)’র শুভ জন্মদিন। তাই এ উপলক্ষে সবাইকে জানাচ্ছি মুবারকবাদ এবং বিশ্বনবী (সা.) ও এই মহান ইমামের প্রতি পেশ করছি অসংখ্য দরুদ ও সালাম। (অবশ্য মতান্তরে বিশ্বনবী-সা. জন্ম গ্রহণ করেছিলেন ১২ ই রবিউল আউয়াল। ওই বছরই অর্থাত হিজরি-পূর্ব ৫৩ সালে ইয়েমেনের আবরাহা পবিত্র মক্কার কাবা ঘরে হামলা চালাতে গিয়ে নিজের হস্তী বাহিনীসহ ধ্বংস হয়ে যায়।) বিশ্বনবী (সা.) ছিলেন হযরত ইব্রাহিম (আ.)'র পুত্র হযরত ইসমাইল (আ.)'র বংশধর। হযরত আদম (আ.) থেকে শুরু করে মুহাম্মাদ (সা.) পর্যন্ত বংশধারায় কেউ কাফির বা মুশরিক ছিলেন না। অর্থাত মুহাম্মাদ (সা.)'র পূর্বপূরুষদের কেউ কাফির বা মুশরিক ছিলেন না (তাঁর বাবা ও দাদা থেকে শুরু করে প্রথম মানব আদম-আ. ও হাওয়া পর্যন্ত সবাই ছিলেন এক আল্লাহয় বিশ্বাসী তথা একত্ববাদী)। (তবে এই বংশধারারই প্রশাখা বা অন্য শাখাগুলোর ক্ষেত্রে এই সত্য সব সময় প্রযোজ্য নয়।) বিশ্বনবী (সা.) ছিলেন কুরাইশ বংশের হাশিমি শাখার সদস্য। তিনি ছিলেন গোটা বিশ্ব জগতের জন্য রহমত বা আল্লাহর অশেষ করুণার মাধ্যম (কুরআনে উল্লেখিত রাহমাতুললিল আলামিন)। তিনি ছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী (কুরআনে উল্লেখিত খুলক্বুন আজিম) ও নিষ্পাপ। মানব জাতিকে সর্বোত্তম চরিত্রের সুষমায় মহিমান্বিত করার খোদায়ী ইচ্ছা বাস্তবায়নই ছিল তাঁর মিশন বা ইসলামের মূল লক্ষ্য। কারণ, মানুষ যদি সব ক্ষেত্রে সঠিক পথে থেকে সর্বোত্তম আচর-আচরণের অধিকারী হয় তাহলে তখনই তারা হবে মহান আল্লাহর প্রকৃত বান্দা তথা পৃথিবীর বুকে আল্লাহর প্রতিনিধি ও তখন তারা হবে ফেরেশতাদের চেয়েও উত্তম। তিনি কখনও কোনো বিষয়ে (দুনিয়াবি বা বৈষয়িক ও ধর্মীয়সহ অন্য যে কোনো বিষয়ে) কোনো পাপ তো দূরের কথা সামান্য ভুলও করেননি। তবুও তিনি আল্লাহর ভয়ে সবচেয়ে বেশি কাঁদতেন ও সবচেয়ে বেশি ইবাদত করতেন এবং মহান আল্লাহর সর্বোত্তম দাস হিসেবেই তিনি ছিলেন সবচেয়ে স্বাধীন ও সবচেয়ে সম্মানিত ব্যক্তিত্ব। তিনি সবচেয়ে গরিব বা দাস-শ্রেণীর সঙ্গে বসতে বা তাদের সঙ্গে খেতে লজ্জাবোধ করতেন না। তিনি ছিলেন সবচেয়ে নিরহংকার ও বিনম্র। জুতা সেলাই ও কাপড় সেলাই, কাপড় ধোয়া, ঘরদোর ঝাড়ু দেয়া, দুধ দোহন এবং প্রাত্যহিক অন্যান্য কাজ নিজেই করতেন, অন্য কারো ওপর চাপিয়ে দিতেন না। তিনি সব সময় হাসিমুখে থাকতেন এবং কারো সঙ্গে দেখা হলে নিজেই আগে সালাম দিতেন এবং এমনকি শিশুদেরও সালাম দেয়ার সুযোগ না দিয়ে তিনি নিজেই তাদের আগে সালাম দিতেন। শিশুদের সঙ্গে তাদের মতো করে কোমল স্বরে কথা বলতেন এবং তাদের সঙ্গে তাদের পোষা পাখি ও খেলনার বিষয় নিয়েও কথা বলতেন। মিষ্টভাষী আল্লাহর সর্বশেষ নবী (সা.)’র বাহ্যিক চেহারা ছিল অত্যন্ত লাবণ্যময় এবং হযরত ইউসুফ (আ.)’র চেয়েও তিনি ছিলেন বেশি সুদর্শন। সুঠাম দেহের অধিকারী বিশ্বনবী (সা.) যুদ্ধ-বিদ্যায় ও সাহসিকতায়ও ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বীর। তিনি যুদ্ধ করতেন রণক্ষেত্রের সম্মুখ কাতারে। (যুদ্ধের প্রচণ্ডতায় বা তীব্রতায় অন্য সবাই দিশেহারা হয়ে পড়লেও তিনি বীর বিক্রমে যুদ্ধ চালিয়ে যেতেন এবং এতে সাহাবিরা সাহস ফিরে পেতেন ও তাঁর আশ্রয়ে থেকে আবারও যুদ্ধ শুরু করতেন।) মহান আল্লাহই তাঁর শিক্ষক ছিলেন বলে তিনি ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। নবুওত লাভের আগে পেশাগত জীবনে তিনি ছিলেন রাখাল ও পরবর্তীকালে অত্যন্ত সফল ব্যবসায়ী। তিনি সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিপাটি হয়ে থাকতেন এবং সব সময় সুগন্ধি ব্যবহার করতেন। তিনি কখনও কোনো ক্ষেত্রে অপব্যয় করতেন না, আবার কৃপণতাও করতেন না। বিশ্বনবী (সা.) উচ্চ কোনো আসনে বসতেন না বা মজলিসের সবচেয়ে ভালো জায়গাটি নিজের জন্য নির্ধারিত করতেন না। ফলে বিদেশ থেকে কোনো প্রতিনিধি বা অপরিচিত কোনো ব্যক্তি আসলে সাহাবিদের মধ্যে একাকার হয়ে থাকা ব্যক্তিদের মধ্যে আল্লাহর নবী (সা.) কে তা বুঝতেই পারত না। তিনি ছিলেন অসহায়, ইয়াতিম, দরিদ্র ও মজলুমের বন্ধু এবং জালিমদের ঘোর শত্রু । অন্যদিকে তাঁর মত ক্ষমাশীল ও সহনশীল ব্যক্তির দৃষ্টান্ত ইতিহাসে আর নেই। পবিত্র কুরআনের ভাষায় তথা মহান আল্লাহর ভাষায় ‘যারা আল্লাহ ও শেষ দিবস তথা বিচার-দিবসে বিশ্বাসী এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, তাদের জন্যে রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম নমুনা বা আদর্শ।’ (সুরা আহজাব-২১) এই উত্তম আদর্শ শুধু ব্যক্তিগত বা ধর্মীয় বিষয়েই সীমিত নয়। রাষ্ট্রনীতি, রাজনীতি বা সমাজনীতি কিংবা সাংস্কৃতিক বিষয় থেকে শুরু করে জীবনের সব বিষয়ে মুহাম্মাদ (সা.)’র আদর্শকেই সর্বোত্তম আদর্শ হিসেবে গ্রহণ করতে কেউ ব্যর্থ হলে সে আসলে পবিত্র কুরআনের এই আয়াতকেই অমান্য করল। তাই কেউ যদি বলে, আমি মুসলমান অথচ ধর্মনিরপেক্ষতা আমার আদর্শ, কিংবা কোনো কোনো ক্ষেত্রে পাশ্চাত্যের কথিত গণতন্ত্র আমার আদর্শ তাহলে সে প্রকৃতপক্ষে রাসূল (সা.)-কে জীবনের সব ক্ষেত্রে উত্তম আদর্শ হিসেবে মেনে নিল না। আর এক্ষেত্রে আল্লাহ ও বিচার-দিবসের প্রতি তার বিশ্বাস এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করার দাবি বা চেষ্টা মুনাফেকি ও কুফরি ছাড়া অন্য কিছু বলে গ্রহণযোগ্য হবে না। তাওরাতসহ অতীতের কোনো কোনো ধর্মগ্রন্থে বিশ্বনবী (সা.)’র নাম ‘আহমাদ’ হিসেবে উল্লেখ করা হয়েছে। ওয়াহাব নন্দিনী মা আমিনা নবজাতক মুহাম্মাদ (সা.)’র নাম রেখেছিলেন আহমাদ। দাদা আবদুল মুত্তালিব মহান আল্লাহর ইশারায় তার এই প্রিয় নাতির নাম রেখেছিলেন ‘মুহাম্মাদ’ (সা.) তথা ব্যাপক প্রশংসিত বা প্রশংসার যোগ্য। আহমাদ নামের অর্থও প্রশংসিত। তাঁর অন্য কয়েকটি উপাধি ও প্রসিদ্ধ নাম হল: আবুল কাসিম (কাসিমের পিতা), আবু ইব্রাহিম (ইব্রাহিমের পিতা), রাসূলুল্লাহ বা আল্লাহর রাসূল, নবীউল্লাহ বা আল্লাহর নবী, মুস্তাফা বা নির্বাচিত, মাহমুদ, আমিন (বিশ্বস্ত ও সত্যবাদী), উম্মি (নিরক্ষর), খাতাম (শেষ বা সিল), মুজাম্মিল (কাপড়ে আবৃত), মুদাসসির (চাদরে আবৃত), নাজির বা সতর্ককারী, বাশির বা সুসংবাদদাতা, মুবিন (ব্যাখ্যাকারী), কারিম বা দয়ালু, নুর বা আলো, রহমত বা আশীর্বাদ, ... নেয়ামত, শাহেদ বা সাক্ষ্য, মুবাশশির (সুখবরদাতা), মুজাক্কির, ইয়াসিন, তাহা ইত্যাদি। শহরের দূষণমুক্ত পরিবেশে ও প্রকৃতির খোলামেলা কোলে রাখার জন্য ধাত্রী হালিমার কাছে রাখা হয়েছিল শিশু মুহাম্মাদ (সা.)-কে। হালিমা ছিল অত্যন্ত পবিত্র ও দয়ালু নারী। বিশ্বনবী (সা.) ছয় বছর বয়সে মাতা আমিনাকে হারিয়েছিলেন। (মদীনার কাছে আবওয়া এলাকার তাঁর কবর রয়েছে।) ফলে তার অভিভাবক হন দাদা আবদুল মুত্তালিব। কিন্তু নবীজি (সা.) আট বছর বয়সে দাদাকেও হারান। এরপর অভিভাবক হন চাচা আবু তালিব। তিনি ভাতিজার সর্বোত্তম যত্ন নেয়ার ও দেখাশুনার দায়িত্ব পালনের যথাসাধ্য চেষ্টা করতেন। সিরিয়ায় বাণিজ্য সফরে নিজের সঙ্গে ভাতিজাকে নিয়ে গেলে ‘বাহিরা’ নামের এক সন্ন্যাসী তার মধ্যে নবুওতের নানা লক্ষণ দেখতে পান এবং ভাতিজার নিরাপত্তার ব্যাপারে সতর্ক থাকতে চাচা আবু তালিবকে উপদেশ দেন। বিশ্বনবী (সা.)’র প্রথম স্ত্রী হওয়ার সৌভাগ্য অর্জন করেন খোয়ালিদের কন্যা হযরত খাদিজা (সালামুল্লাহি আলাইহা)। এই বিয়ের সময় বিশ্বনবী (সা.)’র বয়স ছিল ২৫। সর্বকালের সর্বশ্রেষ্ঠ নারী হযরত ফাতিমা (সা.) ছিলেন এই বিয়ের ফসল। যে কোনো নবীর জন্মের সময় ও তার কিছু আগে এবং পরে অলৌকিক নানা ঘটনা ঘটে থাকে যাতে জনগণ আল্লাহর নবীকে মেনে নেয়ার জন্য প্রস্তুত হতে পারে। যেমন, আল্লাহর নির্দেশে মায়ের হাতে নবজাতক মুসা নবী (আ.)-কে কাঠের বাক্সে চড়িয়ে নদীতে ভাসিয়ে দেয়া ও ফেরাউনের ঘরেই তাঁর আশ্রয় লাভ। অথচ ফেরাউন মুসা (আ.)’র জন্ম ঠেকানোর জন্য হাজার হাজার শিশু হত্যা করেছিল। এ ছাড়াও পিতা ছাড়া হযরত ঈসা (আ.)’র জন্মগ্রহণ এবং দোলনায় বসে নিজের নবুওত সম্পর্কে বিশুদ্ধ ভাষায় কথা বলার ঘটনা এ প্রসঙ্গে স্মরণ করা যায়। অবশ্য অন্য যে কোনো নবীর চেয়ে এ ধরনের অলৌকিক ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে বিশ্বনবী (সা.)’র ক্ষেত্রে এবং এইসব ঘটনা ছিল অনেক বেশি বিস্ময়কর। এর কারণ, বিশ্বনবী (সা.) ছিলেন সর্বশ্রেষ্ঠ নবী এবং তাঁর ওপর নাজিল হওয়া ধর্ম বা শরিয়তও সবচেয়ে পরিপূর্ণ বা পূর্ণাঙ্গ। আর এই ধর্ম কিয়ামত পর্যন্ত বা বিশ্বের শেষ দিন পর্যন্ত টিকে থাকবে ও শক্তিশালী হয়ে থাকবে। অন্য নবী-রাসূলরা এসেছিলেন বিশেষ জাতি ও বিশেষ সময়ের জন্য। কিন্তু ইসলাম এসেছে সব মানুষ ও জিনের জন্য এবং কিয়ামত পর্যন্ত তা আল্লাহর মনোনীত শ্রেষ্ঠ ধর্ম। এবারে আমরা বিশ্বনবী (সা.)’র জন্মের প্রাক্কালে ও জন্মের পরে সংঘটিত কিছু অলৌকিক ঘটনার বর্ণনা তুলে ধরছি: ১. সততা ও সত্যবাদীতার জন্য সাদিক্ব উপাধি পাওয়া নবী-বংশে জন্ম-নেয়া ইমাম হযরত ইমাম সাদিক্ব (আ.) বলেছেন, শয়তান বা ইবলিস অতীতে সপ্তম আকাশ পর্যন্ত যেতে পারত। অদৃশ্য বিষয় সম্পর্কে জানার জন্য সে সপ্তম আকাশ পর্যন্ত যেত। কিন্তু হযরত ঈসা (আ.)’র জন্মের পর থেকে চতুর্থ আকাশের ওপরে ওঠা তার জন্য নিষিদ্ধ হয়ে যায়। এরপর যখন বিশ্বনবী (সা.) জন্ম নেন তখন তারা জন্য সব আকাশই নিষিদ্ধ হয়ে যায়। শয়তানকে আকাশের দরজাগুলো থেকে ধূমকেতু দিয়ে বিতাড়ন করা হয়। ২. যেই ভোর বেলায় মহানবী (সা.) জন্ম নেন, সেদিন বিশ্বের সবগুলো মূর্তি মাটির দিকে নত হয়ে পড়ে। ৩. সেদিনই ইরানের রাজার বিশাল প্রাসাদের বারান্দা কেঁপে ওঠে এবং ছাদের ১৪টি প্রাচীর ধ্বসে পড়ে। ৪. সেদিনই ইরানের সভে অঞ্চলর হ্রদটি তলিয়ে শুকিয়ে যায়। বহু বছর ধরে এই হ্রদের পূজা করা হত। ৫. সামাভে অঞ্চলে ( কুফা ও সিরিয়ার মধ্যবর্তী) পানির প্রবাহ সৃষ্টি হওয়া। অথচ বহু বছর ধরে সেখানে কেউ পানি দেখেনি। ৬. ইরানের ফার্স অঞ্চলের ( বর্তমান যুগের শিরাজ শহর সংলগ্ন) অগ্নি উপাসনালয়ের আগুন সেই রাতে নিভে যায়। অথচ ওই আগুন এক হাজার বছর পর্যন্ত প্রজ্বলিত ছিল। ৭. ইরানি সম্রাটের প্রাসাদের খিলান আকৃতির তোরণ ভেঙ্গে যায় মাঝখান দিয়ে। ফলে তা দুই টুকরো হয়ে যায়। ৮. সেই রাতে বেলায় হিজাজ বা বর্তমান সৌদি আরব থেকে একটি আলো দৃশ্যমান হয় এবং তা পূর্বাঞ্চলসহ সারা বিশ্বের ছড়িয়ে পড়ে। ৯. সেই ভোরে বিশ্বের সব সম্রাটের সিংহাসন উল্টে পড়েছিল। ১০. সেই দিন বিশ্বের সব রাজা বোবা হয়ে পড়েছিলেন। অর্থাত তারা কথা বলতে পারছিলেন না। ১১. সেই দিন গণকদের সব জ্ঞান লুপ্ত হয় এবং জাদুকরদের জাদুগুলো অকার্যকর হয়ে পড়ে। বিশ্বনবীর মাতা মা আমিনা (সা. আ.) বলেছেন: আল্লাহর কসম, আমার পুত্র জন্ম নিয়েই তাঁর হাতগুলোকে মাটিতে রেখে মাথা আকাশের দিকে তোলে এবং চারদিকে তাকায়। এরপর তাঁর থেকে একটি নূর বা আলো ছড়িয়ে পড়ে ও সে আলোয় সব কিছু দৃশ্যমান হয়। সেই আলোয় সিরিয়ার (রোমানদের) প্রাসাদগুলো দেখলাম এবং সেই আলোর মধ্যে একটি শব্দ শুনলাম যে বলছিল: সর্বশ্রেষ্ঠ মানুষকে জন্ম দিয়েছ, তাই তাঁর নাম রাখ ‘মুহাম্মাদ’। বর্ণনায় এসেছে, বিশ্বনবী (সা.)’র জন্মের সময় (বড় ও মূল) শয়তান তার সন্তানদের মধ্যে আর্তনাদ করে ওঠে। ফলে সবগুলো শয়তান তার কাছে এসে বলে: কেন এত পেরেশান বা উদ্বিগ্ন হয়েছ? সে বলল: তোমাদের প্রতি আক্ষেপ! রাতের প্রথম থেকে এ পর্যন্ত দেখছি যে আকাশ ও জমিনের অবস্থা বদলে গেছে। ভূপৃষ্ঠে ঘটে গেছে এক বিরাট ঘটনা। ঈসা (আ.) ঊর্ধ্ব আকাশে চলে যাওয়ার পর আর কখনও এত বড় ঘটনা ঘটেনি। সবাই গিয়ে খোঁজ-খবর নাও যে কি ঘটেছে। শয়তানরা চারদিকে ছড়িয়ে পড়ে ও ফিরে এসে বলে: তারা বলে কিছুই তো দেখলাম না। বড় শয়তান বা শয়তানদের নেতা তখন বলল: এ বিষয়ে খোঁজ-খবর নেয়া আমারই কাজ। এরপর সে পবিত্র মক্কার কাবাঘর সংলগ্ন অঞ্চলে আসল। সে দেখল যে ফেরেশতারা কাবাঘরের চারদিক ঘিরে রেখেছেন। শয়তান সেখানে ঢুকতে চাইলে ফেরেশতারা হুংকার দিলেন। ফলে সে ফিরে আসে ও চড়ুই পাখির মত ছোট হয়ে হেরা পর্বতের দিক থেকে সেখানে প্রবেশ করে। জিবরাইল (আ.) বললেন: ফিরে যা ওরে অভিশপ্ত! সে বলল: হে জিবরাইল (ফেরেশতা), আমার একটা প্রশ্ন আছে, বলতো আজ রাতে কি ঘটেছে। জিবরাইল (আ.) বললেন: সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মাদ (সা.) আজ রাতে জন্ম নিয়েছেন। শয়তান প্রশ্ন করল: তার মধ্যে কি আমার কোনো (কর্তৃত্বের) অংশ আছে? জিবরাইল (আ.) বললেন: না। সে তথা ইবলিস বা শয়তান আবার প্রশ্ন করল: তাঁর উম্মতের মধ্যে কি আমার কোনো (কর্তৃত্বের) অংশ আছে? জিবরাইল (আ.) বললেন: হ্যাঁ। ইবলিস বলল: আমি সন্তুষ্ট হলাম। আমিরুল মু’মিনিনি আলী (আ.) বলেছেন, সে রাতে তথা রাসূলে খোদার (সা.)’র জন্মের রাতে পুরো দুনিয়া আলোকিত হয়। প্রতিটি পাথর ও মাটির টুকরো এবং বৃক্ষ বা গাছ হেসেছে। আর আকাশ ও জমিনের সব কিছু আল্লাহর তাসবিহ বা প্রশংসা জ্ঞাপন করেছে।

মুসলিম হয়ে অন্য ধর্মাবলম্বীকে বিয়ে: ইসলাম কী বলে?

মুসলিম হয়ে অন্য ধর্মাবলম্বীকে বিয়ে করা প্রসঙ্গে আল্লাহ তাআলা ইরশাদ করেন- ‘আর তোমরা মুশরিক নারীদের বিয়ে করো না, যতক্ষণ না তারা ঈমান আনে এবং মুমিন দাসী মুশরিক নারীর চেয়ে নিশ্চয় উত্তম, যদিও সে তোমাদেরকে মুগ্ধ করে। আর মুশরিক পুরুষদের সঙ্গে বিয়ে দিয়ো না, যতক্ষণ না তারা ঈমান আনে। আর একজন মুমিন দাস একজন মুশরিক পুরুষের চেয়ে উত্তম, যদিও সে তোমাদেরকে মুগ্ধ করে। তারা তোমাদেরকে আগুনের দিকে আহ্বান করে, আর আল্লাহ তার অনুমতিতে তোমাদেরকে জান্নাত ও ক্ষমার দিকে আহ্বান করেন এবং মানুষের জন্য তার আয়াতসমূহ স্পষ্টরূপে বর্ণনা করেন, যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে।’ (সুরা আল-বাকারা, আয়াত : ২২১)  

আয়াত নাযিলের প্রেক্ষাপট হলো, রাসুল (সা.) আবূ মারছিদ নামক এক সাহাবীকে মক্কায় পাঠান গোপনে গিয়ে সেখানে থেকে যাওয়া লোকদের আনতে। তিনি সেখানে পৌঁছলে ‘ইনাক নামক এক মুশরিক নারী তার কথা শুনতে পায়। সে ছিল তার জাহেলী যুগের বান্ধবী। সে তার কাছে এসে বলল, হে আবু মারছিদ তুমি কি আমায় সান্নিধ্য দেবে না? তিনি বললেন, ধ্বংস হও তুমি হে ‘ইনাক, ইসলাম এখন আমাদের মাঝে ওই কাজে অন্তরায় সৃষ্টি করেছে। সে বলল, তবে কি তুমি আমায় বিয়ে করতে পার? তিনি বললেন, হ্যাঁ, কিন্তু আমাকে আগে রাসুল (সা.) এর কাছে যেতে হবে। তার কাছে আমি (তোমাকে) বিয়ে করার অনুমতি প্রার্থনা করব। সে বলল, তুমি আমাকে উপেক্ষা করছ? অতপর মেয়েটি তার বিরুদ্ধে (নিজ গোত্রীয়) লোকদের সাহায্য চাইল। তারা তাকে বেদম প্রহার করল। তারপর তার পথ ছেড়ে দিল। মক্কায় নিজের কাজ সেরে তিনি যখন রাসুল (সা.) এর কাছে গেলেন, তাকে তিনি নিজের অবস্থা, ‘ইনাকের বিষয় এবং এ জন্য প্রহৃত হবার ঘটনা জানালেন। তারপর বললেন, হে আল্লাহর রাসুল, আমার জন্য কি তাকে (মুশরিক নারীকে) বিয়ে করা হালাল হবে? তখন আল্লাহ এই আয়াতটি নাযিল করেন। (তাফসীর তাবারী : ৪/৩৬৪)  

এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর শাস্ত্রের ইমাম ইবনু জারীর আত-তবারী (রহ.)বলেন- ‘আয়াতের ব্যাখ্যায় তাফসীর বিশারদগণ এ ব্যাপারে মতবিরোধ করেছেন যে, এতে সকল মুশরিকের কথা বলা হয়েছে নাকি কতিপয় মুশরিকের কথা। আর আয়াতটি নাযিল করার পর এর কিছুকে মানসুখ বা রহিত করা হয়েছে কী-না। তাদের কেউ বলেছেন, আয়াতে সকল মুসলিমের জন্য সব মুশরিক নারীর বিবাহকে হারাম বুঝানো হয়েছে। চাই সে যে কোনো ধরনের শিরকেই লিপ্ত থাকুক না কেন। হোক সে মূর্তিপূজারী, ইহুদি, খ্রিস্টান, অগ্নিপূজারী বা অন্য কোনো ধরনের শিরকে লিপ্ত কেউ।  

অতঃপর আহলে কিতাবদের বিয়ে হারামের বিয়ষটি রহিত ঘোষণা করা হয় নিচের আয়াতের মাধ্যমে। আল্লাহ তাআলা তাতে ইরশাদ করেন- ‘আজ তোমাদের জন্য বৈধ করা হলো সব ভালো বস্তু এবং যাদেরকে কিতাব প্রদান করা হয়েছে, তাদের খাবার তোমাদের জন্য বৈধ এবং তোমার খাবার তাদের জন্য বৈধ। আর মুমিন সচ্চরিত্রা নারী এবং তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, তাদের সচ্চরিত্রা নারীদের সঙ্গে তোমাদের বিবাহ বৈধ। যখন তোমরা তাদেরকে মোহর দেবে, বিবাহকারী হিসেবে, প্রকাশ্য ব্যভিচারকারী বা গোপনপত্নী গ্রহণকারী হিসেবে নয়।’ (সুরা আল-মায়িদা, আয়াত : ৫)  

এ আয়াতে আল্লাহ তাআলা সতী-সাধ্বী খ্রিস্টান ও ইহুদীদের বিয়ের অনুমতি দিয়েছেন। (তাফসীরে তাবারী : ৪/৩৬৩; আল-ওয়াসিত : ৩২০-৩২১)  

একই শাস্ত্রের আরেক ইমাম ইবন কাছীর (রহ.)বলেন- ‘এ আয়াতে আল্লাহ সাধারণভাবে শিরকে লিপ্ত সব নারীকে বিয়ে করা হারাম ঘোষণা করেছেন, চাই সে মূর্তিপূজক কিংবা আহলে কিতাব সম্প্রদায়ভুক্ত হোক। তবে পরবর্তীতে মায়িদার আয়াতে তাদের মধ্যে কেবল আসমানী কিতাবধারী সচ্চরিত্রা নারীদের বিশেষভাবে বিয়ের অনুমতি দেওয়া হয়েছে।’ ( তাফসীরে ইবন কাছীর : ১/৪৭৪)  

উপরোক্ত ব্যাখ্যার আলোকে প্রতিভাত হয় যে, বিশেষ কিছু শর্ত সাপেক্ষেই কেবল খ্রিস্টান বা ইহুদি নারীকে কোনো মুসলিম বিয়ে করতে পারে। এক. বাস্তবিকই আহলে কিতাব হতে হবে। শুধু নামে ইহুদি কিংবা খ্রিস্টান হলে চলবে না। নামে ইহুদি-খ্রিস্টান অথচ সে নাস্তিক কিংবা নিজ ধর্মকে বিশ্বাস করে না, তাহলে চলবে না। দুই. অবশ্যই তাকে পবিত্র হতে হবে। ব্যভিচারিণী হলে চলবে না। তিন. এমন কাউকে বিয়ে করা যাবে না, যার জাতি পুরো মুসলিম উম্মতের সঙ্গে ঘোর শত্রুতা পোষণ করে, যেমন : বর্তমান সময়ের ইসরাইলের ইহুদিরা। চার. বিয়ের কারণে স্বামীর সন্তানের কোনো বৈষয়িক ক্ষতি সাধিত হওয়ার আশঙ্কা থাকলেও আহলে কিতাব বিয়ে করা যাবে না। (তাফসীরে কুরতুবী : ৩/৬৭-৬৯) আন্তধর্ম বিয়ের ভয়াবহ পরিণতি  

বিয়ে একটি ধর্মীয় ও সামাজিক বন্ধন। নিজের খেয়াল-খুশি মতো এ বন্ধনের নিয়মে ব্যত্যয় ঘটাবার সুযোগ নেই। ইসলাম মানবজীবনের সব পর্যায়ের যাবতীয় উপলক্ষ ও অনুসর্গকে অন্তর্ভুক্ত করেছে। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, ধর্মীয় ও রাষ্ট্রীয় ব্যবস্থা কেমন হবে, দিয়েছে তার দ্ব্যর্থহীন দিকনির্দেশনা। এই জীবনদিশা আল্লাহ প্রদত্ত বিধায় এর মধ্যে কোনো গলদ নেই। সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলতে বিয়ে সম্পর্কিত আল্লাহর নির্দেশনা অনুসরণের বিকল্প নেই। এর বাইরে যাওয়ার চেষ্টা মানেই নিজেদের ধ্বংস নিজেরা ডেকে আনা। ব্যক্তি স্বাধীনতার নাম দিয়ে বল্গাহীনভাবে কিছু করার স্বাধীনতা ইসলামে নেই। যারা নিজের স্বাধীনতা দিয়ে অন্যের ধর্ম, সম্মান, রীতি-নীতি ও স্বাধীনতাকে নষ্ট করে তারা মানবতার শত্রু।  

আন্তধর্ম বিয়ের পরিণতি হতে পারে ভয়াবহ। বাংলাদেশে আগে দেখা যেত, কেউ নিজের ধর্ম ছাড়া অন্য কাউকে বিয়ে করতে চাইলে নিজ ধর্ম ত্যাগ করে বিয়ে করতে হতো বিধায় সহজে কেউ ও পথে হাঁটতো না। এখন বিষয়টি সহজ হয়ে যাবে। ধর্ম ত্যাগ না করেই তরুণ-তরুণীরা তাদের রঙ্গলীলা সাঙ্গ করতে নেমে পড়বে। কোনো ধর্মের স্বকীয়তা আর থাকবে না। যার ফল দাঁড়াবে অদূর ভবিষ্যতে গোটা সমাজ ব্যবস্থাই ধর্মহীন হয়ে পড়বে। যিনা-ব্যভিচার ডাল-ভাতে পরিণত হবে। জন্ম নেবে জারজ সন্তান। একদিন জারজ সন্তানে দেশ ভরে যাবে। আর এই ব্যভিচার নামক গর্হিত কাজটি আল্লাহর কিতাব, রাসুল (সা.) এর সুন্নাহ ও সমগ্র উম্মাহর ঐক্যমত্যে হারাম।  

আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘আর তোমরা ব্যভিচারের কাছে যেয়ো না, নিশ্চয় তা অশ্লীল কাজ ও মন্দ পথ।’ (সুরা বানী ইসরাঈল, আয়াত : ৩২)  

ব্যভিচার তো দূরের কথা ইসলামে যে কোনো ধরনের অশ্লীলতাকেই হারাম ঘোষণা করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন- ‘বল, ‘আমার রব তো হারাম করেছেন অশ্লীল কাজ, যা প্রকাশ পায় এবং যা গোপন থাকে, আর পাপ ও অন্যায়ভাবে সীমালঙ্ঘন এবং আল্লাহর সঙ্গে তোমাদের শরিক করা, যে ব্যাপারে আল্লাহ কোনো প্রমাণ অবতীর্ণ করেননি এবং আল্লাহর ব্যাপারে এমন কিছু বলা যা তোমরা জান না।’ ({সুরা আল-আরাফ, আয়াত : ৩৩)  

অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামীন ইরশাদ করেন- ‘বল, ‘এসো, তোমাদের ওপর তোমাদের রব যা হারাম করেছেন, তা তিলাওয়াত করি। তা এই যে, তোমরা তার সঙ্গে কোন কিছুকে শরিক করবে না এবং মা-বাবার প্রতি ইহসান করবে আর দারিদ্র্যের কারণে তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না। আমিই তোমাদেরকে রিযক দেই এবং তাদেরকেও। আর অশ্লীল কাজের নিকটবর্তী হবে না, তা থেকে যা প্রকাশ পায় এবং যা গোপন থাকে। আর বৈধ কারণ ছাড়া তোমরা সেই প্রাণকে হত্যা করো না, আল্লাহ যা হারাম করেছেন। এগুলো আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন, যাতে তোমরা বুঝতে পার।’(সুরা আল-আনআম, আয়াত : ১৫১)  

যিনা-ব্যভিচারের ভয়াবহতা তুলে ধরে রাসুল (সা.) বারবার মানবজাতিকে সতর্ক করেছেন।

হযরত আবু সাঈদ খুদরী (রা.) কর্তৃক বর্ণিত, রাসুল (সা.) ইরশাদ করেন, ‘যিনাকারী মুমিন থাকে না যখন সে যিনা করে, আর মদ্যপ মুমিন থাকে না যখন মদ পান করে, চোর মুমিন থাকে না যখন সে চুরি করে, ছিনতাইকারী মুমিন থাকে না যখন সে কোনোরূপ ছিনতাই করে আর লোকেরা তার দিকে (বিস্ময় বিস্ফোরিত নেত্রে) চেয়ে থাকে।’ (বুখারী : ২৪৭৫, মুসলিম : ৫৫৩)  

হযরত আবদুর রহমান ইবন সাখার (রা.) কর্তৃক বর্ণিত, রাসুল (সা.) ইরশাদ করেন, ‘বান্দা যখন যিনা করে তখন তার কাছ থেকে ঈমান বেরিয়ে যায় এবং তা ছায়ার মতো (শূন্যে) দুলতে থাকে। অতপর যখন সে ওই কাজ থেকে নিবৃত হয়, তখন তার কাছে ঈমান ফিরে আসে।’ (আল-মুস্তাদরাক আলাস-সাহীহাইন : ৫৫, বাইহাকী, শুআবুল ঈমান : ৪৯৬৪)

বিশেষ বিবাহ আইনটি বাংলাদেশে কার্যকর হলে সবচে বেশি ক্ষতিগ্রস্ত হবে দু’ধর্ম পালনকারী দম্পতির সন্তানরা। মানসিকভাবে তারা বিকারগ্রস্ত হবে। মুসলিম বাবা বলবেন- আল্লাহ এক আর মা বলবেন ঈশ্বর তিনজন অথবা আমাদের অসংখ্য খোদা রয়েছেন। মুসলিম বাবা যেটাকে বলবেন সত্য সেটাকেই অমুসলিম মা বলবেন অসত্য। মা-বাবার এই বিপরীত অবস্থান থেকে সন্তানের মনে ঘৃণার জন্ম নেবে। জীবনের ঊষাকাল থেকে মধ্যগগন অবধি সে হাবুডুবু খাবে সিদ্ধান্তহীনতার চোরাবালিতে। এছাড়া উত্তরাধিকারী হয়ে মা বাবার সম্পত্তি ভোগ করতেও ঝামেলায় পড়তে হবে সন্তানকে। প্রচলিত আইনে স্বামী-স্ত্রীর অধিকার পেতেও তাদের ঝামেলা পোহাতে হবে। মোটকথা, নৈরাজ্য ছাড়া উপায় নেই।  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের একজন অধ্যাপক একই বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের মুসলিম স্ত্রীর কথা তুলে ধরে বলেন- ‘ওই পরিবারে জন্ম নেওয়া সন্তানটি কোন ধর্ম গ্রহণ করবে, সেটি নির্ধারণ নিয়ে স্বামী-স্ত্রীতে সমস্যা এখন মনোমালিন্য পর্যায়ে পৌঁছেছে।’  

তিনি বলেন, ‘দেশের একজন খ্যাতিমান প্রবাসী কথাশিল্পীর স্বামী মুসলিম। তিনি হিন্দু। তার সন্তান মারা যাওয়ার পর তাকে জানাযা দেওয়া হবে নাকি দাহ করা হবে তা নিয়ে প্রচণ্ড সঙ্কট সৃষ্টি হয়েছিল। তাই এ ধরনের বিয়ে সমাজে কোনোরকমের ভালো ফল বয়ে আনতে পারে না। এটা একটা অস্থিরতা সৃষ্টি করতে পারে মাত্র।’ (দৈনিক নয়াদিগন্ত, ১ মে সংখ্যা)  

তাই পৃথিবীর কোনো ধর্মই অন্য ধর্মের অনুসারীকে বিয়ে করাটা ভালোভাবে নেওয় না। এটি একটি অস্বাভাবিক অবস্থা। ব্যতিক্রম শুধু ইহুদি ধর্ম। তাদের ব্যাপারটি বেশ মজারও বটে! ইহুদিরা তাদের মেয়েদের অন্য ধর্মাবলম্বীদের কাছে বিয়ে দেয়, কিন্ত কখনোই ছেলেদের এই অনুমতি দেয় না। কারণ তাদের বিশ্বাস, সন্তানেরা তাদের মায়েদের ধর্ম দ্বারা প্রভাবিত হয়। এ কারণে বিল ক্লিন্টনের মেয়েকে এক ইহুদী ছেলে বিয়ে করায় জুইস কাউন্সিল এর তীব্র সমালোচনা করেছিল।  

অতএব নিজেদের জাতকে বিশুদ্ধ রেখে অন্য সকল ধর্মের মধ্যে ফ্রি মিক্সিং বা জগাখিচুড়িকে উৎহিত করা ইহুদিদের কৌশল। বাংলা রম্য রচনার বরপুত্র সৈয়দ মুজতবা আলীর কর্নেল গল্পে এর ইঙ্গিত দেওয়া আছে। ধর্মনিরপেক্ষ আদর্শ মতে শিশুকে তার বাবা মায়ের ধর্মের অনুসারী ধরা হলে তার ব্যক্তিস্বাধীনতা খর্ব হয়। শিশুকে যে কোনো নীতি বা আদর্শের দীক্ষা দেওয়াই তার স্বাধীনতার পরিপন্থী! তাই হয়তো বড় হয়ে বিবেক-বুদ্ধি অনুসারে যে কোনো ধর্মের অনুকরণ করা না করা তার এখতিয়ারে রাখা হয়েছে।

তাহলে প্রশ্ন হলো, দেশাত্মবোধের বিষয়টিও কি তার ইচ্ছাধীন? বড় হয়ে তার কি দেশের সংবিধান ও আদর্শে বিশ্বাসী না হওয়ারও অধিকার রয়েছে? কোনো উদারতম ধর্মনিরপেক্ষ বা গণতান্ত্রিক রাষ্ট্রও কিন্তু এ অধিকার দেবে না। আসলে মানুষ কখনোই পুরোপুরি স্বাধীন নয়। তার স্বাধীনতা সীমিত ও সুনিয়ন্ত্রিত। আর একজন মুসলিমের স্বাধীনতার প্রথম শর্তই হলো তা আল্লাহ তাআলার সন্তুষ্টির মধ্যে থাকতে হবে।  

পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, ‘আর যে ইসলাম ছাড়া অন্য কোনো দীন চায় তবে তার কাছ থেকে তা কখনো গ্রহণ করা হবে না এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে।’ (সুরা আলে-ইমরান, আয়াত : ৮৫)

 কেউ সুন্দরী বিধর্মী নারীতে মজে আল্লাহর বিধান উপেক্ষা করবেন আর নিজেকে খুব ভালো মুসলিম ভেবে আবার তৃপ্তও হবেন তা কিন্তু হয় না। তারা মূলত বোকার স্বর্গে বাস করছেন। কিছু মানা আর কিছু না মানার কোনো সুযোগ ইসলামে রাখা হয়নি। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা কি কিতাবের কিছু অংশে ঈমান রাখ আর কিছু অংশ অস্বীকার কর? সুতরাং তোমাদের মধ্যে যারা তা করে দুনিয়ার জীবনে লাঞ্ছনা ছাড়া তাদের কী প্রতিদান হতে পারে? আর কিয়ামতের দিনে তাদেরকে কঠিনতম আযাবে নিক্ষেপ করা হবে। আর তোমরা যা কর, আল্লাহ সে সম্পর্কে গাফিল নন।’ (সুরা আল-বাকারা, আয়াত : ৮৫)  

নিজের মন মতো নয়, আমাদের সব কাজ হতে হবে আল্লাহর রাসুল (সা.) এর আদর্শ অনুযায়ী। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘অতএব তোমার রবের কসম, তারা মুমিন হবে না যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে তোমাকে বিচারক নির্ধারণ করে, তারপর তুমি যে ফয়সালা দেবে সে ব্যাপারে নিজদের অন্তরে কোনো দ্বিধা অনুভব না করে এবং পূর্ণ সম্মতিতে মেনে নেয়।’ (সুরা আন-নিসা, আয়াত : ৬৫)

 বাংলাদেশে আন্তধর্ম বিয়ে আইন নিজ

  ধর্ম বিশ্বাস বাদ দিয়ে যেসব নারী-পুরুষ বিয়ে করতে আগ্রহী তাদের বিয়ের রেজিস্ট্রি করতে গত ১৮ এপ্রিল ২০১২ তারিখে আইনমন্ত্রীর এপিএস (সহকারি একান্ত সচিব) আকছির এম চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়। এতদিন এই বিয়ে পড়ানোর একমাত্র স্থান হিসেবে নির্ধারিত ছিল পুরান ঢাকার পাটুয়াটুলী শরৎচন্দ্র ব্রাহ্ম প্রচারক নিবাস। এখানে প্রাণেশ সমাদ্দার ছিলেন সরকার নিযুক্ত একমাত্র রেজিস্ট্রার। এখন উভয়ে এই বিয়ে রেজিস্ট্রি করতে পারবেন। এখানে সবাই স্বাধীনভাবে যে কোনো ধর্মের (হিন্দু-বৌদ্ধ, খ্রিস্টান-মুসলমান) নারী-পুরুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন।  

এই আইন অনুযায়ী একজন মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি কিংবা অন্য যে কোনো ধর্মের যে কেউ যে কাউকে বিয়ে করতে পারবে। এজন্য পাত্র-পাত্রী কাউকেই ধর্মান্তরিত হতে হবে না। ধর্ম পরিবর্তন ছাড়াই তারা দাম্পত্য জীবনে প্রবেশ করতে পারবে। ইচ্ছে করলে স্বামী-স্ত্রী উভয়ে অথবা যে কোনো একজন নিজ ধর্মীয় বিশ্বাস বাদ দিতে পারে। এ ধরনের বিয়ের মাধ্যমে জন্ম নেওয়া সন্তানদের কোনো ধর্মীয় পরিচয় থাকবে না। বড় হয়ে (১৮ বছর) তারা যে কোনো ধর্ম বেছে নিতে পারবে অথবা ধর্ম বিশ্বাস ছাড়াই জীবন যাপন করতে পারবে। (দৈনিক আমার দেশ, ১ মে ২০১২)  

আইন সম্পর্কে আইন মন্ত্রণালয়ের ব্যাখ্যা  

আইনটি পাসের উদ্যোগ নেওয়ার পর থেকে দেশের আলেম সমাজ একে ইসলামবিরোধী আখ্যায়িত করে বক্তৃতা-বিবৃতি ও প্রতিবাদ জানিয়ে আসছেন। সকল দলমতের ইসলামী ভাবাপন্ন নেতৃবৃন্দ এবং সর্বশ্রেণীর ধর্মপ্রাণ মানুষ এর প্রতিবাদ জানিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে সরকার বলছে, প্রস্তাবিত আইনে ইসলামবিরোধী কিছু নেই। আইন মন্ত্রণালয় থেকে বিবাহ আইন সম্পর্কে ব্যাখ্যা দিয়ে বলা হয়- ‘বিশেষ বিবাহ আইনটি ১৮৭২ সালে প্রণীত হয়েছে। এ আইন এখনো বর্তমান আছে। বর্তমান সরকারের সময় এ আইনের কোনো প্রকার সংশোধন হয়নি। আইনটি অপরিবর্তিত অবস্থায় বহাল আছে।’  

এতে আরও বলা হয়, ‘১৮৭২ সালের এ আইন অনুযায়ী একজন মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি কিংবা অন্য যে কোনো ধর্মের যে কেউ যে কাউকে বিয়ে করতে পারবে। এজন্য পাত্র-পাত্রী কাউকেই ধর্মান্তরিত হতে হবে না। এ ধরনের বিয়ের মাধ্যমে জন্ম নেওয়া সন্তানদের কোনো ধর্মীয় পরিচয় থাকবে না। তারা ১৮ বছর বয়সের পর যে কোনো ধর্ম বেছে নিতে পারবে।’ (দৈনিক আমার দেশ, ১৬ মে ২০১২)  

আইন মন্ত্রণালয়ের ব্যাখ্যার অসারতা

  বক্তব্যটি আসলে একটি স্পষ্ট মিথ্যাচারের নমুনা। কেননা, ১৮৭২ সালের আইনেও মুসলমান কর্তৃক বিধর্মীদের বিয়ে জায়িয বলা হয়নি। ১৮৭২ সালের বিশেষ বিয়ে আইনে বলা হয়েছে, যে ব্যক্তি খ্রিস্টান, ইহুদি, হিন্দু, মুসলিম, পারসি, বৌদ্ধ, শিখ অথবা জৈন কোনো ধর্মই পালন করে না, তারা এ আইনের অধীনে বিয়ে করতে পারে। এ আইনের অধীনে বিয়ে করতে হলে পাত্র-পাত্রীকে ঘোষণা করতে হবে, তারা কোনো ধর্মে বিশ্বাস করে না। ধর্ম ত্যাগের ঘোষণা না করলে বিয়েটি অবৈধ বরং বাতিল হবে। তবে বিয়েটি যদি হিন্দু, বৌদ্ধ, শিখ ও জৈনদের মধ্যে সম্পাদন করা হয় তাহলে তারা নিজ নিজ ধর্ম অনুসরণ করতে পারবে।  

নিচে ১৮৭২ সালে প্রণীত স্পেশাল ম্যারিজ এ্যাক্ট বা বিশেষ বিবাহ আইনটি হুবহু তুলে ধরা হলো :

THE SPECIAL MARRIAGE ACT, 1872 (ACT NO. III OF 1872). [18th July, 1872] Local extent

1. This Act extends to the whole of [Bangladesh]. An Act to provide a form of Marriage in certain cases. Preamble WHEREAS it is expedient to provide a form of marriage for persons who do not profess the Christian, Jewish, Hindu, Muslim, Parsi, Buddhist, Sikh or Jaina religion, and for persons who profess the Hindu, Buddhist, Sikh or Jaina religion and to legalize certain marriages the validity of which is doubtful; It is hereby enacted as follows:– Conditions upon which marriages under Act may be celebrated :

2. Marriages may be celebrated under this Act between persons neither of whom professes the Christian or the Jewish, or the Hindu or the Muslim or the Parsi or the Buddhist, or the Sikh or the Jaina religion, or between persons each of whom professes one or other of the following religions, that is to say, the Hindu, Buddhist, Sikh or Jaina religion upon the following conditions:–

(1) neither party must, at the time of the marriage, have a husband or wife living:

(2) the man must have completed his age of eighteen years, and the woman her age of fourteen years, according to the Gregorian calendar:

(3) each party must, if he or she has not completed the age of twenty-one years, have obtained the consent of his or her father or guardian to the marriage:

(4) the parties must not be related to each other in any degree of consanguinity or affinity which would, according to any law to which either of them is subject, render a marriage between them illegal.

1st Proviso- No such law or custom, other than one relating to consanguinity or affinity, shall prevent them from marrying.

2nd Proviso- No law or custom as to consanguinity shall prevent them from marrying, unless a relationship can be traced between the parties through some common ancestor, who stands to each of them in a nearer relationship than that of great-great-grand-father or great-great-grand-mother, or unless one of the parties is the lineal ancestor, or the brother or sister of some lineal ancestor, of the other.  

আইনের ধারাগুলো পড়লেই বুঝা যায়, বর্তমানে শুভঙ্করের ফাঁকি দেওয়ার চেষ্টা করা হয়েছে। ব্রিটিশ প্রণীত এই আইনটিকে বলা হয়েছে ‘বিশেষ বিবাহ আইন’। পক্ষান্তরে সরকার যে আইনটি করতে যাচ্ছে তা মূলত তো ‘আন্তধর্ম বিয়ে আইন’। বিশেষ আর আন্তধর্ম বিয়ের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। বিশেষ বিবাহ আইন হলো, স্বধর্মত্যাগীদের জন্য এক বিশেষ ব্যবস্থা। পক্ষান্তরে আন্তধর্ম বিয়ে হলো, এক ধর্মের লোকের সঙ্গে আরেক ধর্মাবলম্বীর বিয়ে।  

সুতরাং ব্রিটিশ আমলে খ্রিস্টান সরকারও কিন্তু সরাসরি কুরআন-সুন্নাহর সঙ্গে সংঘর্ষ বাঁধাতে যায়নি। অতএব কুরআন-সুন্নাহবিরোধী কোনো আইন না করার প্রতিশ্রুতি দিয়ে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের ভোটে নির্বাচিত মুসলিম সরকারকে বিষয়টি গভীরভাবে ভেবে দেখতে হবে।  

যারা এমন বিয়ের বাঁধনে জড়াতে চান তাদের উদ্দেশে বলি, সমাজ ও ধর্মের বিরুদ্ধে বিদ্রোহ করেই যদি বিয়ে করতে হয় তবে এ সম্পর্কে জড়ানোর কী দরকার? যারা সরাসরি আল্লাহর বাণীকে অবজ্ঞা করে তাদের কাছে যিনা-ব্যভিচার তো কোনো ব্যাপারই না। এ দিয়েই তো তাদের কাজ চলার কথা। সামাজিক ও আইনগত দায়বদ্ধতায় আনতেই কি তবে তাদের বিয়ের বৈধতা প্রয়োজন? উত্তর হ্যাঁ হলে প্রশ্ন, যারা ধর্মীয় ও সামাজিক রীতি-নীতির তোয়াক্কা করে না তাদের সামাজিক বৈধতা দিতে রাষ্ট্রের এত দায় কেন?  

এটি আসলে প্রবঞ্চনামূলক জবাব। তা না হলে হঠাৎ করে দু’জন কাজী নিয়োগ দিয়ে কেন বলা হবে, সারাদেশেও প্রয়োজন হলে এ ধরনের কাজী নিয়োগ হবে। যেখানে বছরে দু’চারজন নিজ ধর্ম ছেড়ে অন্য ধর্ম গ্রহণ করে বিয়েশাদি করছে সেখানে কয়জন কাজী লাগে? তাছাড়া ১৮৭২ সনের ব্রিটিশ আইনই আমাদের রাখার দরকার কী? প্রতিনিয়ত সব কিছু উল্টাতে পারলে ওই আইন নিয়ে কেন মাথা ব্যথা?  

অতএব সরকার ও দেশের সর্বশ্রেণীর মুসলিম ভাই-বোনের প্রতি অনুরোধ থাকবে, আপনারা না জেনে না বুঝে পবিত্র কুরআনের বিরুদ্ধে অবস্থান নেবেন না। পবিত্র কুরআনের বিরুদ্ধে অবস্থান নিলে তা-ই হবে আমাদের ধ্বংসের জন্য যথেষ্ট। সর্বশক্তিমান আল্লাহই একমাত্র আমাদের ভরসাস্থল; কেবল তিনিই যাবতীয় প্রতিকূলতা থেকে এই দেশ ও জাতিকে রক্ষা করতে পারেন।
(সংগৃহীত)

ইসলামের দৃষ্টিতে যৌনতা সম্পর্কিত ৪০ টি প্রশ্নোত্তর

নিম্নে ইসলামে যৌনতা সর্ম্পকিত কিছু প্রশ্নোত্তর তুলে ধরা হলোঃ
প্রশ্নোত্তরগুলো পূর্বে প্রকাশিত বিভিন্ন গুরুত্বপূর্ণ সূত্র থেকে নেয়া যে সূত্রগুলো নীচে উল্লেখ করা হয়েছে। কারো মনে কোন প্রশ্নের উদ্রেক হলে অনুগ্রহ করে সোর্সগুলো দেখবেন। এখানে কোন প্রশ্নের যথার্থ উত্তর না থাকলে কমেন্ট করে সংশোধনী দেয়ার অনুরোধ থাকল।

১. আমি স্ত্রীর সাথে সঙ্গম করতে গেলে কী সামনের দিক থেকেই করতে পারবো? পিছন দিক থেকে করা যাবে?
– আপনি সামনে এবং পিছনে উভয় দিক থেকেই সঙ্গম করতে পারবেন। তবে সঙ্গম অবশ্যই যোনীপথ দিয়ে করতে হবে।
২. আমি শুনেছি পায়ূপথে সঙ্গম করা হারাম। কথাটা কি সত্যি?
– হ্যাঁ, এটি সত্যি। মহানবী (সঃ) পায়ূপথে সঙ্গম করা হারাম করেছেন।
৩. আমার স্বামী প্রায়ই আমার সাথে জোর করে সঙ্গম করে। কিন্তু তখন আমার সঙ্গম করার ইচ্ছা থাকে না। এক্ষেত্রে কী করণীয়?
– এক্ষেত্রে করণীয় যে, আপনি আপনার স্বামীকে বোঝান যে, আপনার ইচ্ছা না থাকলে তখন তার বিরত থাকাই উত্তম। কারণ, এতে দুজনই সঙ্গমের পূর্ণ আনন্দ লাভে ব্যর্থ হয়। তখন সেই সঙ্গমটা একপক্ষীয় হয়ে যায়।
৪. আমার স্বামী প্রায়ই আমাকে তার পুরুষাঙ্গ চুষতে বলে এবং আমার যোনী চুষতে চায়। কিন্তু আমার চুষতে ইচ্ছা করে না এবং আমারটাও চুষতে দেই না। খুব ঘৃণা লাগে। যদি গোপনাঙ্গ চোষা হয় তাহলে এতে কোন পাপ হবে কী?
– ইসলামে গোপনাঙ্গ চোষণ সম্পর্কে হাদিসে কোন সঠিক ব্যাখ্যা না থাকার ফলে এ আচরণকে হারামও বলা যাবে না, আবার হালাল ও বলা যাবে না। সুতরাং গোপনাঙ্গ চোষণের ব্যাপারটি সম্পূর্ণ আপনাদের ওপর।
৫. আমার হস্তমৈথুন করার অভ্যাস আছে। এটা কী পাপ?
– ইসলামে হস্তমৈথুন সম্পর্কে হাদিসে কোন সঠিক ব্যাখ্যা নেই যে এটি হারাম নাকি হালাল। তবে যদি আপনি এটাকে পাপ মনে করে থাকেন তাহলে ধীরে ধীরে হস্তমৈথুনের অভ্যাসটি ত্যাগ করতে পারেন।
৬. ইসলামে একজন পুরুষ দুজন নারীকে একসাথে নিয়ে সঙ্গম করতে পারবে কিনা?
– যেহেতু ইসলামে একই লিঙ্গের দুজন ব্যক্তি একে অপরের গোপনাঙ্গ দেখতে পারবে না, সেক্ষেত্রে এ ধরণের সঙ্গমকে না বলাই ভালো।
৭. আমি এবং আমার স্ত্রী কী একসাথে গোসল করতে পারবো? এটা কি জায়েজ?
– হ্যাঁ, অবশ্যই পারবেন এবং এটি জায়েজ।
৮. আমি শুনেছি যে ইসলামে একে অপরের গোপনাঙ্গ দেখা নিষেধ। কিন্তু আমার স্বামী আমার গোপনাঙ্গের দিকে তাকিয়ে সঙ্গম করে। এতে কী কোন সমস্যা হবে?
– স্বামী-স্ত্রী একে অপরের গোপনাঙ্গ দেখতে পারবে। এতে কোন বাঁধা নেই, অর্থাৎ স্বামী-স্ত্রীর মাঝে কোন পর্দা নেই। তবে স্ত্রীর গোপনাঙ্গের দিকে তাকিয়ে সঙ্গম করলে পুরুষের চোখের জ্যোতি কমে যায়।
৯. নিজেদের দাম্পত্য জীবন নিয়ে অন্যদের সাথে খোলামেলা আচরণ করা কি ঠিক?
– না। এটি মোটেই ঠিক নয়। নিজেদের দাম্পত্য জীবনের কথা অন্যজনদের না বলাই ভালো। তবে চিকিৎসার প্রয়োজনে ডাক্তারের কাছে নিজেদের দাম্পত্য জীবনের কথা বলতে পারেন।
১০. সঙ্গম করার পূর্বে কী শৃঙ্গার (ফোরপ্লে) করা জরুরী?
– হ্যাঁ। কারণ পুরুষদের যৌনইচ্ছা হঠাৎ করে আসে আবার হঠাৎ করে চলে যায় কিন্তু নারীদের যৌনইচ্ছা আস্তে আস্তে করে আসে আবার আস্তে আস্তে করে যায়। তাই সঙ্গমের পূর্বে শৃঙ্গার করা জরুরী।
১১. সঙ্গম শেষে কী নারীদের গোসল করা জরুরী?
– হ্যাঁ। শুধু নারীদেরই নয়, পুরুষদেরও গোসল করে পবিত্র হয়ে নেয়া জরুরী।
১২. কনডম ব্যবহার করে কী জন্মনিয়ন্ত্রণ করা যাবে?
– যেহেতু মহানবীর যুগে কনডম আবিষ্কার হয়নি, তাই সেসময়ের আরবের লোকরা আল-আযল পদ্বতি ব্যবহার করতো, অর্থাৎ বীর্যপাত হওয়ার আগে যোনীপথ থেকে পুরুষাঙ্গ বের করে বীর্যপাত করতো। তবে যে আত্না আসার, সেটা আসবেই। তা যতই জন্মনিয়ন্ত্রণ পদ্বতি অবলম্বন করা হোক না কেন। তাই কনডম ব্যবহার করে জন্মনিয়ন্ত্রণ করা আর না করা সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার।
১৩. আমার মাসিকের সময় আমার স্বামী প্রায়ই পায়ূপথে সঙ্গম করতে চায়। কিন্তু আমি বাঁধা দেই। আমি জানি যে, মাসিকের সময় এবং পায়ূপথে সঙ্গম করা হারাম। তবে স্বামী-স্ত্রীর জন্য এ আইন শিথিল কিনা?
– না। সঙ্গমের ক্ষেত্রে এ দুটো বিষয় কখনোই শিথিল নয়। এ দুটি বিষয় সম্পর্কে ইসলামে কঠোরভাবে নিষেধ করা হয়েছে।
১৪. স্বামী-স্ত্রী কি একে অপরের শরীরের বিভিন্ন অংশ স্পর্শ করতে পারবে?
– হ্যাঁ। এতে কোন সমস্যা নেই।
১৫. ইসলামে সঙ্গমের জন্য কি কোন নির্দিষ্ট আসন রয়েছে?
– না। আপনি যেভাবে ইচ্ছা বা যে আসনে সঙ্গম করলে আপনাদের সুবিধা হয় সেসব আসন অবলম্বন করতে পারেন।
১৬. যেহেতু মাসিকের সময় সঙ্গম নিষেধ, সেক্ষেত্রে কী শৃঙ্গার করা যাবে?
– চাইলে শৃঙ্গার করতে পারেন, তবে তা চুম্বন, স্তন চোষা এবং টিপ দেয়ার মধ্যেই সীমাবদ্ব রাখবেন।
১৭. আমার স্বামী আমার স্তনের বোঁটা চুষে এবং স্তন টিপে। এটা কী জায়েজ?
– হ্যাঁ। এটি অবশ্যই জায়েজ। তাছাড়া স্তন টিপলে প্রাকৃতিকভাবেই আপনার স্তন বড় হবে।
১৮. আমি কী আমার স্ত্রীর স্তনের দুধ খেতে পারবো? এটি কী জায়েজ?
– না। এটি জায়েজ নয়। যদি আপনি ইচ্ছা করে খান, তাহলে আপনার স্ত্রী আপনার জন্য হারাম হয়ে যাবে। তাছাড়া স্তনের দুধ শুধুমাত্র সন্তানের জন্য, স্বামীর জন্য নয়।
১৯. সঙ্গমের সময় শরীরে কী একটু হলেও কাপড় রাখা উচিত?
– এটি রাখলে ভালো। তবে চাইলে পুরোপুরি উলঙ্গ হয়েও সঙ্গম করতে পারেন। সেটা আপনাদের ব্যাপার।
২০. স্বামী-স্ত্রী কী উলঙ্গ হয়ে বিছানায় শয়ন করতে পারবে?
– হ্যাঁ। এতে কোন সমস্যা নেই।
২১. বিছানা ছাড়া কী অন্য যে কোন স্থানে সঙ্গম করা যাবে?
– হ্যাঁ। তবে স্থানটি নির্জন হতে হবে এবং আপনাদের সঙ্গমের দৃশ্য যেন অন্যের দৃষ্টিগোচর না হয় সেদিকে খেয়াল রাখতে হবে এবং স্থানটি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে।
২২. রোযা রাখা অবস্থায় কী সঙ্গম করা যাবে?
– না। এটি রোযা ভঙ্গের অন্যতম কারণ। যদি ভূলবশত রোযা রাখা অবস্থায় সঙ্গমে লিপ্ত হয়ে পড়েন, তাহলে তা মনে পড়া মাত্রই দুজনে পৃথক হয়ে যাবেন। এরজন্য কোন কাজ্বা কাফফারার প্রয়োজন নেই।
Maqbul Hossain নামক একজন সম্মানিত পাঠক জানিয়েছেন 22. সমাধান-ফরজ রোযা অবস্থায় যদি সঙ্গম হয়ে যায় এবং আপনারা সঙ্গম করার পর যদি আপনাদের রোযা থাকার কথা মনে পড়ে তাহলে শুধুমাত্র ফরয রোজার কাজ্বা করতে হবে। কোন কাফফারা দিতে হবে না। আর যদি আপনারা রোযার কথা জানা সত্বেও যৌন উত্তেজনা নিয়ন্ত্রণে রাখতে না পারার কারণে সঙ্গম করে ফেলেন তবে ফরজ রোজার ক্ষেত্রে কাযা এবং কাফফারা দুটোরই করতে হবে।
২৩. আমি জানি যে, সন্তান জন্মের পরবর্তী ৪০ দিন পর্যন্ত সঙ্গম জায়েজ নয়। এটা কী সত্যি?
– হ্যাঁ। কারণ সন্তান জন্মের পরবর্তী ৪০ দিন পর্যন্ত রক্তক্ষরণ হয়ে থাকে। তাই এ সময়ে সঙ্গম জায়েজ নয়।
২৪. হজ্জ বা উমরাহ পালনের উদ্দেশ্যে পবিত্র মক্কা নগরীতে অবস্থানকালে কী সঙ্গম করা যাবে?
– না। এটি জায়েজ নয়। কারণ ইহরাম অবস্থায় সঙ্গম করলে হজ্জ বা উমরাহ বাতিল হয়ে যাবে। তাছাড়া হজ্জ বা উমরাহ একটি ইবাদত এবং এটি ইসলামের পাচঁটি স্তম্ভের মধ্যে একটি।
২৫. ইসলাম কী সমকামী সমর্থন করে?
– না। কারণ, সমকামী পৃথিবীতে চলমান বংশবৃদ্বির ধারাকে রোধ করে।
২৬. ইসলামে কী গর্ভপাত করা হারাম?
– হ্যাঁ। তবে যদি এমন অবস্থার সৃষ্টি হয় যে, সন্তানকে বাচাঁতে গেলে মায়ের মৃত্যু হবে, তাহলে সেক্ষেত্রে গর্ভপাত করা জায়েজ।
২৭. স্বামী-স্ত্রী কী একে অপরের গোপনাঙ্গের লোম কাটতে পারবে?
– হ্যাঁ। এতে কোন সমস্যা নেই।
২৮. রোযা রাখা অবস্থায় আমি কী আমার স্ত্রীকে চুম্বন করতে বা জড়িয়ে ধরতে পারবো?
– যদি স্ত্রীকে চুম্বন করলে বা জড়িয়ে ধরলে যদি আপনার সঙ্গমের ইচ্ছা জেগে ওঠে বা যদি এ দুটি কাজ করার ফলে আপনার বীর্যপাত হয়, তবে তা আপনার জন্য প্রযোজ্য নয়। যদি আপনি এ দুটি কাজ করার পরও নিজেকে সংযত রাখতে পারেন তবে এটি আপনার জন্য প্রযোজ্য।
২৯. সঙ্গমকালে কী সেক্সটয় ব্যবহার করা যাবে?
– করা যায়, তবে না করাই ভালো। প্রয়োজনে সেক্সটয়ের বিকল্প হিসেবে হাত ব্যবহার করতে পারেন।

৩০. সঙ্গম করার জন্য কি নির্দিষ্ট কোন সময় রয়েছে?
– না। আপনি যখন ইচ্ছা তখনই সঙ্গম করতে পারেন। তবে মধ্যরাতকে সঙ্গমের জন্য আদর্শ সময় হিসেবে বেছে নেন অধিকাংশ দম্পতি।
৩১. হিল্লা বিবাহ কী ইসলাম সমর্থিত?
– না। হিল্লা বিবাহ হারাম। এটি মূলত কোনো বিয়েই নয় বরং হিল্লা স্বামীর সাথে বিয়ে ও সঙ্গম করাও হারাম।
৩২. একই দিনে কী একাধিক স্ত্রীর সাথে সঙ্গম করা যাবে?
– না। কোন স্ত্রীর সাথে যেদিন সঙ্গমের দিন থাকবে সেদিন অন্য আর এক স্ত্রীর সাথে সঙ্গম করা যাবে না।
৩৩. নারীদের কী খৎনা করা জরুরী?
– নারীদের খৎনা করা কোন আবশ্যকীয় বিষয় নয়। পুরুষদের খৎনা করা সুন্নত। কিন্তু মহিলাদের খৎনা করা সুন্নত বা জরুরী কিছু নয়। এছাড়া হাদীস ব্যাখ্যাকারীগণও নারীদের খৎনাকে সুন্নত বা জরুরী সাব্যস্ত করেননি। তবে নারীদের খৎনা করতে বাধ্য করা জায়েজ নয়।
৩৪. একই দিনে কী স্ত্রীর সাথে একাধিকবার সঙ্গম করা যাবে?
– করা যাবে। যদি একই সময়ের মধ্যে একাধিকবার সঙ্গম করা হয় তাহলে সঙ্গম শেষে একবার গোসলই যথেষ্ট। আর যদি ভিন্ন ভিন্ন সময়ে করা হয় তবে আলাদাভাবে গোসল করতে হবে। তবে আদর্শ হলো সপ্তাহে ২/৩ বার সঙ্গম করা।
৩৫. মুতা বিবাহ কী শুধুমাত্র শিয়া ইসলামের প্রচলিত?
– হ্যাঁ। এটি একসময় সুন্নি ইসলামে প্রচলিত থাকলেও প্রথমে মহানবী (সঃ) এবং পরবর্তীতে হযরত ওমর (রা) এটি নিষিদ্ব করেন। তবে শিয়া ইসলামে আজো মুতা বিবাহ প্রচলিত রয়েছে।
৩৬. গর্ভাবস্থায় কী সঙ্গম করা যাবে?
– যদি গর্ভাবস্থায় ভ্রণের কোন প্রকার ক্ষতি হবার আশঙ্কা না থাকে তাহলে তা খুবই সতর্কতার সাথে করা যাবে।
৩৭. স্ত্রীদের সঙ্গমবিহীন থাকার সাধারণ ধৈর্য সীমা কত মাস?
– সাধারণত চার মাস। তবে পর্যাপ্ত কারণ ছাড়া এর বেশী সময় স্ত্রীদের সঙ্গম ছাড়া কাটানো ঠিক নয়।
৩৮. পুরুষাঙ্গ যোনীপথে প্রবেশ করানোর পর যদি বীর্যপাত না হয় তাহলে কী গোসল করতে হবে?
– হ্যাঁ। এটি ফরয। এছাড়া যদি পুরুষাঙ্গ যোনীপথে প্রবেশ না করেও অন্য উপায়ে (যেমনঃ হস্তমৈথুন) বীর্যপাত করা হয় তবুও গোসল করা ফরয।
৩৯. স্বামীর সাথে আমার সঙ্গম শেষ হওয়ার পরপরই আমার মাসিক শুরু হয়ে গেছে। এমন অবস্থায় কী গোসল জরুরী?
– না। এমন অবস্থায় গোসল জরুরী নয়। একেবারে মাসিক বন্ধ হবার পরই গোসল করে পবিত্র হতে হবে।
৪০. নগ্ন অবস্থায় স্বামী-স্ত্রী আলিঙ্গন করলে যদি বীর্যপাত না হয়ে মযী বের হয় তাহলে কী গোসল করা ফরয?
– না। এক্ষেত্রে গোসল ফরয নয়। পুরুষাঙ্গ ধুয়ে ওযূ করলেই যথেষ্ট।
2 comments

প্রেম করলে দেহ দিতে হয় কেন?

বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি প্রেম করলে শারীরিক সম্পর্ক তৈরি করতে হয়। এমনকি মেয়েদের জোর করেও করতে হয়। তাই জানতে চাই প্রেম করলে দেহ দিতে হয় কেন?
জনৈক পাঠক বললেন ,”চরিত্রহীন হলে দেহ দিতে হয় , দেহ পেতে হয় কিন্তু ভালো মানুষের প্রেম ভালবাসায় দেহ নেয়াদেয়া করতে হয়না।” কি যে বলব
বাংলার নবাব নামের এক ফেসবুক পাঠক বলেন, একটি ছেলে ও একটি মেয়ে যখন গোপনে মিলিত হয় এমন কি মোবাইলে একান্তে আলাপের সময় তখন  শয়তান তৃতীয় পক্ষহিসেবে তাদের কু মন্ত্রনা দেয় আর সুজোগ পেলে তারা মিলিত হবেই অতএব দূরে থাকাই ভাল।
ফয়সাল এম পল্লব বলেন, প্রেম করলেই দেহ দিতে হয় এটা একধরনের মিথ্যা কথা। আবার দেহ লেনদেন হয়না এটাও মিথ্যা কথা। তবে ছেলে-মেয়ে উভয়ই আন্তরিক ও বিশ্বাসী হলে দেহ দান খারাপ কিছু নয়। এ বিষয়ে বলা চলে ছেলেদের চেয়ে মেয়েরাই উৎসাহী বেশি। অথবা মেয়েদের ছলা-কলায় ছেলেরাই উৎসাহী হয়ে ওঠে বেশি।
মুন্নাফ আলী বলেছেন, চরিত্রহীন হলে দেহ দিতে হয় , দেহ পেতে হয় কিন্তু ভালো মানুষের প্রেম ভালবাসায় দেহ নেয়াদেয়া করতে হয়না। ভালো প্রেমিক প্রেমিকারা বিয়ে সন্তান বাবা মা সমাজ এসব নিয়ে ভাবে দেহ নিয়ে নয়।
উত্তরদাতা বললেন, না, আপনার করা প্রশ্নটি পুরোপুরি সত্য না। প্রেম করলেই যে দেহ দিতে হয় অর্থাৎ শারীরিক সম্পর্কে জড়াতে হয় তা না। ইসলাম ধর্মে বিয়ের আগে প্রেম করাই নিষিদ্ধ।
শারীরিক মিলন মূলত এক ধরনের জৈবিক চাহিদা যা সবার মাঝেই সুপ্ত অবস্থায় থাকে। তাই বলে প্রেম করলেই সবাই বিয়ের আগেই এই শারীরিক চাহিদায় লিপ্ত হয় তা নয়। অনেকে হয়, অনেকে বৈধতার কথা চিন্তা করে হন না। আর প্রেম আসলে একটা পবিত্র জিনিস। একে এভাবে অপবিত্র করা উচিত না।
0 comments

তোমাদের আশ্রয়স্থল দোযখ


আল্লাহ্ তা’য়ালা মানবজাতিকে যেমন কৃতকর্ম সম্পর্কে প্রশ্ন করবেন, তেমনি জ্বিনজাতিকেও জিজ্ঞেস করবেন। এ সম্পর্কে কোরআন পাকে ইরশাদ করা হয়েছে- আর সেদিন আল্লাহ্ তা’য়ালা সমস্ত সৃষ্টজীবকে একত্রিত করবেন (জ্বিন জাতীয় শয়তানদের তিরস্কারস্বরূপ বলা হবে) হে জ্বিন সম্প্রদায়! তোমরা মানুষের ব্যাপারে (তাদেরকে পথভ্রষ্ট করার জন্য) ব্যাপকভাবে অংশগ্রহণ করেছ এবং তাদেরকে যথেষ্ট প্ররোচিত করেছ। (সূরা আনআম, আয়াত : ১২৮)

দুনিয়াতে যারা ভূতের পূজা করে তারা প্রকৃতপক্ষে শয়তান জ্বিনদেরই পূজা করে। জাহেলিয়াতের জামানায় প্রথা ছিল, কোনো বিপদের সময় জ্বিনদের কাছে সাহায্য প্রার্থনা করা হতো। রোজ হাশরে যখন জ্বিন এবং তাদের পূজারীদের প্রশ্ন করা হবে, তখন মুশরিকগণ বলবে, হে আমাদের রব! আমরা একে অন্যের কাছ থেকে ফল ভোগ করছিলাম। আল্লাহ্ তা’য়ালা বলবেন, তোমাদের আশ্রয়স্থল দোযখ, সেখানে সর্বদা থাকতে হবে।

 এ সম্পর্কে আল্লাহ্ তা’য়ালা কোরআন পাকে ইরশাদ করেন- ‘হে জ্বিন ও মানব সম্প্রদায়! তোমাদের কাছে কি তোমাদেরই মধ্য থেকে নবী আসেননি? তাঁরা তোমাদের কাছে আমার নির্দেশাবলী বর্ণনা করতেন এবং তোমাদেরকে আজকের দিনের সংবাদ দান করতেন। তারা সবাই নিবেদন করবে, আমরা নিজেদের অন্যায়ের স্বীকারোক্তি করছি। আর তাদেরকে পার্থিব জীবন ভ্রমের মধ্যে ফেলে রেখেছে এবং স্বীকার করবে যে, তারা কাফের ছিল।’ (সূরা আনআম, আয়াত : ১৩০)
 এ আয়াত দ্বারা পরিষ্কার বুঝা যায়, মানুষ এবং জ্বিন জাতিকে একত্রে জিজ্ঞেস করা হবে যে, তোমাদের কাছে কোনো নবী এসেছিলেন কি? প্রশ্নের উত্তরে তারা স্বীকার করবে, হ্যাঁ, এসেছিলেন কিন্তু আমরাই তাঁদের উপদেশ শুনিনি।
 
Helped By : WWW.KASPERWINDOW.TK | KasperWindowTemplate | Download This Template
Copyright © 2011. আমার কথা ঘর - All Rights Reserved
Template Created by Aehtasham Aumee Published by KasperWindow
Proudly powered by Blogger