Featured Post Today
print this page
Latest Post
ইন্টারনেট লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ইন্টারনেট লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

গ্রামীণফোনের সকল সিমের (বন্ধ ও সচল) লোভনীয় ইন্টারনেট অফার।


# ২০ টাকায় ২০০০ এমবি
এই অফারটা গ্রামীণফোনের নতুন একটা অফার।এই অফারটি তারাই পাবেন,যারা দারুন অফার থেকে ম্যাসেজ পেয়েছেন তারা।তবে যারা ম্যাসেজ পাননি,তারাও ট্রাই করে দেখতে পারেন। এতে আপনি ২০ টাকায় পাবেন মোট ২০০০ মেগাবাইট ইন্টারনেট। Active করতে ডায়াল করুন *৫০০০*৭৬# এই ২০০০ Mb এর মেয়াদ ৭ দিন। এটা রাত ১২.০০-সকাল ১০.০০টা পর্যন্ত।

# ৪৪ টাকায় ৮ জিবি
এটা গ্রামীনফোন বন্ধ সিমের অফার। এটা আপনার ৯০ দিন বন্ধ থাকা সিমের জন্য প্রযোজ্য।আপনার বন্ধ সিম এই অফারের আওতায় আছে কিনা তা জানতে আপনার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন BHK 017xxxxxxxxxxx আর পাঠিয়ে দিন 9999 নাম্বারে। (BHK স্পেস আপনার নাম্বার) যদি আপনার সিম ঐ অফারের আওতায় থাকে তবে আপনাকে মেসের মাধ্যমে জানানো হবে।তখন আপনি *১১১*৯০# ডায়াল করে ১১ টাকায় ২ জিবি করে মোট ৪ বার নিতে পারবেন।এটার মেয়াদ থাকবে ১৫ দিন পরে আপনি চাইলে মেয়াদ বাড়াতে পারবেন।


# ৯ টাকায় ১ জিবি
এটা গ্রামীনফোন সিমের যারা নিজেদের সিম বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিষ্ট্রেশন করবে তাদের জন্য। আপনার জিপি সিমটি বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিষ্ট্রেশন করে আপনার জিপি সিমে ১১ টাকা রেখে ডায়াল করুন *৫০০০*৯৯# এটার মেয়াদ থাকবে ৭ দিন ব্যবহার করতে পারবেন রাত ২.০০ টা থেকে দুপুর ১২.০০ টা পর্যন্ত।


# ৬৪ টাকায় ১ জিবি
এটা গ্রামীনফোনের সকল সিমের জন্য।এই অফারটি নিতে ডায়াল করুন *৫০০০*১৯২# এটার মেয়াদ থাকবে ৫ দিন।


# ৫০ এমবি ইন্টারেট একদম ফ্রী
এটা যারা গ্রামীনফোন সিমের একটা অফার। যারা গত ৬ ডিসেম্বর এর পর থেকে ১৫০ কেবির উপর ইন্টারনেট ব্যবহার করেননি তারা এই অফারটি পাবেন। অফার টি Active করতে আপনার ৬ ডিসেম্বর ২০১৫ইং এরপর থেকে ইন্টারনেট ব্যবহার সিম থেকে ডায়াল করুন *৫০০০*১১৩#


# ৭০ এমবি ইন্টারনেট
এটা গ্রামীনফোন সিমের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য একটা অফার। এতে আপনি পাবেন ৫০ এমবি ইন্টারনেট। এর জন্য আপনাকে নিচের Flexiplan অ্যাপটি ইন্সটল করতে হবে।অ্যাপটি ডাউনলোড করে সাইন আপ করলেই পাবেন পুরো ৫০ এমবি। Flexiplan এ কোন কিছু কেনার পর সেটা Facebook শেয়ার করলেই পেয়ে যাবেন ২০ mb। প্রতিবার শেয়ারে পাবেন ২০ mb করে।ডাউনলোড করুন।


# ২০ এমবি ইন্টারনেট
এটা গ্রামীনফোন সিমের সকল ব্যবহারকারীদের জন্য সাপ্তাহিক একটা অফার। প্রতি সপ্তাহে একবার নেয়া যাবে অফারটি। Active করতে ডায়াল করুন *৫০০০*১৬৮#


# ২০ এমবি ইন্টারনেট
এটা গ্রামীনফোন সিমের সকল ব্যবহারকারীদের জন্য। অফারটি Active করতে ডায়াল করুন *৫০০০*১৩৮# (কোন ভ্যাট লাগবেনা)।

সকল মেগাবাইটের মেয়াদ জানতে এবং একাউন্ট চেক কররতে ডায়াল করুন- *১২১*১*২#
সকল অফার প্যাকেজের জন্য ভ্যাট ও এসডি যুক্ত থাকবে। 

বিঃদ্রঃ-  কেউ কোন অফার নিয়ে সমস্যায় পড়েন তবে লেখক দায়ী হবেনা। কারণ অফার নিয়মিত পরিবর্তনশীল। ধন্যবাদ।
0 comments

গুগ‌ল ব্যবহারকারী হলে অাপ‌নি এই ৯টি লিংক অবশ্যই সেভ করে রাখুন



১। গুগলে সংরক্ষিত আপনার সব তথ্য সহজেই ডাউনলোড করতে পারেন। আপনার ফটো, যোগাযোগের ঠিকানা, জিমেলের মেসেজ, ইউটিউব ভিডিও সবকিছুই ডাউনলোড করতে পারেন এখান থেকেঃ https://www.google.com/takeout

২। এক জন ব্যক্তি যে সকল ওয়েবসাইট ভিজিট করে সেই সব ওয়েবসাইট ও অন্যান্য বিষয়ের উপরে নির্ভর করে গুগল প্রত্যেকের জন্য একটি প্রোফাইল তৈরি করে। আপনার আগ্রহের বিষয়, বয়স, জেন্ডার ইত্যাদির সাথে সঙ্গতি রেখে বিভিন্ন বিজ্ঞাপন দেখায় গুগল।
https://www.google.com/ads/preferences

৩। গুগল ক্রোম ব্যবহার করে বিভিন্ন ওয়েবসাইটে নির্দিষ্ট ইউজার নেম ও পাসওয়ার্ড ব্যবহার করা হয়। গুগলের নিদির্ষ্ট ওয়েবসাইট রয়েছে যেখানে সেই সব পাসওয়ার্ড ও ইউজারনেম সংরক্ষিত থাকে। https://passwords.google.com

৪। আপনার ওয়েবসাইটের কন্টেন্ট কেউ কপি করেছে?। তারা যদি গুগলের কোনও পরিষেবা গ্রহণ করে তাহলে আপনি তাদের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারেন। অভিযোগের প্রেক্ষিতে গুগল সেই ওয়েবসাইটের নির্দিষ্ট বিষয়টি সার্চ রেজাল্ট থেকে মুছে দেবে। https://support.google.com/legal

৫। কারো অ্যান্ড্রয়েডে ডিভাইসে যদি লোকেশন সার্ভিস অন থাকে তাহলে তিনি এই মুহূর্তে কোথায় আছেন কিংবা কত বেগে অন্য কোথাও যাচ্ছেন তা গুগল ম্যাপের সাহায্যে খুঁজে বের করা যায়। শুধু এখনকার নয়, অতীতের তথ্যও দেখা যাবে। https://maps.google.com/locationhistory

৬। গুগল কিংবা ইউটিউব আপনার প্রতিটি সার্চ সংক্রান্ত তথ্য সংরক্ষণ করে। আপনি কোন ওয়েবসাইটে ক্লিক করেছেন, কোন ভিডিও দেখেছেন সবই জমা খাকে গুগলের কাছে। এমনকি আপনি যদি অডিও ক্লিপ দিয়ে সার্চ করেন তারও হদিস পাওয়া যাবে নিচের তিনটি লিংক থেকে।
https://history.google.com
https://www.youtube.com/feed/history
https://history.google.com/history/audio


৭। জিমেইল বা ইউটিউবের অ্যাকাউন্ট লগইন করতে গেলে ইউজারনেমের জায়গায় সাধারণত পুরো ইমেল অ্যাড্রেসটি টাইপ করতে হয়। যেমন "bangladesh@gmail.com" লিখতে হয়। তবে এই লিংকটি ব্যবহার করে যেকোনো ইউজারনেম ব্যবহার করা যাবে। অর্থাৎ ইউজারনেমের জায়গায় শুধুমাত্র bangladesh কিংবা অন্যকিছু লিখে পাসওয়ার্ড দিলেও লগইন করতে পারবেন।
https://accounts.google.com/SignUpWithoutGmail

৮। যদি মনে হয় আপনার অ্যাকাউন্টটি অন্য কেউ ব্যবহার করছে তবে আপনি চাইলেই জানতে পারবে আপনার অ্যাকাউন্টে কোন কোন ডিভাইস থেকে, কোন আইপি থেকে লগ ইন করা হয়েছে, তাদের সম্ভাব্য অবস্থান সবই দেখতে পারবেন এখান থেকেঃ
https://security.google.com/settings/security/activity

৯। গুগলের নিয়ম অনুসারে ৯ মাসের মধ্যে কমপক্ষে একবার গুগলে লগইন না করলে আপনার অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় হয়ে যাবে। তবে আপনি চাইলে গুগল আপনাকে আগে থেকে এ ব্যাপারে অ্যালার্ট করবে। নিচের লিংকে গিয়ে আপনার মোবাইল ও ইমেল আইডি লিখুন। নির্দিষ্ট সময়ে আপনার মোবাইল এবং ইমেইলে মেসেজ পাঠাবে গুগল।
https://www.google.com/settings/account/inactivehttps://www.google.com/takeout
0 comments

বাংলা লেখা দেখতে যাদের সমস্যা তাদের জন্য আমার এই টিউন

বাংলা দেখতে সমস্যা হলে:

উইন্ডোজ এক্সপির জন্য :


আপনি কি নিচের মত বাংলা দেখছেন?
১. [] [] [] [] [] [] [] [] [] [] [] [] [ ] [] [] [] []
২. াঅমরা সেোন াবলংা

### যদি আপনি উপরের মত বাংলা দেখেন তাহলে বুঝতে হবে আপনার কম্পিউটারে icomplex নেই।এজন্য এখান থেকেicomplex ডাউনলোড করে সেটআপ করে নিন।

### যদি তারপর ও সমস্যা হয়, তাহলে আপনি এখান থেকে iComplex এর মূল কপি নামিয়ে নিন এবং সেটআপ দিন. রিস্টার্ট দেয়ার পর আশা করি সমস্যা সমাধান হয়ে যাবে.

উইন্ডোজ সেভেন , এইট ও টেন এর জন্য :

পরিষ্কার পরিচ্ছন্ন বাংলা পড়ার জন্য SolaimanLipi ফন্ট্র প্রয়োজন।এজন্য প্রথমে এখানে ক্লিক  করে SolaimanLipi  ডাউনলোড করে আপনার কম্পিউটারে সেটআপ করুন।

উপরের দুই পন্থায় কাজ না হলে নিজেই ফন্ট ইন্সটল করে নিন, প্রথমে নামান সোলায়মানলিপি ফন্ট, এরপর Control panel > Fonts এ গিয়ে Paste করে দিন ফন্ট টি. যদি খুঁজে  না পান, তাহলে C:\WINDOWS\Fonts এ গিয়ে Paste করুন. ব্রাউজার রিস্টার্ট দিন।বাংলা এবার “ঝকঝকে তকতকে” দেখুন।
0 comments

ব্যঙ্গ বা কার্টুন ছবি বানিয়ে আপনার বন্ধুদের চমকে দিন।



ফটোশপ নিয়ে যারা কাজ করেন বা ছবি নিয়ে কাজ করতে যারা ভালবাসেন তাদের জন্য আজকের লেখা। প্রফেশনালী কাজ করতে গিয়ে ক্লাইন্টের চাহিদা অনুযায়ি অনেক সময় কিছু ছবিকে কার্টন বানাতে হয়, আবার কিছু ছবিকে কাটতে হয় । যারা এই কাজগুলো করেন অথবা মজা করার জন্যও ব্যবহার করতে পারেন।

MORONFACE

১. এটি একটি ফান সাইট। এই সাইটে আপনি যে কোনো ছবি এডিড করার পর সহজ পদ্ধতিতে ছবিটিকে বিকৃত করে আনন্দ উপভোগ করতে পারবেন।
http://www.moronface.com/

EASY GRAFFITY TEXT

২. আপনার কি গ্রাফিটি টেক্স বাদে ওয়ালের ছবি চাই ?তাহলে চলে আসুনএই সাইটে, এখানে হাজারো রকমের সুন্দর ডিজাইন রয়েছে যা অত্যান্ত সহজ পদ্ধতিতে প্রয়োগ করে আপনার পছন্দনীয় গ্রাফিটি টেক্সবাদে ওয়ালের ছবি বানিয়ে আপনারবন্ধুদের অবাক করে দিতে পারবেন।
http://www.easygraffititext.com/

BEFUNKY

৩. এই সাইটে আপনি নতুন ও পুরাতন ছবি এডিড করে ছবিতে অতি সহজে কার্টুনের প্রভাবদান করাসহ, পোট্রেট বানানো এবং নানা রকমের শৈলী কার্যে ব্যবহার করতে পারবেন।
http://www.befunky.com/

CLEVERBOT

৪.এই সাইটটিকে আরেক অর্থে নিঃসঙ্গের সঙ্গী বলা যেতে পারে। যদি আপনার কখনও নিজেকে নিঃসঙ্গ বা একাকিত্ব মনে হয় তাহলে বিজ্ঞানের এই মহান আবিষ্কার ক্লেভার্বট সাইটটিতে চলে যান। ক্লেভার্বত এমন একটি ভার্চুয়াল চরিত্র যার সাথে আপনি নিজের উদাস ভাব কাটাতে ইচ্ছানুযায়ী কথাবলা ও কথোপকথন চালিয়ে নিতে পারবেন।
http://www.cleverbot.com/

TUMBLR

৫. জনপ্রিয় সাইডটা ম্ব্লারকে নিয়ে বিস্তারিত লেখার কিছুই নেই। এই সাইডে আপনি সব রকমের ছবি আপলোড করা থেকে শুরু করে বিশ্বের অন্যান্য ইউজারদের সাথে ছবি শেয়ার করা ,অন্যদের অনুসরণ করা, ব্যক্তি স্কোর শেয়ার করা এবং বিশ্বের অন্যান্য মানুষের সাথে পরিচয় এবং আলাপচারিতার মাধ্যমে তাদের জীবন ধারা সম্পর্কে ধারণা লাভ করতে পারবেন।
https://www.tumblr.com/

CAN YOU RUN IT?

৬.আপনি যদি আপনার কম্পিউটারের সাহায্যে খেলাধুলা করেথাকেন, আর সেই খেলাটি আপনার সিস্টেমের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা সেটি জানতে হলে এই সাইটটিতে ভিজিট করুন।
http://cyri.systemrequirementslab.com/CYRI/

LOQUEANDO

৭. লোকেন্ডো একটি উন্নত মানের ভয়েস এমুলেটর।এখানে যেকোনো টেক্স খুবই ভালো মানের শব্দের সাহায্যে সাবলীল ভাষায় শোনানো যায়।
http://www.loquendo.com/en/

RED DODO

৮.আপনার পছন্দের ওয়ালপেপার বানানোর জন্য এই সাইটটি তেহাজারো ডিজাইন সম্পূর্ণ বিনামূল্যে দেয়া আছে।
http://reddodo.com/

Empressr

৯. আপনি এম্প্রেসর এ দেয়া সরঞ্জাম এর সাহায্যে পছন্দ সই ডিজাইন প্রয়োগ করে চমৎকার উপস্থাপনার মাধ্যমে বিভিন্ন ধরনের শৈলী সৃষ্টি করতে পারবেন এবং বিশ্বের অন্যান্যদের সাথে সেটা শেয়ার ও করতে পারবেন।
http://www.empressr.com/Default.aspx

TAAZ

১০. আপনি কি চুল কাটাতে যাচ্ছেন? আপনার চুল কেমন কাটা হবে এবং চুল কাটার পর কেমন দেখাবে সেটা নরসুন্দরের কাছে যাবার আগে এই সাইটের কৃপায় ভার্চুয়ালি দেখে নিতে পারবেন।
http://www.taaz.com/

সবার কাছে ভাল লাগবে আশা করি।
0 comments

জেনে নিন গুগল এ ফাইল খোঁজার কয়েকটি গোপন টিপস। এবার যেকোন ফাইল খুজে বের করুন সহজেই।



অনলাইনে কাজ করবেন, কিন্তু গুগল ব্যবহার করেননা, সেটা হতেই পারেনা। নিয়মিত সবাই গুগলে প্রয়োজনীয় অনেক কিছু সার্চ করি। কিন্তু গুগলের অনেক গুপ্ত টেকনিক না জানা থাকার কারনে আমরা দৈনন্দিন কাজে গুগলের সার্চের উপর ১০০% নির্ভর করতে পারছিনা। আজকে 15টি টিপস দিব। পুরোটুকু পড়ে দেখেনতো, কোন কিছুর জন্য আর অন্য কারও নির্ভর করতে                                                            হবে কিনা আর কোন দিন।                                                                                      

১। পছন্দের গান কিংবা মুভি খুজবেন, টেকনিকটি জেনে নিনঃ

বিভিন্ন ফরম্যাটের গান খুজে বের করা, নির্দিষ্ট বিশেষ কোন গান খোজা, কিংবা গানের পুরো অ্যালবাম খুজে বের করবেন, এ ক্ষেত্রেও গুগলের বিকল্প কেউ আছে কিনা জানা নাই।
পদ্ধতিঃ আপনি জেমসের গান খুজছেন। তাহলে গুগলের সার্চ বক্সে গিয়ে লিখুন, intitle:”index of” (mp3|mp4|avi) James”। যদি বিশেষ কোন গান খুজবেন , ফরমেটটি হবে: “index of” (mp3|mp4|avi) bangladesh james” কোন গানের পুরো অ্যালবাম লাগবে তখন লিখুন “index of” (mp3|mp4|avi) piano james ।  অন্যান্য ক্ষেত্রেও এই টিপস কাজে লাগানো যাবে।

 ২। পিডিএফ ফাইল খুজে বের করুনঃ

বিভিন্ন কাজে পিডিএফ ফাইল খুজে বের করার প্রয়োজন হয়। এই কাজটিও গুগল অত্যন্ত ভালভাবেই করে দেয়।
পদ্ধতিঃ যে সম্পর্কিত পিডিএফ খুজতে চাচ্ছেন, সেটি লিখে fileType:pdf লিখতে হবে। যেমন: seo fileType:pdf

 ৩। কোন কিছুর অর্থ জানতে চানঃ

কোন কিছুর অর্থ বুঝছেননা। অন্য কারও কাছ থেকে সাহায্য না চেয়ে গুগলের কাছ থেকেই সাহায্য নিন।
পদ্ধতিঃ শুধু শব্দটির পূর্বে define  লিখে দিন। যেমনঃ define: scholarship

 ৪। বিভিন্ন ইউনিট পরিবর্তনে গুগলকে ডাকুনঃ

 উচ্চতা, ওজন এবং আয়তন ইত্যাদি রাশির এককের রূপান্তর করতে গুগল ব্যবহার করতে পারেন।
পদ্ধতিঃ সার্চ বক্সে যেরকম পরিবর্তন করতে চান সেটি লিখুন।। যেমনঃ kg in pound, inch in km

 ৫। কারেন্সি কনভার্টের কাজেও গুগলের সাহায্য নিনঃ

প্রায়ই সময়ই ডলার রেট জানার জন্য অন্যের কাছ হতে সাহায্য নিতে হয়। এখন থেকে এ কাজটির জন্য গুগলকে ডিস্টার্ব করবেন।
পদ্ধতিঃ সার্চ বক্সে প্রয়োজনীয় মুদ্রা লিখে সার্চ দিন। ফরমেট টি হবেঃ USD in BDT

 ৬. কোন এলাকার সময় জানতে গুগলঃ

কোন এলাকার স্থানীয় সময় জানতে কারো সহযোগিতার দরকার নাই কিংবা কোন সংখ্যা দিয়ে ক্যালকুলেশন করারও দরকার নাই। গুগল এ কাজে আপনাকে সাহায্য করবে।
পদ্ধতিঃ গুগলে গিয়ে নির্দিষ্ট স্থানের নামের আগে “time” শব্দটি লিখুন। যেমনঃ time ‍Sydney লিখে সার্চ করুন।

৭. ঘরে বসে যেকোন জায়গার আবহাওয়ার রিপোর্ট খুজুনঃ

স্থানীয় সময় বের করার মতই যেকোন এলাকার আবহাওয়ার তথ্য জানতে গুগল আপনাকে বন্ধুর মত সাহায্য করবে।
পদ্ধতিঃ গুগলে গিয়ে নির্দিষ্ট স্থানের নাম লিখুন এবং নামের আগে “weather” শব্দটি লিখুন। যেমনঃ weather ‍Sydney লিখে সার্চ করুন।

 ৮. যেকোন এলাকার সূর্যদয় ও সূর্যাস্তের সময় জানুনঃ

ঢাকাতে বসে অন্য দেশের অন্য কোন শহরের সূযদয় এবং সূযাস্তের সময় জানতে চান। গুগলকে জিজ্ঞাসা করুন।
পদ্ধতিঃ যে শহরে সূযদয় ও সূযাস্তের সময় জানতে চান, সার্চবক্সে সেই শহরের নাম লিখুন, তার আগে Sunrise বা Sunset শব্দটি লিখুন। যেমনঃ sunset : sydney

 ৯। ক্যালকুলেটরের কাজ করা যাবে গুগলের মাধ্যমেঃ

হিসেব নিকেশ সহ যা যা কাজ করতে ক্যালকুলেটর প্রয়োজন হয় আপনার, সেই কাজগুলো এখন থেকে গুগলের সাহায্য নিয়েই করতে পারবেন। কাজটি অনেক সহজও।
পদ্ধতিঃ গুগলের সার্চে একটি হিসাব টাইপ (200 + 500 =) করুন, তাহলে গুগল ক্যালকুলের হাজির হবে।

 ১০. নির্দিষ্ট একটি সীমানাকে টার্গেট করে খুজে বের করুনঃ

আপনি যদি মিরপুরে অবস্থিত সকল রেস্টুরেন্ট খুজে বের করতে চান। তাহলে সেটি খুব সহজে বের করা সম্ভব।
পদ্ধতিঃ  প্রথমে লিংকটিতে যেতে হবে। https://plus.google.com/local। এবার সার্চের ঘরে restaurant এবং ঠিক পাশেই লোকেশন লেখার জায়গা রয়েছে। সেখানে লিখুনঃ Mirpur, Dhaka, Bangladesh  লিখে সার্চ করুন। মিরপুরে অবস্থিত সকল রেস্টুরেন্টগুলোর তথ্য খুজে পেয়ে যাবেন।

১১. ফোন নাম্বারের মাধ্যমে এর মালিকের পরিচয় খুজে বের করুনঃ

কোন ফোন নাম্বার জানা থাকলে তার মালিকের নাম খুজে বের করার ক্ষেত্রে গুগল
পদ্ধতিঃ কোন ফোন নাম্বার এবং তার আগে শুধুমাত্র এরিয়া কোড যোগ করে গুগলে সার্চ করুন। সেই নাম্বারের মালিকের নাম ও ঠিকানা খুজে বের করে দিবে এই গুগল।

 ১২।বিমানের ফ্লাইট শিডিউল এবং মালপত্র খুজতেও গুগলের সাহায্য নিনঃ

যেকোন ফ্লাইটের বর্তমান অবস্থা জানতে গুগলই যথেষ্ট। এবং একইভাবে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো মালপত্রে অবস্থান সম্পর্কেও জানতে চাইলে গুগল আপনাকে হতাশ করবেনা।
পদ্ধতিঃ সার্চের বক্সে প্লেন এবং তার ফ্লাইটের নাম্বার প্রবেশ করিয়ে এর বর্তমান অবস্থান এবং পৌছানোর সময় সম্পর্কে জানা যায়। আর কুরিয়ার সার্ভিসের ক্ষেত্রে UPS, FedEx অথবা USPS  এবং সাথে এর ট্রাকিং নাম্বারটি লিখে সার্চ দিন। পেয়ে যাবেন তথ্য। ফরমেটটি হবেঃ fly dubai 456

 ১৩. যেকোন ভাষাতে ট্রান্সলেট করুনঃ

Google Language Tools (https://translate.google.com.bd) এর সাহায্যে যেকোন ভাষার লেখাকে অন্য যেকোন ভাষাতে পরিবর্তন করে দেখার জন্য গুগলের বিকল্প কোথাও নাই।
 পদ্ধতিঃ translate.google.com.bd  এ গিয়ে বামের খালি ঘরে মুল লেখাটি পোস্ট করুন। তারপর যে ভাষাতে ট্রান্সলেট করতে চান, সেটি সিলেক্ট করে Translate এ ক্লিক করলেই ডান পাশের খালি ঘরে সেটি দেখাবে।

১৪.  হুবহু কীওয়ার্ড ব্যবহার করা ওয়েবসাইটের লিস্ট খুজে বের করাঃ

এসইওর কাজে নির্দিষ্ট কীওয়ার্ড ব্যবহারকারীদের লিস্ট বের করে কম্পিটিশনের অবস্থা বুঝে তারপর র‌্যাংকিংয়ের পরিকল্পনা করা হয়। হুবহু সেই কীওয়ার্ড ব্যবহার করেছে, এরকম ওয়েবসাইট খুজে বের করতে গুগলই যথেষ্ঠ, অন্য কোন টুলস ব্যবহার করার প্রয়োজন নাই।
পদ্ধতিঃ কীওয়ার্ডটির দু’পাশে কোটেশন মার্ক ব্যবহার করুন। যেমনঃ “seo course in Bangladesh” দিয়ে গুগলে সার্চ করলে এই কীওয়ার্ড যেই যেই ওয়েবসাইট হুবহু ব্যবহার করেছে, গৃগল তাদের লিস্ট রেজাল্টে প্রকাশ করবে।

 ১৫। নির্দিষ্ট একটি ওয়েবসাইটের নির্দিষ্ট কীওয়ার্ড সম্পর্কিত সকল পোস্ট খুজে বের করাঃ

শুধুমাত্র কোন নির্দিষ্ট একটি ওয়েবসাইট হতে নির্দিষ্ট কীওয়ার্ডের সকল পোস্ট খুজে বের করার প্রয়োজন হয় অনেক সময়। কাজটি খুজে বের করার জন্য গুগল আপনাকে সহযোগিতা করবে।
পদ্ধতিঃ গুগলে গিয়ে সার্চে কীওয়ার্ডটি লিখুন, তারপর একটি স্পেস নিন। তারপর site:domain name লিখে সার্চ করুন।যেমনঃ seo  site:itmela24.com এটা লিখে সার্চ করুন।
0 comments

এখন নি‌জে ন‌ি‌জে ফ্রিতে তৈরি করুন UK Number । আশা ক‌রি এবার আপনিও পারবেন।

অনে‌কে আছে UK নাম্বার বানাত‌েচোন।‌কিন্তু নি‌জে নি‌জে বানা‌তে পার‌ছেন না। আজ আমি আপনাদের দেখাব কিভা‌বে ফ্রি তে UK নাম্বার বানাবেন।

প্রথমে এখানে যান 

তারপর নিচে গিয়ে ডান দিকে দেখবেন লেখা আছে Register with Email আপনি এটাতে Click করুন । তারপর দেখবেন লেখা আছে Name, Email, Repeat Email । Name-এর জাগায় যে কোন নাম দিন। Email এর জায়গায় আপনি যেকোনো বা যেকারো Email দিতে পারবেন । কারন এটাতে Email ভেরিভাই করা লাগেনা । এরপর Password: দিয়ে নীচে দেখুন একটা Captcha কোড ।কোডটি সঠিকভাবে বসাবেন সবকিছু ঠিকমত বসিয়ে Register ক্লিক করেন । রেজিঃ কমপ্লিট
হয়ে গেলে । দেখবেনবক্সের মধ্যে লেখা USA । আপনি ঐ বক্স গিয়ে Bangladesh সিলেক্ট করবেন ।
তারপর ২ টা Box পাবেন । ১ম টাতে 880 লেখা আছে এবং দ্বিতীয়টি ফাঁকা । আপনি ফাঁকা বক্সে 0 (শুণ্য) বাদ দিয়ে আপনি যে নাম্বারটার সাথে UK নাম্বার
যোগ করতে চান ঐ নাম্বারটা দিন। তারপর Agree to the terms বক্সে টিক মার্ক দিয়ে Create UK Number এ ক্লিক করুন । এবার দেখুন
আপনার নাম্বারের পাশে একটা UK নাম্বার । এখন আপনি যদি ঐ UK নাম্বারে কল দেন তাহলে
কলটি চলে যাবে আপনার নাম্বারে । আর যে কল দিবে তার নাম্বার দেখা যাবেনা । তবে কল করতে অবশ্যই আপনার সিমে ৫ টাকার বেশি থাকতে হবে । এইযে
আমার UK নাম্বার +447509750549 ।
পোস্ট টি ভাল লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না !! 
0 comments

জানুন যে কোন সাইটের ip Address নিমিষের মধ্যেই

আইপি এড্রেস কি?

 আইপি এড্রেস(IP Address) এর সম্পূর্ন ইংরেজী রূপ হচ্ছে Internet Protocol Address. ভার্চুয়াল জগৎ থেকে আপনি যে তথ্য নিচ্ছেন তার উপর ভিত্তি করে আইপি এড্রেস হচ্ছে একটি অদ্বিতীয় এড্রেস। অর্থাৎ আপনি যে আইপি এড্রেসটির মালিক তা আর কারও কাছে নেই। আপনার ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান এই আইপি এড্রেস এর মাধ্যমেই অবগত থাকেন, তিনি আপনার কাছে যে তথ্য পাঠাচ্ছেন এবং আপনি তা যথাযথভাবে পাচ্ছেন।

আপনার নিজের আইপি এড্রেস দেখা:

  • প্রথমে Start->Run->খালি ঘরে লিখুন cmd
  • এবার কী-বোর্ড থেকে এন্টার চাপুন।
  • একটি কমান্ড এরিয়া দেখতে পাবেন। সেখানে লিখুন netstat -n
  • এন্টার চাপুন। একটি লিস্ট আপনার সামনে আসবে। লোকাল এড্রেসের দিকে খেয়াল করুন। যেটি প্রথমে আসবে সেটিই আপনার আইপি এড্রেস।
দ্বিতীয় নিয়ম :
  • প্রথমে আপনার কম্পিউটার (P.C)-কে ইন্টারনেটের সঙ্গে সংযোগ করান
  • তারপর Start->Run->খালি ঘরে লিখুন cmd
  • এবার কী-বোর্ড থেকে এন্টার চাপুন।
  • CMD চালু হলে তাতে লিখুন ping তারপর একটা স্পেস দিয়ে আপনি যে সাইটটির ip Address জানতে চান তা টাইপ করে Enter প্রেস করুন ।
  • যেমন-মনে করুন আপনি amarkothaghor.blogspot.com এর IP Address বের করতে চান।তাহলে টাইপ করুন ping http://www.amarkothaghor.blogspot.com
  • আর Enter প্রেস করুন,সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন amarkothaghor.blogspot.com-এর ip Address ।
তৃতীয় নিয়ম : আপনার ব্রাউজারের এড্রেস বারে লিখুন http://www.whatismyip.com
একটি ওয়েবসাইট খুলবে। সেখানেই বড় অক্ষরে আপনি আপনার বর্তমান আইপি দেখতে পাবেন।

কোন ওয়েবসাইটের আইপি বের করার নিয়ম :


যদি আপনি কোন ওয়েবসাইট বা কোন ব্যক্তির একাউন্ট বা তার পিসি হ্যাক করবেন তাহলে সবর্প্রথম যে কাজটি করতে হবে তা হচ্ছে তার আইপি এড্রেস সংগ্রহ করা। যতক্ষন পযর্ন্ত না আপনি তার আইপি এড্রেস বের করতে পারছেন ততক্ষন পযর্ন্ত আপনি তার কি ই বা করতে পারবেন? এখন আপনাদের দেখাচ্ছি যেভাবে কোন ওয়েবসাইটের আইপি এড্রেস বের করবেন।
  • প্রথমে Start->Run->খালি ঘরে লিখুন cmd
  • এবার কী-বোর্ড থেকে এন্টার চাপুন।
  • একটি কমান্ড এরিয়া দেখতে পাবেন। সেখানে লিখুন tracert websitename
  • এন্টার চাপুন। এখন কিছু তথ্য স্বয়ংক্রিয়ভাবে আপনার সামনে আসবে।
আপনি সেখানে নীল রংয়ের কিছু লেখা দেখতে পাবেন। আপনি সেখানেই আপনার কাঙ্খিত আইপি এড্রেসিট দেখতে পাবেন। নীল লেখাগুলোর প্রথম লাইনেই আপনি আইপিটি দেখতে পাবেন। দ্বিতীয় লাইন সহ এভাবে সবোর্চ্চ ৩০টি হুপ দেখতে পাবেন।

যদি আপনি এভাবে আইপি বের করতে না পারেন,তাহলে নিম্নেক্ত ভাবে বের করুন:


আপনাদের জন্য আরো সহজ পদ্ধতি আছে ওয়েব সাইটের আইপি এড্রেস জানার জন্য। তা হল মজিলা ফায়ারফক্সের একটি এড-অন্স ইন্সটল করা। এর নাম ShowIP । এড-অন্সটি ইন্সটল করে ফায়ারফক্স রিস্টার্ট করুন। এখন একটি ওয়েবসাইটে প্রবেশ করুন। ফায়ারফক্সের এড্রেসবারের ডানদিকে দেখবেন ঐ সাইটের আইপি এড়্রেসটি লাল রং এর দেখা যাচ্ছে।
 এখানে থেকে ডাউনলোড করুন।

আজ আর নয়।অন্য কোন দিন অন্য কোন বিষয় নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব।আল্লাহ হাফেজ।
0 comments

জনপ্রিয় ফাইল শেয়ারিং সাইট - গুগল ড্রাইভ, ওয়ান ড্রাইভ, ড্রপবক্স এবং কপি.কম সহ যেকোন কিছুর ডাইরেক্ট ডাউনলোড লিংক তৈরী করুন!

  আপনারা অনেকে দেখেছেন যে ডাউনলোড অপশনে ক্লিক করা মাত্র ডাউনলোড শুরু হয়ে যায়।ক্লিক করা মাত্র ডাউনলোড শুরু হওয়াকেই ডাইরেক্ট ডাউনলোড বলে। অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন,এটা কীভাবে করা যায়? হ্যাঁ, আজকের আজকে আমি দেখাব কিভাবে ডাইরেক্ট ডাউনলোড লিংক তৈরী হয়।

গুগল ড্রাইভে ডাইরেক্ট ডাউনলোড লিংক তৈরী

গুগল ড্রাইভ হলো বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় ফাইল শেয়ারিং প্লাটফর্ম। গুগল ড্রাইভ গুগল এর একটি সেবা বিধায় এটা নিয়ে বেশি কিছু বলার প্রয়োজন আছে বলে মনে হচ্ছেনা। একটা গুগল ড্রাইভে প্রায় ১৫ গিগাবাইট ডাটা ফ্রি পাওয়া যায়। যাহোক, ডাইরেক্ট ডাউনলোড লিংক তৈরীর জন্য নিচের নির্দেশনা অনুসরন
·         যেকোন একটা ফাইল আপলোড করুন এবং আপলোড কমপ্লিট হলে সেটার উপর রাইট ক্লিক করে শেয়ার করুন। আপনি শেয়ারিং এর জন্য একটি URL পাবেন। চিত্রে দেখানো নির্দেশনার মতো খেয়াল রাখবেন যেন ফাইলটি পাবলিক করা থাকে। এবার URL টি কপি করুন। আপনার আসল কাজ শুরু হবে এখন
  • ইমেজে নির্দেশিত URL টিতে লক্ষ্য করুন। এখানে "https://drive.google.com/file/d/" লেখাটির পরে এবং /edit?usp=sharing এর আগে পর্যন্ত একটি ইউনিক আইডি আছে। যেমন আমার এই চিত্রে  0B4pXonK4DQR5cFI0N3lHa2pSNEU আইডিটা আছে। আমাদের শুধুমাত্র এই আইডিটা লাগবে।
  • এখন আমাদের ফাইলের আইডিটা নিচের লিংকের FILE_ID এর জায়গায় পেস্ট করুন। তাহলেই ডাইরেক্ট লিংক তৈরী হয়ে যাবে।
"https://drive.google.com/uc?export=download&id=FILE_ID"
  • তারমানে ডাইরেক্ট ডাউনলোড লিংকটি হবে ঠিক নিচের মতো।
"https://drive.google.com/uc?export=download&id=0B4pXonK4DQR5cFI0N3lHa2pSNEU"
  • এই লিংক আপনি এখন যেকোন জায়গায় শেয়ার করতে পারবেন। যে কেউ যদি উপরের লিংকে ক্লিক করে তাহলে গুগল ড্রাইভ উইন্ডো চালু না হয়ে ফাইলটি সরাসরি ডাউনলোড হওয়া শুরু করবে।

মাইক্রোসফট ওয়ান ড্রাইভে ডাইরেক্ট ডাউনলোড লিংক তৈরী

আরও একটি জনপ্রিয় ফাইল শেয়ারিং সাইট হলো মাইক্রোসফটের ওয়ান ড্রাইভ গিগাবাইট ফ্রি ফাইল শেয়ারিং এর সুবিধা যুক্ত এই সাইটটি মাইক্রোসফটের প্রত্যেকটা সেবার মতোই ব্যবহারকারীদের মন জয় করেছে এবার আমরা দেখবো কীভাবে ওয়ান ড্রাইভের শেয়ার করা যেকোন ফাইলকে এক ক্লিকে ডাউনলোড করতে পারি
·         যেকোন একটা ফাইল আপলোড করুন এবং আপলোড কমপ্লিট হলে সেটার উপর রাইট ক্লিক করে শেয়ার করুন। অবশ্যই খেয়াল রাখবেন যেন ফাইলটি পাবলিক করা থাকে



  • এবার Create Link এ ক্লিক করলে আপনি একটি URL পাবেন। মনে করি আপনার URL টি নিচের মতোন।
"https://onedrive.live.com/redir?resid=E61579C74A54100D%21166"
  • ডাইরেক্ট ডাউনলোড লিংক তৈরী করার জন্য কাজ খুবই অল্প। শুধুমাত্র redir? কথাটিকে download? দিয়ে রিপ্লেস করে দিন। এবার আপনার ফাইনাল লিংক হবে নিচের মতো যাতে ক্লিক করলেই অটোমেটেক ফাইল ডাউনলোড শুরু হবে।
"https://onedrive.live.com/download?resid=E61579C74A54100D%21166"

কপি.কম থেকে ডাইরেক্ট ডাউনলোড লিংক তৈরী

এর আগে বর্ণিত গুগল ড্রাইভ কিংবা মাইক্রোসফট ওয়ান ড্রাইভে তৈরী করা ডাইরেক্ট লিংকগুলোতে ক্লিক করার পর ফাইল ডাউনলোড হতে কয়েক সেকেন্ড সময় লাগে যদিও এটা খুব বেশি না তবে আমি চাচ্ছি ডাউনলোড লিংকে ক্লিক করা মাত্র যেন ডাউনলোড শুরু হয় কপি.কম থেকে শেয়ার করা ফাইলগুলোর জন্য আপনি এই সুবিধাটা পাবেন ১৫ জিবি ফ্রি স্পেস এর এই কপি.কম তাই আমার কাছে সব চেয়ে ফেবারিট চলুন তাহলে দেখে নেই কীভাবে ডাইরেক্ট ডাউনলোড লিংক তৈরী করা যাবে
·         যেকোন একটা ফাইল আপলোড করুন এবং আপলোড কমপ্লিট হলে সেটার উপর রাইট ক্লিক করে শেয়ার করুন। তারপর নিচের চিত্রের মতো করে URL টি কপি করে নিন। আমাদের কপি করা URL টি হলো - "https://copy.com/TOQYaOLGfQqY"


  • এবার কপি করা URL ব্রাউজারে পেস্ট করুন এবং কয়েক সেকেন্ড অপেক্ষা করার পরে এড্রেসবারে একটা নতুন URL পাবেন। এবার নতুনটি কপি করে রেখে পুরাতনটাকে ভুলে যেতে পারেন। মনে করি নতুন URL টি নিচের মতো।
"https://www.copy.com/s/TOQYaOLGfQqY/Alienware%20Eclipse%20Icons.zip"
  • এবার URL টি থেকে লাল চিহিৃত অংশগুলো মুছে ফেলুন। খেয়াল রাখবেন প্রত্যেকটা URL এ এরকম যতো অংশ পাবেন সবগুলো মুছে ফেলতে হবে। নতুন URL টি দেখতে নিচের মতো হবে। এটাই আপনার ডাইরেক্ট ডাউনলোড লিংক যাতে ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে।
"http://copy.com/TOQYaOLGfQqY/Alienware%20Eclipse%20Icons.zip"

ড্রপবক্সে ডাইরেক্ট ডাউনলোড লিংক তৈরী

ব্যক্তিগতভাবে ফাইল শেয়ারিং এর জন্য ড্রপবক্স খুব জনপ্রিয় একটি ফাইল শেয়ারিং সাইট এখানে বিনামূল্যে ২জিবি ডাটা দেওয়া হয় তবে কাউকে রেফার করলে তার জন্য দুজন ব্যক্তিই অতিরিক্ত ৫০০ মেগাবাইট করে ডাটা বোনাস হিসাবে পায় অধিক পরিমাণ ডাটা শেয়ারের ক্ষেত্রে ব্যান্ডউইথ লিমিট থাকলেও সাধারন মানুষের কাছে ড্রপবক্স অনেক গুরুত্বপূর্ণ আমি নিজেও ড্রপবক্স দিয়ে প্রথম ফাইল শেয়ারিং শুরু করি যাহোক, এবার আসল কথায় আসি আমরা এখন দেখবো কীভাবে ড্রপবক্সে ডাইরেক্ট ডাউনলোড লিংক তৈরী করা যায়
·         যেকোন একটা ফাইল আপলোড করুন এবং আপলোড কমপ্লিট হলে নিচের চিত্রের মতো সেটার উপর রাইট ক্লিক করে শেয়ার লিংক নির্বাচন করুন। তাহলে আপনার কম্পিউটারের ক্লিপবোর্ডে লিংকটি কপি হয়ে যাবে। মনে করি আমাদের লিংকটি নিচের মতো
"www.dropbox.com/s/qmocfrco2t0d28o/Fluffbeast.docx"


  • ডাইরেক্ট ডাউনলোড লিংক তৈরী করার জন্য শুধুমাত্র লাল চিহিৃত অংশ অর্থাৎ "www.dropbox.com" লেখাটিকে "dl.dropboxusercontent.com" দিয়ে রিপ্লেস করে দিন। ব্যাস, আপনার ডাইরেক্ট ডাউনলোড লিংক তৈরী। যেটা দেখতে নিচের মতো হবে।
"https:// dl.dropboxusercontent.com/s/qmocfrco2t0d28o/Fluffbeast.docx"

অন্যন্য যেকোন ফাইলের ডাইরেক্ট লিংক শেয়ার

অন্যন্য কিছু জিনিস ডাউনলোডের জন্য যখন আপনি ডাইরেক্ট লিংক শেয়ার করতে চাইবেন তখন ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ব্যবহার করতে পারেন অধিকাংশ ফাইল ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার লিংক থেকে ডাইরেক্ট ডাউনলোড করা যাবে সুতরাং ডাইরেক্ট লিংকের জন্য নিচের নির্দেশনা অনুসরণ করুন
·         প্রথমে কোন কিছু ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার দিয়ে ডাউনলোড করুন। ডাউনলোড শুরু হওয়ার পরে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের মেইন উইন্ডো হতে উক্ত ফাইলের লিংকের উপর ডাবল ক্লিক করুন


  • এবার দেখবেন নিচের চিত্রে চিহিৃত জায়গায় উক্ত ফাইলের ডাইরেক্ট লিংক দেখা যাচ্ছে।

আশা আপনারা  ভাল ভাবে এই টিউনটি বুঝতে পেরেছেন। 

(সংগৃহীত)
0 comments
 
Helped By : WWW.KASPERWINDOW.TK | KasperWindowTemplate | Download This Template
Copyright © 2011. আমার কথা ঘর - All Rights Reserved
Template Created by Aehtasham Aumee Published by KasperWindow
Proudly powered by Blogger