Featured Post Today
print this page
Latest Post
সফটওয়্যার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সফটওয়্যার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

আপনার কম্পিউটারে তৈরি করে নিন ভার্চুয়াল সিডি/ডিভিডি রম

আমরা সাধারণত আমাদের কম্পিউটারের সাথে সংযুক্ত সিডি/ডিভিডি রমের সাহায্যে আমাদের সিডি/ডিভিডি গুলো প্লে করে থাকি। অতপর আমাদের কম্পিউটারের হার্ডডিস্কে কপি করে রাখি পরবর্তীতে ব্যবহার করার জন্য। আবার কিছু কিছু সফটওয়্যার আছে যা সিডি/ডিভিডি ড্রাইভ ছাড়া সরাসরি হার্ডডিক্স থেকে রান যায় না। যেমন: বাংলাপিডিয়া। আপনি এসকল সফটওয়্যার ISO ফাইল আকারে তৈরি করে নিয়ে আপনার কম্পিউটারে তৈরি করা ভার্চুয়াল সিডি/ডিভিডি ড্রাইভে রান করাতে পারেন। তাছাড়া আমরা অনেক সময় নেট থেকে অনেক ধরনের ISO ফাইল নামিয়ে থাকি। যা আপনি আপনার এই ড্রাইভের মাধ্যমে রান করাতে পারবেন। আজ আমি আমার এই পোস্টে আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে এক বা একাধিক Virtual CD/DVD Drive তৈরি করবেন। 

১. প্রথমে আপনি নিচের ডাউনলোড লিংক থেকে Virtual Clone Drive Software টা Download করে নিন।
(সাইজ ১.৫১ মেগাবাইট)
২. এবার আপনার কম্পিউটারে সফটওয়্যারটি ইনস্টল করুন। ইনস্টল পদ্ধতি অন্যান্য সফটওয়্যার ইনস্টল করার মতোই। তাই ইনস্টল প্রক্রিয়া বর্ণনা করলাম না।

৩. ইনস্টল শেষ হলে My Computer এ গিয়ে দেখুন সেখানে BD-ROM Drive বা অন্য কোন নামে আপনার মূল সিডি/ডিভিডি ড্রাইভের পাশে একটি ড্রাইভ তৈরি হয়েছে।

৪. এবার আপনি যে ISO File টি ওপেন করতে চান তার ওপর মাউসের রাইট বাটন ক্লি করুন। Open with থেকে Mount Files with Virtual CloneDrive দেখিয়ে দিন।

৫. My Computer এ গিয়ে দেখুন আপনার ভার্চুয়াল ড্রাইভে ফাইলটি দেখাচ্ছে। এবার রান করান।

একাধিক ভার্চুয়াল ড্রাইভ তৈরি করতে চাইলে Start Menu থেকে Virtual CloneDrive Open করুন। একটা বক্স আসবে। Settings, Language, Info নামে তিনটি ট্যাব থাকবে। সেখান থেকে Settings Tab এ গিয়ে Number of Drives থেকে আপনি Select করে দিন কতোগুলো ড্রাইভ বানাবেন। আপনি সর্বোচ্চ ১৫টি তৈরি করতে পারবেন। একাধিক ড্রাইভ ব্যবহার করতে চাইলে দ্বিতীয় ISO File রান করাতে উক্ত ফাইলের ওপর মাউসের রাইট বাটন ক্লিক করে Mount থেকে ড্রাইভ সিলেক্ট করে দিন।
(সংগৃহীত)
0 comments

samsung galaxy grand 2 root 100% কাজ হবে.................আবার যেকোন মো্বাইল ফোন ও রুট করা যাবে।

সবাই কেমন আছেন, আশা করি সবাই ভাল আছেন।আজকে samsung galaxy grand 2 sm-g-7102 কিভাবে CF Auto Root (Only Root, no CWM recovery) করবেন তা বিস্তারিত আলোচনা করবো ।

***   প্রথমে আপনার কম্পিউটারে Samsung USB drivers install করতে এই ‍এখানে ক্লিক করুন । তারপর ইনস্টল করে নিন।

***   এখন এই লিংক থেকে ডাউনলোড করে নিন CF Auto Root  তারপর আনজিপ করে নিন।

এরপর আপনার মোবাইল টি ডাউনলোড মোডে নিন সেজন্য মোবাইলটি বন্ধ করুন। বন্ধ হলে মোবাইলটি পাওয়ার বাটন, ভলিয়ম ডাউন কি, এবং হোম বাটন টিপে ধরে রাখুন এরপর কিছু লেখা 

পাওয়ার বাটন+ভলিয়ম ডাউন কি+হোম বাটন এক সাথে চাপ দিয়ে ধরে রাখুন।

আসবে নিজের ছরিব মত

তারপর ভলিয়ম আপ বাটনে ক্লিক করুন। দেখবেন ডাউনলোড মুডে চলে আসছে। নিচের ছবির মত

তারপর CF Auto Root আনজিপ ফাইলটা open করুন এবং Odin3-v3.07  টা open করুন তারপর ID:com লিখার নিচের ঘরে নীল রং আসলে বুঝবেন আপনার মোবাইলটি কম্পিউটারের সাথে কানেক্ট হইছে। তারপর PDA লেখাতে ক্লিক করুন এবং আপনার আনজিপ ফাইটা থেকে CF-Auto-Root-klte-klteduosxx-smg900fd.tar.md5 এই ফাইটা সিলেক্ট করে দিন। সর্ব শেষ START এ ক্লিক করুন ও বাম পাশে বক্সে remove লিখা আসবে এবং আপনার মোবাইলটি অফ হয়ে অন হবে ভয় পাবেন অপেক্ষা করুন তারপর দেখবেন যে supersu নামে একটা application পাবেন সেইটা ওপেন করুন ok দিন এরপর normal এ ক্লিক করুন অপেক্ষা করুন আর enjoy root user. তারপর অফ করে অন করুন। 
------------------------------------------------------------------------------------------------------
অথবা এইভাবে করতে পারেন যেকোন মোবাইল সেটকে
------------------------------------------------------------------------------------------------------

Samsung S duos 2 gt-7582 (root+recovery+unroot)
আমি টেকটিউন্সের নতুন টিউনার। এটা আমার প্রথম টিউন। কোন ভুল হলে ক্ষমা করবেন। আজকে আমি দেখাবো কিভাবে samsung s duos2 রুট করা যায় ও কাস্টম রিকভারি ইন্সটল দেওয়া যায়। প্রথমে usb driver টা ডাউনলোড করে নেন।
তারপর একটু কষ্ট করে এখান থেকে  থেকে odin3v3.07 ডাউনলোড করে নেন। তারপর এখান থেকে super su টা ডাউনলোড করে আপনার মোবাইলের ইন্টারনাল মেমোরিতে রাখেন। তারপর এখান থেকে  (ডাউনলোড ফাইল না থাকলে কোন সমস্যা নেই odin3v3.07 এই ফাইলেই আছে এই নামে CF-Auto-Root-klte-klteduosxx-smg900fd.tar.md5) রিকভারি ফাইল্টা ডাউনলোড করে নেন।
এরপর পিসি ওপেন করে usb driver install করেন ও odin ওপেন করেন। করার পর auto reboot, f.reset time unmark করেন। এরপর মোবাইল্টি বন্ধ করে volume down+ power button + home button একসাথে টিপে ধরেন। warning আসলে volume up টিপে download mode এ প্রবেশ করেন। এবার মোবাইল usb cable দিয়ে পিসির সাথে সংযুক্ত করলে দেখবেন odin এ added লেখা আসছে। এরপর pda তে টিক দিয়ে pda বাটনে ক্লিক করে CF-Auto-Root-klte-klteduosxx-smg900fd.tar.md5 ফাইলটি দেখিয়ে দেন এবং start বাটনে ক্লিক করেন। finished লিখা আসলে মোবাইল ডিসকানেক্ট করে ব্যাটারি খুলে আবার লাগান।
তারপর vol up+power+home button একসাথে টিপে রিকভারি মুডে প্রবেশ করেন। তারপর install zip from sd card সিলেক্ট করে supersu.zip ফাইল্টা দেখিয়ে দেন। কমপ্লিট হলে back করে reboot phone select করেন। ব্যাস আপনার সেট এখন রুটেড। আর আনরুট করতে হলে supersu এই অ্যাপ এর সেটিং অপশন এ গিয়ে নিচের দিকে গেলে একটা অপশন দেখবেন fullunroot এটা সিলেক্ট করলেই আপনার সেট আনরুট হয়ে যাবে।
আজকে তাহলে এখানেই শেষ।
কোন ভুল হলে ক্ষমা করবেন।
0 comments

এন্ড্রয়েড সেট ব্রিকড হলে কি করবেন!!!????

এন্ড্রয়েড সেট ব্যবহার করেন অথচ জীবনে একবারও রুট করার চেষ্টা করেননি এমন মানুষ কমই পাওয়া যাবে। আমিও আমার নতুন কেনা সিম্ফোনী জে৪ সেটে এক্সট্রা সুবিধা পাবার জন্য রুট করার চেষ্টা করি। ফলাফল জানতে চান??

তাহলে খুলেই বলি !

রুট করার পর চেইন ফায়ার থ্রিডি সফট টা ইন্সটল করার সাথে সাথেই সেট ব্রিকড হয়ে যায়! চেইন ফায়ার দিয়ে Need for Speed Hot Pursuit এর মেইন মেনুর বাটন সমস্যার সমাধান করা যায় বিধায় সেটা ইন্সটল করি।
তারপর কাস্টমার কেয়ারে গিয়ে স্টক রম দেবার পর দেখা গেল একটি সীম স্লট কাজ করছে না এবং র‌্যাম দেখাচ্ছে ৫১২ মেগাবাইট! ২ গিগাবাইটের র‌্যামে দেখাচ্ছে মাত্র ৫১২ মেগাবাইট। তারপর অবশেষে সেটে কাস্টম একটি রম দেবার পর আল্লাহর রহমতে সব কিছু ঠিক ঠাক আছে এখন।

সেট ব্রিক হয়ে গেছে এটার বুঝার জন্য অনেকগুলো সিনটম আছে। আমার ক্ষেত্রে হয়েছিল, বুট লোগো তে এসে সেট ফ্রিজ হয়ে যায়। অনেক সময় সরাসরি রিকোভারী মেনুতে কিংবা ফ্যাক্টরি মেনুতেও সেট খুলার সময় নিয়ে যাবে এবং সেট ফোন থেকে ফ্ল্যাশ দিলেও ঠিক হচ্ছে না। এটাই হচ্ছে ব্রিক। আবার সফট ব্রিক এবং Hard ব্রিক ও রয়েছে। Hard ব্রিক হলে সেট কাস্টমার কেয়ারে না নিয়ে যাবা ছাড়া আর কোনো উপায় নেই । তবে সফট ব্রিক, যেমন সেটের র‌্যামের পরিমাণ কমে যাওয়া, চার্জ কম থাকা, চার্জ নিতে বেশি সময় নেওয়া, সেট অল্পতেই অতিরিক্ত গরম হয়ে যাওয়া, একসাথে কয়েকটি এপপ চালু রাখতে না পারা ইত্যাদি।

এ ক্ষেত্রে আপনি আপনার সেটের স্টক রম কিংবা ওয়ারেন্টির চিন্তা না থাকলে কাস্টম রম সেটাপ দিলেই সেট ব্রিকড এর সমস্যা সমাধান হয়ে যাবে।

প্রথমে দেখাচ্ছি কিভাবে স্টক বা আপনার সেটের রম ইন্সটল দিয়ে সেট ব্রিকড এর সমাধান করবেন।

 

সেটটি যদি চালু করা যায়ঃ


> সাধারণত ব্রিকড হবার পর সেট চালু হয় না। তবে আপনার সেটে যদি সফট ব্রিক হয় তাহলে সেট চালু হবে কিন্তু হয় র‌্যাম কম দেখাবে কিংবা চার্জ কম থাকবে।
> এক্ষেত্রে প্রথমে সেটিং অপশনে যান, সেখান থেকে General / Personal ট্যাবে গেলে দেখতে পারবেন Backup & Reset অপশনটি রয়েছে।

> Backup & Reset বাটনে ক্লিক করে নতুন মেনু আসবে সেখান থেকে Factory Data Reset বাটনে ক্লিক করলেই সেটটি রিসেট হওয়া শুরু করবে।



সেট যদি চালু না করা যায় তাহলে ঃ


>  সেটটি বন্ধ থাকা অবস্থায় আপনার সেটের ভলিয়ম ডাউন বাটন এবং পাওয়ার বাটন দুটো একসাথে চেপে ধরে রাখুন কিছুক্ষণের জন্য। এখন যেই মেনু আসবে তাই হলো আপনার সেটের রিকোভারী মেনু।


সেটটি বন্ধ থাকা অবস্থায় আপনার সেটের ভলিয়ম ডাউন বাটন এবং পাওয়ার বাটন দুটো একসাথে চেপে ধরে রাখুন কিছুক্ষণের জন্য।

> এবার সেখান থেকে Wipe Data / Factory Reset অপশনে ক্লিক করুন।

> তার পর Yes বাটনে ক্লিক করলেই সেটটি নিজে নিজেই ফ্যাক্টরি রিসেট হবে। এবং আশা করি এতে সেটটি আবারো ব্যবহার যোগ্য হয়ে উঠবে।



ফ্ল্যাশ হচ্ছে

এতে যদি ব্রিকড সমস্যা সমাধান না হয় তাহলে আপনাকে পিসি দিয়ে মেনুয়্যালি রম রিস্টোর বা কাস্টম রম সেটআপ দিতে হবে।

ধাপসমূহঃ


বিঃদ্রঃ এটি একটি এডভান্স প্রক্রিয়া, পিসি এবং এন্ড্রয়েড সর্ম্পকে ভালো ধারণা না থাকলে এগুলো অনুসরণ করতে যাবেন না। এবং এই প্রক্রিয়াতে সেট ফ্ল্যাশ করতে গিয়ে আপনার ভূলবশত কোনো গন্ডগোল হলে এবং সেটের কোনো প্রকার ক্ষতি হলে আমি এবং এই ব্লগ দায়ী থাকবে না।

> প্রথমে আপনাকে আপনার সেটের স্টক রম ডাউনলোড করে নিতে হবে। এজন্য গুগলের সাহায্য নিতে পারেন

> স্টক রম ফাইলটি তিন ধরণের থাকে।

.pac ধরণের স্টক রমের জন্যঃ


> যে সকল স্টক রমের ফাইল ফরমেট pac ধরণের সেই সকল রম ফ্ল্যাশ দিতে হলে আপনার চাই Spreadtrum Upgrade Tool নামের  একটি সফটওয়্যার। সফটওয়্যারটি পিসি তে নামিয়ে ইন্সটল করুন।
ডাউনলোড লিংকঃ https://drive.google.com/open?id=0B-Jj9kXZPmgoU0xYaUFXZnh4OTQ&authuser=0

> সেখান থেকে UpgradeDonwload.exe প্রোগ্রামে ক্লিক করে সফটটি চালু করুন।

> প্রোগ্রামটি চালু হলে সেটটি বন্ধ করে ডাটা ক্যাবল দিয়ে পিসিতে কানেক্ট দিন।

> ফোনটি পিসিতে কানেক্ট করার পর নিচের চিত্রের মতো উপরের বাম দিকের বাটনে ক্লিক করে আপনার pac টাইপের রম ফাইলটি নির্বাচন করুন।

> ফাইলটি লোডিং শেষ হলে প্লে বাটনে ক্লিক করে ফ্ল্যাশিং শুরু করুন। আর সেট ব্রিকড থেকে নিজেকে উদ্ধার করুন।


.bin ধরণের স্টক রমের জন্যঃ


> যে সকল স্টক রমগুলোর ফাইল ফরমেট bin হিসেবে থাকে তাদেরকে ফ্ল্যাশ করতে হলে আপনার চাই PiranhaBox নামের সফটওয়্যার। সফটওয়্যারটি ডাউনলোড করে নিনঃ
http://www.taifile.net/download/Piranha-box-V1-46-BY-Tipu-Sultan-rar_245758.html


মনে রাখবেন সফটওয়্যারটির শুধুমাত্র ১.৬ সংস্করণটিই কাজের। বাকি সংস্করণগুলো ভূয়া এবং ভাইরাস। ‍

> সফটওয়্যারটির মাথার খুলির আইকনে ক্লিক করে প্রোগ্রামটি চালু করুন।

> প্রোগ্রামটি চালু হলে চাইনিজ টুল বাটনে ক্লিক করুন।

> MTK chipset নামের উইন্ডোজ চালু হবে। ডান দিকের অপশনগুলোর থেকে Write অপশনে টিক দিন

> এবার ব্রাউজ বাটনে ক্লিক করে আপনার স্টক রমটি নির্বাচন করুন।




> এবার Boot মেনু থেকে আপনার স্টক রমের ভার্সন অনুযায়ী সংস্করণটি সিলেক্ট করুন। রমের ভার্সন রম ফাইলেই দেওয়া রয়েছে

> এবার USB Mode এবং USB_(Cable&Mode) এই দুটি অপশন সিলেক্ট করুন।



> এবার আপনার এন্ড্রয়েড ডিভাইসের ব্যাটরি খুলুন। তারপর ডিভাইস টি ক্যাবল দিয়ে পিসিতে কানেক্ট করুন। মনে রাখবেন ব্যাটারী লাগানো অবস্থায় ক্যাবল দিয়ে কানেক্ট দিবেন না। এরপর Start বাটনে ক্লিক করুন, ফ্ল্যাশিং শুরু হবে। এই পদ্ধতিতে ফ্ল্যাশ করতে ২০/২৫ মিনিট লাগতে পারে।

.zip ধরণের স্টক বা কাস্টম রমের জন্যঃ


> স্টক রম সাধারণত জিপ ফাইল আকারে থাকে না, তবে কিছু কিছু সেটের স্টক রম জিপ আকারে থাকে । এবং কাস্টম রমগুলো সাধারণত জিপ আকারেই রিলিজ হয়।

> জিপ ফাইল ধরণের রম ফ্ল্যাশ দেবার জন্য আপনার চাই পপুলার সফটওয়্যার SP Flash Tool
প্রথমে ড্রাইভার ডাউনলোড করুন এবং ইন্সটল দিন: http://xdafirmware.com/drivers/ADB-Driver/ADB-Driver-v1.4.2.zip
এরপর SP Flash tool ডাউনলোড এবং ইন্সটল:
https://drive.google.com/open?id=0B-Jj9kXZPmgoNHYxYkc1Tno0dzg&authuser=0
অথবা এই লিঙ্কে ক্লিক করুন
 http://www.mediafire.com/download/5f5h3owa7s7y6g2/SP-Flash-Tool-v5.1352.01.zip

> ফ্ল্যাশ টুল চালু করুন। এবার জিপ রম টি আনজিপ করুন। সেখানে Bin ফোল্ডারে দেখুন একটি টেক্সট ফাইল রয়েছে যাকে বলা হয়  scatter file। সেটিকে ফ্ল্যাশ টুলের Scatter_Loading ব্রাউজারে ক্লিক করে নির্বাচন করুন। তারপর Download আইকনে ক্লিক করুন।


ফ্ল্যাশ টুল চালু করুন


Download আইকনে ক্লিক করুন।

> এবার আপনার ফোনটির ব্যাটারী খুলুন এবং ক্যাবল দিয়ে পিসিতে কানেক্ট দিন। তারপর ভলিয়ম বাটন + এবং ভলিয়ম বাটন – দুটো একসাথে চেপে রাখুন। ফ্ল্যাশিং শুরু হবে।


ফ্ল্যাশিং সুষ্ঠ ভাবে শেষ হলে সবুজ রংয়ের OK আসবে


এভাবে আপনি আপনার সেটের সফট ব্রিকড সমস্যার সামাধান করতে পারেন। এই সব পদ্ধতিতে কাজ না হলে দেরি না করে আপনার সেটটি কাস্টমার কেয়ারে নিয়ে যান। তবে সেখানে ভুলেও বলতে যাবেন না যে আপনি রুট করেছেন বা রুট করতে গিয়ে সেটের এই সমস্যা!!
ধন্যবাদ!

পোস্টটি লেখেছেন গেমওয়ালা ভাই।আমি শুধু লিঙ্ক গুলো চেইজ করেছি মাত্র।
0 comments

যার কাছে মেসেজ, ছবি বা ভিডিও পাঠিয়েছেন, তার মোবাইল থেকে সে সবই ডিলিট করে দিন

কাউকে ভুল করে মেসেজ, ছবি বা ভিডিও পাঠালে সেজন্য আর বিব্রত হতে হবে না। ভুল শোধরানোর সুযোগ দেবে নতুন একটি অ্যাপ।
এই অ্যাপ মোবাইল ইনস্টল করা থাকলে অন্যের মোবাইলেও নিয়ন্ত্রণ রাখা যাবে। নিজের পাঠানো মেসেজ, ছবি বা ভিডিও ইচ্ছামতো ডিলিট করতে পারবেন আপনি। অ্যাপটির নাম ‘স্ট্রিংকস’।

             

এই অ্যাপের সাহায্যে যাকে মেসেজ, ছবি বা ভিডিও পাঠিয়েছেন, তার মোবাইল থেকে সে সবই ডিলিট করা যাবে। এমনকি মেসেজ পড়ে ফেলার পরও বা ছবি কিংবা ভিডিও ডাউনলোড করার পরও তা ডিলিট করা যাবে। স্ট্রিংকসের সাহায্যে দুজন ব্যবহারকারীর মধ্যে শেয়ার করা হয়েছে এমন সব ডাটা নিয়ন্ত্রণে রাখা যাবে।
এছাড়া এই অ্যাপ থাকলে একজনের অনুমতি ছাড়া, অন্যজন কোনো ছবি বা ভিডিও নিজের মোবাইলে সেভ করতে পারবেন না। এক্ষেত্রে ছবির স্ক্রিনশট নিয়ে কেউ তা সেভ করার চেষ্টা করলে, তিনবার এ ধরনের পদক্ষেপ নিলে স্ট্রিংকস সেসব ব্যবহারকারীদের অ্যাকাউন্ট বন্ধ করে দেবে।
ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিশ্চয়তার ক্ষেত্রে স্ট্রিংকস অ্যাপটির নির্মাতারা জানিয়েছেন, কোনো কনটেন্ট ব্যবহারকারীরা ফোন থেকে ডিলিট করার পর, তা স্ট্রিংকসের সার্ভার থেকেও ডিলিট হয়ে যাবে।
আপাতত এই অ্যাপটি আইওএস ডিভাইসে বিনামূল্যে ব্যবহার করা যাবে।
ডাউনলোড করা যাবে এই ঠিকানা থেকে। তথ্যে ডিলিট করার ক্ষেত্রে অ্যাপটি দুইজন ব্যবহারকারীর মোবাইলেই ইনস্টল করা থাকতে হবে।
0 comments

এক ক্লিকেই রুট করুন আপনার আন্ড্রয়েড ডিভাইস

স্মার্টফোনের জগতে বর্তমানে রাজত্ব অ্যান্ড্রয়েডচালিত ডিভাইসের। তুলনামূলক কম মূল্য, ব্যবহারের সহজলভ্যতা, ইচ্ছেমত কাস্টমাইজ করার সুবিধা থাকার দরুন অ্যান্ড্রয়েড এর জনপ্রিয়তা ক্রম বর্ধমান।
একটা সময় ছিল, গুটি কয়েক অ্যান্ড্রয়েড ব্যবহারকারী তাদের ডিভাইস কেনার পর রুট করতে চাইতেন। ইন্টারনেট, বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ব্লগ ইত্যাদির থেকে ব্যবহারকারীরা ধীরে ধীরে রুট বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে পারছেন এবং রুট করতে আগ্রহী হচ্ছেন। তবে ডিভাইস রুট করার ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতা একেক ডিভাইসের জন্য একেক পদ্ধতি। আবার অনেকসময় প্রতিষ্ঠিত ব্র্যান্ডের বাইরের নতুন ব্র্যান্ডগুলোর ডিভাইসের জন্য রুট করার পদ্ধতি খুজে পাওয়া যায় না। সেক্ষেত্রে ইচ্ছে থাকা সত্ত্বেও অনেকেই রুট করতে পারেন না।
ব্যবহারকারীদের এই সমস্যার কথা বিবেচনা করে অ্যান্ড্রয়েড দুনিয়ার সবচেয়ে বড় অনলাইন ফোরাম এক্সডিএ ডেভেলপারস (XDA-developers) এর একজন সিনিয়র সদস্য একটি অ্যাপ তৈরি করেছেন যেটির মাধ্যমে আপনার ডিভাইস থেকেই কেবল মাত্র একবার ক্লিক করে রুট করা সম্ভব। যেহেতু একেক ডিভাইসের রুট করার পদ্ধতি একেক রকম সেহেতু নতুন ডিভাইসের জন্য অ্যাপটি উপযোগী করার জন্য এর ডেভেলপার এটি প্রতিনিয়ত হালনাগাদ করে যাচ্ছেন। চলুন দেখে নেই অ্যাপটির সাহায্যে কিভাবে আপনার ডিভাইস রুট করবেন।
অ্যাপটি মূলত অ্যান্ড্রয়েড সিস্টেমে সুপার এসইউ (Super SU) এবং এসইউ বাইনারি (SU Binary)  ইন্সটল করে থাকে। অ্যান্ড্রয়েড ডিভাইসের একেক চিপসেটের জন্য আলাদা বাইনারি থাকায় অ্যাপটিতে এদের বিভিন্ন নামকরণ করা হয়েছে। এদেরকে বলা হয় ‘এক্সপ্লয়েট’।
উপরের দিকে Select an action to execute after root এর নিচের বক্স থেকে আপনি রুট ম্যানেজার হিসেবে সুপার ইউজার না সুপার এসইউ চান সেটি নির্বাচন করতে পারবেন। ডিফল্ট হিসেবে সুপার এসইউ নির্বাচন করা থাকে। এর নিচের দিকে Select an exploit in the list above to potentially root your device হেডিং এর নিচে আপনার চিপসেটের জন্য নির্দিষ্ট এক্সপ্লয়েট এর লিস্ট থাকবে। নির্ধারিত এক্সপ্লয়েটে ক্লিক করার সাথে সাথে আপনার ডিভাইস রুট হয়ে যাবে এবং স্ক্রিনশটের মত সাকসেস মেসেজ আসবে। লক্ষ্য করুন স্ক্রিনশটে দুটি এক্সপ্লয়েট দেখানো হয়েছে। তবে আপনার ডিভাইসের জন্য দুটি এক্সপ্লয়েট নাও থাকতে পারে।
নিচে এখন পর্যন্ত ফ্রামারুট সমর্থিত অ্যান্ড্রয়েড ডিভাইস এবং তাদের এক্সপ্লয়েটের তালিকা দেয়া হল। তালিকাটি প্রতিনিয়ত হালনাগাদ করা হচ্ছে। আপনার ডিভাইসটি যদি তালিকায় না থেকে থাকে তাহলে অপেক্ষা করুন। অচিরেই হয়তো সেটি তালিকাভুক্ত হবে।
Compatibility for Qualcomm devices (Gandalf exploit only) :
·         ASUS Memopad FHD 10 LTE
·         Asus Padfone 1/2
·         Asus Padfone Infinity
·         Asus Transformer Pad Infinity TF700KL
·         BLU Studio 5.3 S
·         BW T18+ (Fortis Evo)
·         Cloudfone Thrill 430x
·         Disgo 8400g
·         DNS S4504/S4503/S4502
·         FAEA F1
·         Gigabyte GSmart G1315 Skate
·         Gigabyte GSmart Rio R1
·         Google Nexus 4
·         Highscreen Spark/OMEGA Q/Blast/Strike/Boost
·         Hisense AD683G
·         HTC One S
·         Huawei Honor Pro (U8950-1)
·         Huawei Premia 4g
·         Huawei U8815/U8816 Ascend G300/G301
·         Huawei U8825D Ascend G330D
·         Huawei Y215
·         Karbonn Titanium S5
·         kyocera Hydro Edge
·         Kyocera Torque
·         Lenovo A600e
·         Lenovo A706
·         Lenovo S870E
·         LG Nitro HD
·         LG L1 II
·         LG L7 II P710/P714/P715
·         LG Optimus F5 (P875)
·         LG Optimus G E970/E975
·         LG Optimus L3 II E425
·         LG Optimus L5 E610/612/615
·         LG Optimus L7 II P710/P713/ P714/P715
·         LG Optimus L7 P700/Р705
·         LG Optimus LTE 2
·         MEDION LIFE P4013
·         Micromax A111 Canvas Doodle
·         Motorola Defy Mini XT321
·         Oppo Find 5
·         Orange Nivo
·         Orange Zali
·         Pantech Discover
·         Pantech Flex
·         Pantech IM-A840S Vega S5
·         Pentagram Combo
·         Phicomm i600
·         Samsung Galaxy Express GT-I8730
·         Samsung Galaxy Win I8552
·         Sharp Aquos Phone SH930W
·         Smartfren Andromax U
·         Sony Xperia E C1505/Dual C1605
·         Sony Xperia L C210X
·         teXet TM-3204R
·         teXet TM-4677
·         Xiaomi Mi-2S
·         ZTE V880G/ZTE V955
·         ZTE V9815 Grand Memo N5
·         ZTE Warp Sequent
·         Waiting feedbacks …
Compatibility for MTK devices (Boromir and Faramir exploits only) :
·         Acer A1-811
·         Acer Liquid E2
·         Acer Liquid Z3
·         Alcatel OT 4030D S’POP
·         Alcatel OT 8008D Scribe HD
·         Alcatel OT 997D
·         Alcatel OT Idol 6030X/6030D/6030H
·         Alcatel OT Star 6010X
·         Alcatel OT X’Pop 5035D
·         Amoi N828
·         ASUS Memo Pad HD 7
·         Blu Life Play
·         BLU Studio 5.0
·         Bq Aquaris 5
·         Changhong z9
·         Cherry Mobile Cosmos X
·         Chinese Star S7589
·         Cube U39GT 3G (CubeTalk 9)
·         Cubot A890
·         CUBOT GT90
·         DAXIAN XY100S
·         Explay HD Quad
·         Explay infinity II
·         Explay Polo
·         Explay Surfer 7.32 3G
·         Explay Surfer 8.31 3G
·         Fly IQ440 Energie
·         Fly IQ441 Radiance
·         Fly IQ442 Miracle
·         Fly IQ443 Trend
·         Fly IQ446 Magic
·         Fly IQ450 Quattro Horizon 2
·         Fly IQ451
·         Gionee 868H
·         Gionee Pioneer P2
·         GoClever Fone 570Q
·         GoClever Tab M713G
·         GSmart Aku A1
·         GSmart Sierra S1
·         Haipai I9389
·         HDC i9500
·         Highscreen Alpha GTX
·         HKC Q79 3G
·         Hosin v70
·         Huawei U8836D G500 Pro
·         IconBIT NetTAB Space 3G Duo
·         I-mobile series I-style 7.2
·         iOcean X7
·         Jiayu G2
·         Jiayu G3S
·         Jiayu G4
·         KENEKSI Beta
·         Lava iris 405
·         Lenovo 10.1″ Tablet S6000
·         Lenovo IdeaPhone P700i
·         Lenovo IdeaPhone S720
·         Lenovo IdeaTab A3000-H
·         Lenovo IdeaTab S6000-H
·         Lenovo P770/P780
·         Lenovo S720, S820, S920, A390, A850, A516
·         Mi354 “Spice Smart Flo Space”
·         Micromax A90S
·         Micromax Canvas 2 Plus
·         Micromax Canvas 4 A210
·         Micromax Canvas HD
·         Mlais MX70
·         MoreFine S6 Pro
·         Motorola RAZR D3
·         MyPhone Agua Iceberg
·         N800 Mini Note
·         NEO N003 Advance
·         Newman N1
·         Omate TrueSmart
·         OPPO Find Clover
·         Oppo findway U7015
·         OUMEI X5
·         Pearl Smartwatch AW-414
·         Philips W536
·         Philips W736
·         Prestigio MultiPhone 4055
·         Prestigio MultiPhone PAP 3400/4505/5044 DUO
·         Runbo x5
·         Sharp AQUOS SH837W
·         Shengda S4
·         Smartfren Andromax V
·         Star HD9000+
·         Star S5 Butterfly
·         Starmobile Diamond V3
·         Starmobile Knight
·         Symphony Xplorer ZII
·         TeXet NaviPad TM-7055HD
·         Texet TM-5277
·         THL V12
·         THL W8 Beyond
·         THL W8S
·         THL W11
·         THL W100 (130711)
·         THL W200
·         Xiaomi Hongmi
·         Xolo Q700/Q800
·         Zen Ultrafone 701HD
·         ZOPO 980/990
·         ZOPO C2 Platinum
·         ZOPO ZP910
·         ZOPO ZP300+
·         ZOPO ZP900 Leader
·         ZOPO ZP950H
·         ZTE N986
·         ZTE V880G/H
·         ZTE V967S
·         ZTE V987 Grand X Quad
·         Wiko Darknight
·         Wiko Stairway
·         Waiting feedbacks …
Compatibility for Huawei K3V2 devices (Pippin exploit only) :
·         Huawei Ascend G615
·         Huawei Ascend Mate
·         Huawei Honor 2
·         Waiting feedbacks …
Compatibility for AMLogic devices (Gollum exploit only) :
·         Waiting feedbacks …
Compatibility for Samsung devices (Legolas and Aragorn exploits only) :
·         Samsung Galaxy Core GT-I8262
·         Samsung Galaxy S Aviator
·         Samsung Galaxy Proclaim S720C
·         Samsung Galaxy Young GT-S6312/GT-S6310
·         Samsung Lightray SCH-R940
·         Waiting feedbacks …
Compatibility for Exynos devices (Sam, Frodo, Legolas and Aragorn exploits only) :
·         AT&T Galaxy Note 2 SGH-I317
·         Highscreen Explosion
·         Hyundai T10
·         Hyundai T7s
·         Impression 9702 (Exynos 4412)
·         Lenovo K860/К860i
·         Newman N2
·         Meizu MX2
·         Samsung Galaxy Camera EK-GC100
·         Samsung Galaxy Note 10.1 GT-N8000, GT-N8010, GT-N8013, GT-N8020
·         Samsung Galaxy Note 2 GT-N7100
·         Samsung Galaxy Note 2 LTE GT-N7105
·         Samsung Galaxy Note 8.0
·         Samsung Galaxy Note GT-N7000
·         Samsung Galaxy S GT-i9000
·         Samsung Galaxy S2 AT&T SGH-I777
·         Samsung Galaxy S2 Epic 4G Touch – SPH-D710
·         Samsung Galaxy S2 GT-I9100
·         Samsung Galaxy S3 GT-I9300
·         Samsung Galaxy S3 LTE GT-I9305
·         Samsung Galaxy Tab Plus GT-P6200/GT-P6210
·         Samsung Galaxy Tab 7.7 GT-P6800/GT-P6810
·         Samsung SGH-i997 Infuse 4G
·         T-Mobile Galaxy Note 2 T-889
·         Verizon Galaxy Note 2 SCH-I605
·         iBerry Auxus CoreX2 3G and CoreX4 3G
Compatibility for Omap36XX devices (Gimli exploit only) :
·         Archos Gen8
·         Cliq 2 MB611
·         Coolpad Quattro 4G
·         Droid 2 (a955)
·         Droid 2 Global (a956)
·         Droid X (MB810)
·         LG Marquee LS855
·         LG P970 Optimus Black
·         Motorola DEFY+ (MB525 / MB526)
·         Motorola Droid PRO
·         Motorola Droid X
·         Motorola Milestone 2
·         Motorola XPRT
·         Parrot ASTEROID Smart
·         R2D2 (a957)
আপনি কি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসটি রুট করার কথা ভাবছেন? তাহলে দেরি না করে একবার ফ্রামারুট সমর্থিত তালিকা টিতে চোখ বুলিয়ে নিন এবং উপরে বর্ণিত নির্দেশনা অনুযায়ী রুট করে নিন।
বিঃ দ্রঃ রুট প্রক্রিয়া চলাকালীন কিংবা আপনার ডিভাইস রুট করার দরুন ডিভাইসের কোন ক্ষতি হলে লেখক বা প্রিয় টেক এর সঙ্গে সংশ্লিষ্ট কেউ দায়ী থাকবে না। সম্পূর্ণ নিজ দায়িত্তে করুন।
ফ্রামারুট সম্পর্কে সর্বশেষ আপডেট পেতে নিচের থ্রেডে চোখ রাখুন- http://forum.xda-developers.com/showthread.php?t=2130276
0 comments
 
Helped By : WWW.KASPERWINDOW.TK | KasperWindowTemplate | Download This Template
Copyright © 2011. আমার কথা ঘর - All Rights Reserved
Template Created by Aehtasham Aumee Published by KasperWindow
Proudly powered by Blogger